Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ধর্মেন্দ্র স্থিতিশীল; অভিনেতার মৃত্যুর গুঞ্জন উড়িয়ে দিলেন হেমা, ঈশা

 ১২:৫৮ PM     India     No comments   

সোমবার রাত থেকে মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছে তাঁর। কখনও হেমা মালিনী, কখনও সানি দেওল সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন, ধর্মেন্দ্র জীবিত। তিনি ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এর পাশাপাশি, নিরাপত্তা বাড়ানো হয়েছে হাসপাতালের। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ প্রহরা। খবর, ধর্মেন্দ্র-সহ সমস্ত রোগীর গোপনীয়তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের এই পদক্ষেপ।

মঙ্গলবার সকাল থেকেই সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে বলিউডের 'হি-ম্যান'-এর মৃত্যুসংবাদ। এর পরেই সমাজমাধ্যমে সরব ধর্মেন্দ্রের মেয়ে ঈশা দেওল। তিনি লেখেন, "বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় সাড়া দিচ্ছেন।" সমাজমাধ্যমে পোস্ট করে একই কথা জানিয়েছেন স্ত্রী হেমাও। মঙ্গলবার ক্ষোভপ্রকাশ করে তিনি লেখেন, "যে হারে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দিল্লির বিস্ফোরণে কি পুলওয়ামা কানেকশন?

 ৭:২৫ AM     India     No comments   

দিল্লি বিস্ফোরণে পুলওয়ামা কানেকশন! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় লালকেল্লার সামনে যে গাড়িটিতে বিস্ফোরণ ঘটে সেটির বর্তমান মালিক তারিক নামের এক ব্যক্তি। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা বলে জানা গিয়েছে। তারিককে হোন্ডাই I-10 গাড়িটি বিক্রি করে ফরিদাবাদ থেকে ধৃত নাদিম খান নামের এক ব্যক্তি। তাঁকে জেরা করেই তারিকের কথা জানতে পারেন তদন্তকারীরা।

ইতিমধ্যে তারিককে আটক করা হয়েছে। চলছে জেরা। এবার প্রশ্ন উঠছে, পুলওয়ামা হামলার ধাঁচেই কি রাজধানীতে রক্তাক্ত করার ছক ছিল সন্ত্রাসবাদীদের? সূত্রের খবর, হোন্ডাই গাড়িটি একাধিক বার হাতবদল হয়েছে। এই হস্তান্তর হয়েছে জান নথির মাধ্যমে। ফলে তদন্তকারীরা মনে করছেন, নাশকতার জন্যই গাড়িটিকে কেনা হয়ে থাকতে পারে। সোমবার সন্ধেয় দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়া গাড়িটির নম্বর HR26 CE 7674। সেই সূত্র ধরেই তারিকের সন্ধান পান তদন্তকারীরা। সেখান থেকেই নাদিমের খোঁজ মেলে। তাহলে কি দিল্লির এই ঘটনার সঙ্গে জড়িয়ে পুলওয়ামা কানেকশন?
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আশঙ্কাজনক ধর্মেন্দ!

 ৭:১২ AM     India     No comments   


সোমবার দুপুর থেকেই আশঙ্কাজনক বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে, তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। শেষ খবর পাওয়া পর্যন্ত, শারীরিক অবস্থা প্রায় একই রকম রয়েছে ধর্মেন্দ্র। এই মুহূর্তে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ধর্মেন্দ্রকে দেখতে গিয়েছেন তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। হাসপাতালেই রয়েছেন ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী।

এমনকী, অভিনেতার শারীরিক অবস্থার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে গিয়েছেন শাহরুখ খান ও সলমন খান। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। জানা গিয়েছে, এই মুহূর্তে তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিক্যাল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

এসএসসি মামলায় জামিন পার্থর!

 ৭:৫৫ PM     kolkata     No comments   


অবশেষে জেলমুক্তি হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়ের। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থকে জেলমুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এর পর আদালতের নথি মুখ্য বিচারবিভাগীয় আধিকারিকের কাছে পৌঁছোবে। নথি পৌঁছোবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছেও। তার পর জেলমুক্ত হতে আর কোনও বাধা থাকার কথা নয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। শারীরিক নানা সমস্যায় কাবু পার্থ বেশ কয়েক মাস ধরেই বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাই জেলমুক্তির বিষয়টি জানানো হবে হাসপাতাল কর্তৃপক্ষকেও।

সোমবার হাসপাতাল থেকেই ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়েছিলেন তিনি। জেলমুক্তির নির্দেশ শুনে হাসতেও দেখা যায় তাঁকে। তবে জেলমুক্তির প্রক্রিয়া মিটতে মিটতে মঙ্গলবার হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ৩ বছর ৩ মাস ১৮ দিন পর মঙ্গলবারই নিজের বাড়িতে ফিরতে পারেন পার্থ। পায়ের সমস্যায় ভুগছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। জেলমুক্ত হওয়ার পর বাড়িতে কী ভাবে তাঁর চিকিৎসা চলবে, তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

এবার জামিন পার্থর এজেন্টের!

 ২:০৫ PM     kolkata     No comments   


প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেন সন্তু গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সন্তুর বিরুদ্ধে বেশকিছু অভিযোগ ছিল, তিনি চাকরি দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে টাকা তুলেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার শর্তসাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করেন। পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির আগেই জামিন পেলেন সন্তু। উল্লেখ্য, নিম্ন আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া এদিনই শেষ হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই জেল থেকে মুক্তি পাবেন পার্থ। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলায় তিনি ইতিমধ্যেই জামিন পেয়েছেন।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সাক্ষ্য গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত পার্থকে জেলেই থাকতে হবে। আদালতে সন্তুর পক্ষে আইনজীবীদের যুক্তি ছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রথম এবং দ্বিতীয় চার্জশিটে তাঁর নাম নেই। দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে মামলাকারীর নাম আছে। ১৩ মাসের বেশি সময় তিনি হেফাজতে আছেন। ইতিমধ্যে এই মামলায় অভিযুক্ত একাধিক ব্যক্তি জামিন পেয়েছে। তাহলে তাঁকে কোন যুক্তিকে জেলে বন্দি করে রাখা হয়েছে ? সিবিআইয়ের আইনজীবীর পালটা যুক্তি, ৫১ জনের থেকে বেআইনিভাবে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে এই ব্যক্তি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে। সন্তু 'সাব এজেন্ট' হিসেবে কাজ করতেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের মতো তিনিও টাকা তুলে দিতেন। এই ব্যক্তির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। সন্তু গঙ্গোপাধ্যায় ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, অয়ন শীল এই মামলায় আগেই জামিন পেয়েছেন কি না। উত্তরে আইনজীবীরা জানান, অয়ন শীল জামিন পেয়েছেন। তারপরই বিচারপতি ঘোষ সন্তু গঙ্গোপাধ্যায়ের জামিন মঞ্জুর করেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মদের দাম বাড়াচ্ছে রাজ্য সরকার!

 ১:৫৪ PM     kolkata     No comments   

 


ইংরেজি নববর্ষের আগেই পশ্চিমবঙ্গে বাড়ছে সব ধরনের মদের দাম। সম্প্রতি আবগারি দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে নতুন অতিরিক্ত আবগারি শুল্ক কার্যকর হতে চলেছে। তার ফলে এই নতুন নীতিতে রাজ্যে বিয়ার বাদে দেশি ও বিদেশি-সহ সব ধরনের মদের উপর শুল্কের হার বৃদ্ধি করা হবে। নতুন শুল্কহার কার্যকর হওয়ার আগে রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর ও হোলসেল বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, ৩০ নভেম্বর ২০২৫-এর মধ্যে যতটা সম্ভব পুরনো দামে স্টক বিক্রি করে ফেলতে হবে।

কারণ, ওই তারিখের পর পুরনো দামে আর মদ বিক্রি করা যাবে না। প্রশাসন জানিয়েছে, যে সব স্টক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করা সম্ভব হবে না, তাদের উপর নতুন হার প্রযোজ্য হবে। সেই সমস্ত বোতলে নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে, যাতে গ্রাহকেরা সংশোধিত মূল্যের তথ্য স্পষ্ট ভাবে জানতে পারেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কলকাতায় ১৮ ডিগ্রির নীচে নামবে তাপমাত্রা!

 ১:১৯ PM     kolkata     No comments   



উত্তর ভারতে জোরালো শীতের আভাস। উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে অন্য বছরের তুলনায় শৈত্যপ্রবাহের দাপট বৃদ্ধির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে চর্চায় পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের শীত। তবে আবহাওয়াবিদরা ফের শঙ্কার কথা শোনাচ্ছেন। এবারও হয়ত বঙ্গে শীতের দাপটে কাঁটা ছড়াতে পারে বৃষ্টি। কারণ অক্টোবর থেকে ডিসেম্বরে পূর্ব ভারতে গড় পরিমাণের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের তুলনায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় পারদ পতন কিছুটা বেশি। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৭ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে পারদ ১৩ ডিগ্রি ছুঁতে পারে। কলকাতাতেও নতুন সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারদ একধাক্কায় অনেকটা নেমে ১৮ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণ এবং উত্তরবঙ্গজুড়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি নিচে নামবে। তবে ফের মাথাচাড়া দেবে পারদ । তখন আবার গরম অনুভূত হতে পারে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates