Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের; অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসাবে নিয়োগ করা যাবে না

 ৫:৫০ PM     kolkata     No comments   


হাইকোর্টে ফের ধাক্কা নির্বাচন কমিশনের। কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা যাবে না। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কী কারণে অধ্যাপকদের ভোটের কাজে নিয়োগ করা হয়েছে? হাইকোর্টের প্রশ্নের সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। তারপরই কমিশনের বিজ্ঞপ্তি খারিজ করে দেওয়া হয়েছে। তবে, যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের ভোটের কাজে কোনও বাধা দেওয়া হয়নি।

অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। বৃহস্পতিবারই মামলার শুনানি কমিশনকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি। তিনি বলেন, "আপনাদের বিজ্ঞপ্তি অনুযায়ী অপনারা তো বিচারকদেরও নিয়োগের ব্যবস্থা রেখেছেন।  কোনও অসুবিধা নেই, আমাদের নিয়োগ করুন। আমরা পোলিং অফিসার হিসেবে বুথে ডিউটি করতে যাব।" পাল্টা কমিশনের যুক্তি ছিল, ভোটের মুখে মামলা করার জন্য এখন নতুন করে লোক নিয়োগ করে ট্রেনিং দিয়ে ভোট করানো সম্ভব নয়।  কিন্তু, হাইকোর্টের বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন এটা কোনও যুক্তি হতে পারে না। একইসঙ্গে কমিশনের কাছ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞপ্তির ব্যাখা চেয়ে পাঠান বিচারপতি। শুক্রবার সেই সংক্রান্তই মামলা ছিল।জানা গিয়েছে, শুক্রবারের শুনানিতে তাদের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিতে পারেনি কমিশন। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বক্তব্য, কী কারণে কলেজের অধ্যাপকদের বুথে পাঠানো হচ্ছে সেই ব্যাপারে বারবার কমিশনের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু তারা সদুত্তর দিতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় কলেজের অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করা হল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

তৃণমূল নেত্রীর প্রস্তাবকের বাড়িতে আয়কর তল্লাশি!

 ৫:২১ PM     kolkata     No comments   


ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীর মনোনয়নে যাঁরা প্রস্তাবক ছিলেন, তাঁদেরই একজনের বাড়িতে এদিন হানা দিয়েছে দিল্লির আয়কর দপ্তরের আধিকারিকরা। মিরাজ শাহ নামে ওই ব্যক্তির এলগিন রোডের বাড়িতে চলছে তল্লাশি। এনিয়ে যথেষ্ট ক্ষোভ শাসক শিবিরে। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এর তীব্র নিন্দা করেছেন।

জানা গিয়েছে, ভবানীপুর এডুকেশন সোসাইটি নামে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, তার অধ্যক্ষ, মালিক এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মিরাজ শাহ। তিনি ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নে ৬ জনের মধ্যে অন্যতম প্রস্তাবকও তিনি। এছাড়া মিরাজ শাহর বিবিধ পরিচয় রয়েছে। তিনি ভবানীপুরে গুজরাটি সংগঠনের প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বরাবর খুব ভালো সম্পর্ক। গত ৮ এপ্রিল তৃণমূল নেত্রী যখন মনোনয়ন পেশ করেন, সেসময় তাঁর পাশেই ছিলেন মিরাজ শাহ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা! চক্রান্তের অভিযোগ

 ১:৪৬ PM     kolkata     No comments   


সামনেই বঙ্গের  বিধানসভা নির্বাচন। এমন আবহে এবার রাসবিহারীর তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়কের বাড়িতে আয়কর হানা। শুক্রবার ভোরে তাঁর বাড়ি ও কার্যালয়ে পৌঁছন আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেছে দেবাশিস কুমারের দুটি ঠিকানা।

ভোটের মুখে এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি তৃণমূলের একাংশের।জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ দেবাশিস কুমারের মনোহরপুকুরের বাড়ি ও কার্যালয়ে পৌঁছে যান আয়কর বিভাগের কর্তারা। তাঁদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একসঙ্গে রাসবিহারীর প্রার্থীর দুটি ঠিকানায় তল্লাশি শুরু করেন আয়কর আধিকারিকরা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি তা এখনও জানা যায়নি। স্বাভাবিকভাবেই প্রচার বন্ধ রেখে বর্তমানে বাড়িতেই রয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে আয়কর হানার খবর পেয়ে কার্যালয়ে পৌঁছেছেন তৃণমূলের সমর্থকরা। সেখানে স্লোগান তুলেছেন তাঁরা। তাঁদের অভিযোগ, কার্যালয়ে থাকা কর্মীদের নথিপত্র ঘাঁটছেন আয়কর বিভাগের আধিকারিকরা। যা নিয়ম বিরুদ্ধ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

বাতিল ভোটারদের নিয়ে রায় সুপ্রিম কোর্টের!

 ৭:২২ PM     kolkata     No comments   


নির্বাচনের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা ভোট দিতে পারবেন। এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। তারা আরও জানাল, এসআইআর মামলায় সংবিধানের ১৪২ ধারা তারা প্রয়োগ করেছে। রাজ্যে ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রথম দফার ভোট রাজ্যের যে সব এলাকায় রয়েছে, সেখানকার যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গিয়েছে, তাঁদের মধ্যে যাঁদের নাম তোলার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র দেবে ট্রাইবুনাল, তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা ২৭ এপ্রিল। ট্রাইবুনাল ছাড়পত্র দিল ওই বিবেচনাধীন ভোটারেরা নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবেন। তবে ট্রাইবুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে, তাঁরা ভোট দিতে পারবেন না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হুমকি ও ছিনতাই মামলায় আদালতে স্বস্তিতে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র!

 ২:৫১ PM     kolkata     No comments   


হুমকি-ছিনতাই মামলায় ভোটের মুখে কিছুটা স্বস্তিতে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও বড় পদক্ষেপ করতে পারবে না পুলিশ। যদিও তদন্ত করা যাবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। স্বাভাবিকভাবেই হাই কোর্টের রায়ে স্বস্তিতে শাসক শিবিরের প্রার্থী। গত ৭ এপ্রিল নন্দীগ্রামের কৃষ্ণনগর এলাকার বাসিন্দা বুদ্ধদেব গিরি নামে এক ব্যক্তি পবিত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।

তার ভিত্তিতেই এফআইআর দায়ের হয়েছে পবিত্র-সহ মোট চার জনের বিরুদ্ধে। বুদ্ধদেবের অভিযোগ, গত ৬ এপ্রিল নিজের বাড়ির কাছেই বসেছিলেন তিনি। সেই সময় ওই এলাকা দিয়ে দলবল নিয়ে যাওয়ার সময় বুদ্ধদেবকে জয় বাংলা স্লোগান দিতে বলেন পবিত্র। বুদ্ধদেব স্লোগান দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। এ-ও অভিযোগ, বুদ্ধদেবের কাছ থেকে ৩ হাজার ৭০০ টাকা ছিনতাই করা হয়। এই ঘটনায় নন্দীগ্রাম থানায় পবিত্রর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। গত ১০ এপ্রিল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পবিত্র কর। এফআইআর খারিজের দাবি করেন তিনি। রক্ষাকবচ চেয়ে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান। বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের এজলাসে বৃহস্পতিবার মামলার শুনানি হয়। বিচারপতি স্বস্তি দেন প্রার্থীকে। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না বলেই জানান বিচারপতি।বলে রাখা ভালো, রাজ্যের বিধানসভা নির্বাচনের হটস্পট নন্দীগ্রাম। এবার সেখানে ভূমিপুত্র পবিত্র কর বনাম ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাশিয়া ও ইরানের থেকে আর তেল কেনা যাবে না! ভারতকে সাফ জানাল আমেরিকা

 ১১:৩১ AM     International     No comments   


ফের তেল সংকটে পড়তে চলেছে ভারত? এবার বাড়তে পারে পেট্রোল-ডিজ়েলের দাম! ফের নতুন করে এমনই আশঙ্কা-উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকার ছাড়ের পর থেকে এতদিন রাশিয়া ও ইরানের থেকে তেল কিনেই আভ্যন্তরীণ তেল সংকট কাটাচ্ছিল নয়া দিল্লি। এবার সেই পথও বন্ধ হতে চলেছে মনে করছে বিশেষজ্ঞরা। রাশিয়া ও ইরানের থেকে তেল কেনায় আবারও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে আমেরিকা।

অর্থাৎ যে নির্দিষ্ট দিনের জন্য ছাড় দেওয়া হয়েছিল,তার মেয়াদ আর বাড়ানো হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকা। এদিকে, হরমুজ নিয়েও জটিলতা কাটেনি। সেক্ষেত্রে, আবারও তেল সংকট তৈরি হতে চলেছে ভারত-সহ অন্যান্য দেশগুলিতে। এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। মার্কিন ট্রেজারি সেক্রেটারি (অর্থসচিব বা রাজস্বসচিব) স্কট বেনেট এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ইরান ও রাশিয়ার থেকে তেল কেনায় যে ছাড় দেওয়া হয়েছিল, তার আর মেয়াদ বাড়াবে না আমেরিকা। তিনি বলেন,"আমরা রাশিয়া ও ইরানের তেলের ওপর যে সাধারণ ছাড় দিয়েছিলাম, তা রিনিউ(পুনর্নবীকরণ) করা হচ্ছে না। ১১ মার্চের আগে সমুদ্রপথে পাঠানো তেলের জন্য এই ছাড়। এর সবটুকুই ব্যবহার করা হয়ে গিয়েছে।"অর্থাৎ তিনি স্পষ্ট করে দিলেন, ইরান ও রাশিয়ার থেকে আর তেল কেনা যাবে না।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

আইপ্যাক ডিরেক্টর গ্রেপ্তারি ইস্যুতে কী বললেন অভিষেক? পড়ুন

 ১০:২৬ AM     kolkata     No comments   


ফের রাজ্যের শাসকদলের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপের অভিযোগ। সোমবার রাতে কয়লা পাচার মামলায় দিল্লি থেকে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেছে ইডি।

আধিকারিকরা জানিয়েছেন, অর্থ পাচার প্রতিরোধ আইনে চান্ডেলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে। আইপ্যাক রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা। বিধানসভা ভোটের দিন দশেক আগে তাই সংস্থার ডিরেক্টরের এই গ্রেপ্তারি খবরে ষড়যন্ত্র দেখছে শাসক শিবির। এনিয়ে সোমবার রাতেই সোশাল মিডিয়ায় পোস্ট করে কার্যত ফুঁসে উঠেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, 'ইডির এই পদক্ষেপে স্পষ্ট বার্তা, যদি বিরোধীপক্ষে কাজ করেন, তাহলে পরবর্তী টার্গেট আপনিই।'
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates