ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র 'দ্য সান' দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা খামেনেই। তিনি নাকি কোমায় রয়েছেন।
ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র 'দ্য সান' দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা খামেনেই। তিনি নাকি কোমায় রয়েছেন।
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। তবে মানতে হবে তিনটি শর্ত। এই তিন দফা শর্ত মানলেই ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধের ঘোষণা করল ইরান।এসবের মাঝেই সামনে এসেছে বড় এক খবর।
আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর পরবর্তী সুপ্রিম লিডার বেছে নিল ইরান। এই বিষয়ে জানা যাচ্ছে, দেশটির তিন সদসস্যের অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেইকে এই পদের জন্য বেছে নিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা তেল সরবরাহকারী দেশগুলোর ওপর নতুন শুল্ক ও ট্যারিফ চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন, যা কিউবা ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে জানা গিয়েছে।ট্রাম্প জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি সম্পর্কে 'অনন্য ও বহিরাগত হুমকি' বলে কিউবা সরকারকে ঘোষণা করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন একটি ট্যারিফ ব্যবস্থা চালু করার ক্ষমতা পাচ্ছে, যার আওতায় যেকোনও দেশ বা অঞ্চল যাদের মাধ্যমে কিউবা তেল পায় — সরাসরি বা পরোক্ষভাবে — তাদের পণ্যের ওপর আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা যেতে পারে। তবে আদেশে ট্যারিফের হার বা কোন দেশগুলো টার্গেট হবে তা এখনও স্পষ্টভাবে বলা হয়নি।
একসময় ফরমুলা ওয়ানে রাস্তা কাঁপিয়েছেন। তাঁর ঝুলিতে ৯১টি গ্রাঁপি ও সাতটি বিশ্বখেতাব জয়ের রেকর্ড রয়েছে। তিনি হলেন মাইকেল শ্যুমাখার। ফরমুলা ওয়ানের ইতিহাসে হেন কোনও রেস নেই, যা অধরা ছিল তাঁর। কিন্তু, একটি দুর্ঘটনা পুরোপুরি বদলে দেয় শুমির জীবন। টানা ৬ বছর তিনি ছিলেন কোমায়। ৬ বছর পর জেগে উঠলেও পুরোপুরি সুস্থ হননি এই স্পিড স্টার। এখন কেমন আছেন শ্যুমাখার?
বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যা। মণি চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, সোমবার রাতে ভরা বাজারের মাঝেই ধারালো অস্ত্র নিয়ে ওই দোকানদারের উপর হামলা করা হয়। ঢাকার নরসিংদি জেলার চিরসিন্দুর বাজারের ঘটেছে এই ঘটনা। গতকালই সংখ্যলঘু সাংবাদিককে হত্যার অভিযোগ ওঠে।
সূত্রের খবর, সোমবার রাত ১০ টা নাগাদ ব্যবসায়ী শরৎ চক্রবর্তী (মণি)-র উপর বেশ কয়েকজন মিলে হামলা করে বলেই অভিযোগ। ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয় বলেই জানা গিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার উত্তর মস্কোর নভগ্রোড এলাকায় পুতিনের বাড়িতে ৯১টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার। এই ঘটনায় ইউক্রনকে দুষেছে রাশিয়া। এবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঢাকার হাসপাতালে মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি চেয়ারপার্সন। এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিকিৎসকরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামী জীবনের পাশাপাশি স্বাস্থ্য নিয়েও অনেকদিন ধরে লড়েছেন খালেদা জিয়া। কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা শেষ জীবনে তাঁকে জর্জরিত করে ফেলেছিল।
দীপু দাসের পর ফের বাংলাদেশে পিটিয়ে সংখ্যালঘু যুবককে হত্যার ঘটনা ঘটল। বাংলাদেশের রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এই ঘটনা ঘটে।
দীপু দাসকে নৃশংস হত্যা-সহ বাংলাদেশ ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বিবৃতিতে কিছুটা কাজ হল। কূটনৈতিক চাপে পড়ে নিহত হিন্দু যুবকের পরিবারের দায়িত্ব নিল মহম্মদ ইউনুসের সরকার। মঙ্গলবার ময়নমনসিংহে দীপু দাসের বাড়িতে যান বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে পাশবিক অপরাধে'র বিচার করা হবে বলে আশ্বাস দেন। আবরার মন্তব্য করেন, 'এই হত্যার অজুহাত হতে পারে না'। মঙ্গলবার ময়মনসিংহের বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে যান শিক্ষা উপদেষ্টা। পরিবারের সঙ্গে আলাপচারিতার পর তিনি বলেন, "একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মতপ্রকাশের অধিকারকে সম্মান করি, যতক্ষণ পর্যন্ত তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতের আপত্তির মুহূর্তেও কোনও ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখেন না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা ও বিচার করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনও সহিংসতার কারণ হতে পারে না।"
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ফের এক বার সামনে এল। ময়মনসিংহে সংখ্যালঘুদের যুবক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় এক সংখ্যালঘু রিকশাচালককে গণপিটুনির শিকার হতে হল বলে অভিযোগ সামনে আসে।
দু'বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। এই মুহূর্তে রয়েছেন রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে। হঠাৎই সোশাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গুঞ্জন জেলেই খুন করা হয়েছে তাঁকে! যদিও এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে মান্যতা দেয়নি। 'আফগান টাইমস' নামের এক এক্স হ্যান্ডলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয়। পরে আরও কোনও কোনও সূত্র থেকে এই গুঞ্জন জোরালো হতে থাকে।
পেশোয়ারে পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা বন্দুকবাজের। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা চালায় দুই বন্দুকবাজ। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা।
রাশিয়ার প্রথম সমুদ্র-ড্রোন হামলায় ধ্বংস ইউক্রেনের ‘বৃহত্তম’ রণতরী! বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সেই কথা জানিয়েছে।
ফের আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। কিয়েভে আচমকা আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম ৪৮। স্থানীয় প্রশাসনের তরফে এমনটাই দাবি করা হয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে এটা অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে ইরান এবং ইজরায়েল। তবে এই দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। যদিও সংঘর্ষে ইতি পড়ার আভাস এসেছে ইরানের পক্ষ থেকেও। যদিও ইজরায়েলের দাবি মঙ্গলবার সকালেও একের পর এক হামলা চালিয়েছে ইরান। হামলায় তিনজনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে বলেই জানা গিয়েছে।
ইরানের একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের বেয়ার শেভাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকে আঘাত করার পর তিনজন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে সূত্রের খবে। ইরানের তৃতীয় ব্যালিস্টিক মিসাইল হামলার মধ্যে ইজরায়েলের কেন্দ্রীয় এবং দক্ষিণের কিছু এলাকায় সাইরেন বাজছে। এই হামলাগুলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরেই ঘটে, যা আজ সকালে কার্যকর হওয়ার কথা ছিল। সংবাদসংস্থা রয়টার্স দাবি করেছিল, আমেরিকার প্রস্তাব পেয়ে ইরানের নেতৃত্বের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন আব্দুলরহমান আল থানি। তাঁর প্রস্তাবেই রাজি হয় তেহরান।
'শত্রু বড় অপরাধ করে ফেলেছে। এর শাস্তি ওদের পেতেই হবে।' ইরানের মাটিতে মার্কিন হামলার ২৪ ঘণ্টা পর মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। কারও নাম না নিলেও খামেনেই-এর এই বার্তা ইজরায়েলকে উদ্দেশ্য করে বলেই জানা যাচ্ছে। এদিকে ইরানের মাটিতে হামলার পর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিনিদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। রবিবার এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করেন খামেনেই। সেখানে কারও নাম না নিলেও ইজরায়েলকে উদ্দেশ্য করে লেখেন, 'জায়ানবাদী (ইহুদি মতাদর্শ) শত্রুরা বড় ভুল করে ফেলেছে। যে অপরাধ ওরা করেছে তার শাস্তি ওদের পেতেই হবে। ইতিমধ্যেই ওই অপরাধীদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দিনেও তা জারি থাকবে।' উল্লেখ্য, রবিবার শেষরাতে ইরানের তিনটি পরমাণুকেন্দ্র ফরদো, নাতানজ ও ইসফাহান লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বমারু বিমান বি২। ট্রাম্পের দাবি, এই হামলায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে ওই তিন পরমাণু ঘাঁটির। এর প্রায় ২৪ ঘণ্টা পর বিবৃতি এল ইরানের সর্বোচ্চ নেতার। যদিও এই বিবৃতিতে নাম না করে ইহুদিদের নিশানা করলেও একটি বারের জন্যও আমেরিকার নাম উচ্চারন করেননি তিনি। তবে মার্কিন হামলার পর সোশাল মিডিয়ায় হুমকি দিয়েছেন খামেনেই-এর উপদেষ্টা আলি শামখানি। তিনি লেখেন, পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে ঠিকই তবে খেলা এখনও শেষ হয়নি।'
শাহবাজ শরিফের পর ইশাক দার। পাক প্রধানমন্ত্রীর পর উপপ্রধানমন্ত্রীও সরাসরি মেনে নিলেন ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটি। সেদেশের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি কার্যত স্বীকার করেছেন তাঁদের দুই গুরুত্বপূর্ণ বায়ুসেনা ঘাঁটি, রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস এবং শোরকোট বিপর্যস্ত হয়েছে অপারেশন সিঁদুরের ধাক্কায়। এর আগে পাকিস্তানের সেনা ও সরকার নয়াদিল্লির প্রত্যাঘাতকে মানতে চাননি প্রকাশ্যে। কিন্তু এদিন ইশাক দার সাফ জানিয়েছেন, পাকিস্তানও ভারতকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগেই ভারত আঘাত হানে। এর পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ভারতের হানার ৪৫ মিনিটের মধ্যেই সৌদি যুবরাজ ফয়সল বিন সলমন নাকি ফোন করে তাঁকে জিজ্ঞেস করে,"আমি কি জয়শংকরকে বলব পাকিস্তান থেমে যেতে চাইছে?" সৌদি আরবও যে নীরবে ভারত-পাক সংঘর্ষ থামাতে চেষ্টা করেছিল, সেটাই ফুটে উঠেছে পাক উপপ্রধানমন্ত্রীর দাবিতে।
ইরানের পাশেই থাকবে রাশিয়া। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে সাহায্য চালিয়ে যাবে মস্কো, সাফ জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইজরায়েল-ইরানের সংঘর্ষবিরতির জন্য মধ্যস্থতায় তৈরি ক্রেমলিন। বিষয়টি নিয়ে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গেও ইতিমধ্যে কথা বলছেন পুতিন। রুশ সংবাদমাধ্যম টাস-কে পুতিন জানান, "ইরানি সঙ্গীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বুশেহর শহরে (ইরান) আমাদের প্রায় ৬০০ বিশেষজ্ঞ কাজ করছেন। সেই কর্মসূচি ছেড়ে আমরা চলে আসিনি। এটা কি সমর্থন নয়?" সাফ জানিয়েছেন, রাশিয়ার কাছে আর অন্য কোনও সাহায্য চায়নি তেহরান। পুতিন জানান, "ইরান-ইজরায়েল সংঘাত থামাতে মধ্যস্থতা করতে তৈরি মস্কো। চাইলেই চুক্তিবদ্ধ হতে পারে দু'দেশ! যেখানে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বজায় থাকে। আবার ইজরায়েলের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগও কমে।" বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে আলোচনা চালাচ্ছে রাশিয়া। ইরানকেও প্রস্তাব দেওয়া হয়েছে। জানালেন পুতিন। এ প্রসঙ্গে ক্রেমলিনের বিবৃতি, "পুতিন জানিয়েছেন, মধ্যস্থতায় তৈরি রাশিয়া। একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে কথাও বলছেন তিনি।"
শুধু আমেরিকা নয়, ইরানের ঘোষিত শত্রু ইজরায়েলও। বলা ভালো, ইহুদিরা। তাদের খতম করতে বদ্ধপরিকর তেহরান। কার্যত সেই উদ্দেশেই, দেশের মাটিতে আণবিক অস্ত্র বানাতে বদ্ধপরিকর তারা।