Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

কেন গ্রেফতার হননি মোমো কোম্পানির মালিক? তাঁর সঙ্গে স্পেনে গিয়েছিলেন মমতা; বিস্ফোরক শুভেন্দু

 ৮:১৭ PM     kolkata     No comments   

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া পোস্টারে লেখা রয়েছে, 'ছবি সবসময় কথা বলে'। ওই ছবি নিয়েই শুক্রবার নাজিরাবাদ অগ্নিকাণ্ডের প্রতিবাদ মিছিলে হাঁটলেন নন্দীগ্রামের বিধায়ক।

তাঁর দাবি, পোস্টারের ছবিতে মমতার সঙ্গে দেখা যাচ্ছে মোমো কোম্পানির মালিককে। মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে স্পেনে গিয়েছিলেন। নাজিরাবাদে অগ্নিকাণ্ডের ঘটনায় সেই মালিককে কেন এখনও গ্রেফতার করা হয়নি, সেই প্রশ্ন তোলেন শুভেন্দু। এর পাশাপাশি তাঁর দাবি, এই ঘটনার পর গলায় গামছা দিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চাওয়া উচিত দমকলমন্ত্রীর। এদিন কলকাতা হাইকোর্টের শর্ত অনুযায়ী অগ্নিকাণ্ডের প্রতিবাদে নরেন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি পালন করছে বিজেপি। কর্মসূচির নেতৃত্বে রয়েছেন শুভেন্দু। ইতিমধ্যেই বিরোধী দলনেতা স্পষ্ট করে দিয়েছেন, আনন্দপুরের ঘটনাকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের অন্যতম ইস্যু করতে চলেছে পদ্ম শিবির। এই কর্মসূচির উপর বিশেষভাবে নজর রেখেছে পুলিশও। পুলিশ প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সর্বোচ্চ দু-হাজার জন মিছিলে অংশ নিতে পারে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং প্ররোচনামূলক বক্তব্যের উপরেও কড়া নজরদারি চালানো হচ্ছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সব স্কুলে ছাত্রীদের বিনামূল্যে স্যানিটারি প্যাড দিতে হবে; নির্দেশ সুপ্রিম কোর্টের

 ৭:৪৭ PM     India     No comments   

 


সরকারি হোক বা বেসরকারি, সব স্কুলে বিনামূল্যে ছাত্রীদের ঋতুস্রাবের জন্য স্যানিটারি প্যাডস দিতে হবে ৷ শুক্রবার সুপ্রিম কোর্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে এই নির্দেশ দিয়েছে ৷ ঋতুস্রাবের সময় মেয়ের সুস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার অধিকার সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের অংশ বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত ৷ ঋতুস্রাব প্রতিটা মেয়েদের জীবনের একটি অঙ্গ।

এই সময়ে দীর্ঘসময় মেয়েরা স্কুলে কাটাতে বাধ্য হয়। সব সময় আগাম প্রস্তুতিও থাকে না পড়ুয়াদের কাছে। তাই অনেক সময় সমস্যায় পড়ে তারা। এমনকী স্কুলের শৌচাগারটি পরিচ্ছন্ন না-থাকলে ঋতুস্রাবের সময়ে তাদের সমস্যা আরও বেড়ে যায়। তারা দিশাহীন হয়ে পড়ে। স্কুলের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন না-থাকলে তার প্রভাব পড়ে মেয়েদের স্বাস্থ্যের উপর, বিশেষত ঋতুস্রাব চলাকালীন। এই সব দিক বিবেচনা করে ২০২৪ সালের ১০ ডিসেম্বর জয়া ঠাকুর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি সারা দেশের সব স্কুলে ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের 'মেনস্ট্রুয়াল হাইজিন পলিসি ফর স্কুল-গোয়িং গার্লস' নীতি কার্যকরের আবেদন জানান। সরকার ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি যেন ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের ঋতুস্রাবের সময়ে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেয়। স্কুলে তাদের ভালো রাখার ব্যবস্থা করে। এই মামলায় এদিন শুনানি শেষে রায়দান স্থগিত রাখে আদালত। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানান, সরকারি ও বেসরকারি- সব স্কুলে মেয়ে ও পুরুষ পড়ুয়াদের জন্য আলাদা শৌচাগারের বন্দোবস্ত করতে হবে। স্কুলগুলি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হোক বা না হোক- সব স্কুলকেই বিশেষভাবে সক্ষমদের জন্য শৌচাগারের ব্যবস্থা করতে হবে। এই নিয়ম ঠিক করে মেনে চলা হচ্ছে কি না, তিন মাসের মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দিতে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে, নির্দেশ সুপ্রিম কোর্টের।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'তৃণমূলের বাড়িতে যাবেন না...নিমন্ত্রণও করবেন না'; ফের বিতর্কে জড়ালেন অর্জুন সিং

 ২:০৫ PM     kolkata     No comments   


নির্বাচনের মুখে তৃণমূলকে বয়কটের নিদান বিজেপি নেতা অর্জুন সিংয়ের। তাঁর বক্তব্য, তৃণমূলের কোনও অনুষ্ঠানে যাবেন না, তৃণমূল কর্মীদের বাড়িতে যাবেন না, তাঁদের বাড়িতে নিমন্ত্রণও করবেন না। তৃণমূল কর্মীদের এমনইভাবেই বয়কটের ডাক দিলেন অর্জুন। তাঁর কথায়, 'ডান্ডা মেরে তৃণমূল কর্মীদের ঠান্ডা করুন।'দলীয় কর্মীদের উদ্দেশে এমন বিতর্কিত বার্তাই দিলেন তিনি। অর্জুন বলেন, "মেকি লড়াই নয়, তৃণমূল বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে হবে। কোনও তৃণমূল কর্মীর অনুষ্ঠানবাড়িতে যদি নিমন্ত্রণ থাকে, তারা যদি ডাকে, যাবেন না। ওদের বিরুদ্ধে মনে রাগ-ঘৃণা নিয়ে আসতে হবে।

নিজের রক্তেই আগুন জ্বালাতে হবে।" কিন্তু এই বিষয়টি নিয়েই অর্জুনকে খোঁচা দিয়েছেন তৃণমূলের আইটি সেলের নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, "উনি নিজে বয়কট করতে পারবেন তো! আবার কবে তৃণমূলে না চলে আসে! অতো তাড়াতাড়ি অমাবশ্যা-পূর্ণিমা হয় না, যত তাড়াতাড়ি তিনি দল পরিবর্তন করেছেন। আমি মাঝেমধ্যে ভুলে যাই, উনি কোন দলে রয়েছেন। এখন শুধু লালুপ্রসাদ যাদবের দল করা বাকি রয়েছে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

দক্ষিণবঙ্গে শীতের বিদায়ের সুর!

 ৩:১৩ PM     kolkata     No comments   

পাহাড়ে শীতের জোরালো দাপট থাকলেও সমতলে বিদায়ের সুর। ধারাবাহিক ভালো পারফরম্যান্স করলেও দক্ষিণবঙ্গে বেলাশেষে দিগভ্রষ্ট শীত। কয়েকদিনের আবহাওয়া তেমন ইঙ্গিত দিচ্ছে। পাহাড় এবং সমতলে বিভাজন সৃষ্টি করেছে এবারের শীত।

উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় বিশেষ করে দার্জিলিং এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঠান্ডা যথেষ্ট। বৃষ্টি ও তুষারপাতের পরিস্থিতি সেখানে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা একক সংখ্যার ঘরে। কুয়াশার দাপটের সঙ্গে কনকনে ঠান্ডা এখন উত্তরবঙ্গে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে শীতের ছবিটা ঠিক তার উল্টো । পারদের ওঠানামা চলছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে ঘন কুয়াশার সম্ভাবনা নেই আপাতত । আজ বৃহস্পতিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ এবং ১৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

অজিতের মৃত্যুতে সুপ্রিম-নজরদারিতে তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর!

