আগামী ২৩ জানুয়ারি, অর্থৎ সরস্বতী পুজোর দিনে বাংলার পরীক্ষার্থীদের জাতীয় স্তরের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা বা জয়েন্ট এন্ট্রান্সে বসতে হচ্ছে না। ওই দিন বদলে দেওয়ার আবেদনে সাড়া দিয়ে সেদিনের পরীক্ষা পশ্চিমবঙ্গে স্থগিত রাখার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। তাঁর প্রতিবাদের কারণেই এনটিএ এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঙালির ক্যালেন্ডারে এমনিতেই ২৩ জানুয়ারি দিনটির গুরুত্ব অপরিসীম।