 ৬:২২ PM     kolkata     No comments   


মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে বিমান দুর্ঘটনায় এনসিপি নেতার মৃত্যুর খবর পাওয়ার পরই রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি এই ঘটনাকে নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে কার্যত অস্বীকার করেছেন। তাঁর অভিযোগ, এই মৃত্যুর পেছনে গভীর কোনও রহস্য থাকতে পারে। তাই কালবিলম্ব না-করে সুপ্রিম কোর্টের নজরদারিতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ সকালে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর খবর শুনে আমি স্তম্ভিত ও শোকাহত। দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব তথা মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।"তবে শোকবার্তার সঙ্গেই তিনি জুড়ে দেন এক বিস্ফোরক রাজনৈতিক জল্পনা, যা এই মৃত্যুকে ঘিরে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, মাত্র দু'দিন আগেই তিনি সোশাল মিডিয়া এবং বিভিন্ন সূত্রে খবর পেয়েছিলেন যে, অজিত পাওয়ার বর্তমান এনডিএ জোট বা বিজেপির সঙ্গ ত্যাগ করতে চাইছেন। তিনি আবার তাঁর পুরনো দলে অর্থাৎ কাকা শরদ পাওয়ারের শিবিরে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, "আমি শুনেছিলাম উনি বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন। আজ হয়তো উনি বিরোধী শিবিরে ছিলেন না, কিন্তু কালই হয়তো তাঁর মূলস্রোতে ফিরে আসার কথা ছিল। আর ঠিক তার আগেই এই ঘটনা ঘটে গেল। বিরোধী দলনেতাদের ভাগ্যে কী লেখা আছে, তা সত্যিই আমি জানি না।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে চাকরি; ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ৬:০৭ PM     kolkata     No comments   


আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের সদস্যদের সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে এদিন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিঙ্গুরের সভামঞ্চ থেকে সেই কথা ঘোষণা করলেন তিনি। বলেন, "বেসরকারি কোম্পানিতে কাজ করতে গিয়ে কিছু বন্ধু মারা গিয়েছেন। আমি ববি, অরূপকে পাঠিয়েছিলাম। ওদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আমি পুলিশকে বলেছি পরিবারের সদস্যদেরকে সিভিকের চাকরি দেওয়ার জন্য।" গতকাল আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করে রাজ্য সরকার।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানান। দেহ বা দেহাংশের শনাক্তকরণ হলেই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। এর পাশাপাশি আজ, বুধবার ডিএনও পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তবে এই প্রক্রিয়া কিছুটা সময় সাপেক্ষ। কিন্তু কেন? ডিএনএ পরীক্ষা করতে গেলে নিয়ম মেনে আদালতের কাছে অনুমতি নিতে হয়। সেই অনুমতি মেলার পর নমুনা পরীক্ষা করা হয়। আগামিকাল পুলিশ সেই অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হবে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডে দু-টি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূলে নাম লেখালেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী!

 ২:০২ PM     kolkata     No comments   

 


নির্বাচনের মুখে বড়সড় চমক দিল তৃণমূল কংগ্রেস। কলকাতায় এসে তৃণমূলে নাম লেখালেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী অরুণা মার্ডি। বুধবার তৃণমূল ভবনে তাঁর হাতে জোড়া ফুলের পতাকা তুলে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও বন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। 

এদিন তৃণমূলে যোগদান পর্বে দলের নয়া সদস্যের পরিচয় দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "ইনি অরুণা মার্ডি"।

তিনি একটা সময়ে সিপিএম করতেন। গণতান্ত্রিক মহিলা মোর্চার নেত্রী ছিলেন। পরবর্তীতে বিজেপি করেন। সেই সময়কার বিধায়ক, যিনি পরবর্তীতে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ পদে লড়েন, অর্থাৎ খগেন মুর্মুর হয়ে নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অরুণা মার্ডি। বিজেপিরও বেশ কয়েকটি কমিটির প্রধান ছিলেন। তাঁর একটি ব্যক্তিগত পরিচয়ও রয়েছে। তিনি খগেন মুর্মুর স্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে উৎসাহিত হয়ে তৃণমূলে যোগ দিতে চেয়েছেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমতি অনুসারে তৃণমূল কংগ্রেসের পরিবারে তিনি আজ যোগদান করছেন।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates