Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বৃহস্পতিবার ফেত বঙ্গে রাহুল গান্ধী!

 ৫:০৬ PM     kolkata     No comments   


ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বঙ্গে একাই লড়ছে কংগ্রেস। নেতা-কর্মীরা চেষ্টা করছেন, যে কোনও মূল্যে অন্তত কয়েকটি আসনে যদি জয় মেলে। ভোটকে পাখির চোখ করে বাংলায় প্রচার করছেন খোদ রাহুল গান্ধী। কয়েকদিনের ব্যবধানে বুধবার ফের বঙ্গে আসছেন তিনি। আগামী ২৩ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বাংলায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। কলকাতার বুকে দুটি সভা করার কথা। একটি মেটিয়াবুরুজ অন্যটি পার্ক সার্কাস ময়দানে। কিন্তু কমিশনের নিয়মের গেরোয় মেলেনি অনুমতি। ফলে সভা ঘিরে এখনও অনিশ্চয়তা। তবে ওইদিন শ্রীরামপুরে সভা করবেন রাহুল।

তার ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে বলে খবর। চলতি বছর দু’দফায় হবে বাংলার বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১৫২টি আসনে ভোট হবে ২৩ এপ্রিল। কলকাতা ও দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকার ভোট হবে দ্বিতীয় দফা অর্থাৎ ২৯ এপ্রিল। ফলে এবার সবদলের নেতাদের নজর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আসনগুলোতে। সেই কারণেই বৃহস্পতিবার কলকাতার ২ টি গুরুত্বপূর্ণ এলাকা মেটিয়াবুরুজ ও পার্ক সার্কাস ময়দানে সভা করার পরিকল্পনা ছিল রাহুল গান্ধীর। কিন্তু সেখানে গোল বেঁধেছে কমিশনের নিয়মের কারণে। কলকাতা পুরসভার আওতাধীন এলাকায় সভা-মিছিলের অনুমতি দেয় কেএমসি। কিন্তু বর্তমানে তা কমিশনের অধীনে। আর সেই কারণেই এখনও মেলেনি সভার অনুমতি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

৮০০ নেতা-কর্মীকে গ্রেফতারের আশঙ্কা করছে তৃণমূল!

 ৪:২৫ PM     kolkata     No comments   



ভোটের ঠিক আগেই একের পর এক নেতা-কর্মীকে গ্রেফতার করা হবে। প্রথম দফা ভোটের ঠিক দু দিন আগে এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টে মামলা করল তৃণমূল নেতৃত্ব। রাজ্যের বর্তমান শাসক দলের দাবি, অন্তত ৮০০ কর্মীকে গ্রেফতার করা হতে পারে। নিছক সাধারণ কর্মী নন, সেই তালিকায় একাধিক 'হেভিওয়েট' নাম রয়েছে বলেও দাবি তৃণমূলের। আবেদনে দাবি করা হয়েছে, ওই গ্রেফতারির লিস্ট তৈরি করেছে নির্বাচন কমিশন।
আগামী বৃহস্পতিবার বাংলায় প্রথম দফা ভোট। ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। তার আগেই নেতা-কর্মীদের গ্রেফতার করা হতে পারে বলে দাবি তৃণমূলের। সোমবার জনৈক দানিশ শেখ এই মামলা করেছেন। আগামী বুধবার মামলার শুনানি হতে পারে। মামলাকারীর আবেদন, অবিলম্বে আদালত এই বিষয়ে হস্তক্ষেপ করুক। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আই-প্যাকের সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী!

 ৬:৩৪ PM     kolkata     No comments   


আমাদের তো রোজই ইডি রেড করছে। ইলেকশনের সময় মনে পড়ল ওদের? যারা আমাদের পার্টির কাজ করে তাদের বলছে বাংলা ছেড়ে চলে যাও। তোমাদের তো পঞ্চাশটা আছে। আমাদের একটা আছে। শুনুন ওদের ভয় দেখালে, ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হবে। আমরা ওদের চাকরি দেব।

আমি একটি ছেলেকেও চাকরিছাড়া করব না। সকালে আমি অভিষেকের সঙ্গে কথা বলেই এসেছি। প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই-প্যাক তাদের কর্মীদের কাছে ইমেল পাঠিয়ে জানায়, কিছু আইনি ‘বাধ্যবাধকতা’য় পশ্চিমবঙ্গে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মীদের ২০ দিনের ছুটিতে যেতে বলা হয়। ১১ মে-র পর আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে বলে জানানো হয়। তার কিছু ক্ষণের মধ্যেই এই খবরকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে তৃণমূল। দলের তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আই-প্যাক এখনও তৃণমূলের সঙ্গেই কাজ করছে। পরে তারকেশ্বরের জনসভা থেকে মমতা বলেন, "যারা আমাদের পার্টির কাজ করে তাদের বলছে বাংলা ছেড়ে চলে যাও। " আই-প্যাক নিয়ে ওই মঞ্চ থেকে সরব হন তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

'মা-বোন-কন্যদের কাছে ক্ষমা চাইছি': মোদী

 ৭:৪৩ AM     India     No comments   


লোকসভার আসন বাড়িয়ে মহিলাদের সংরক্ষণ চালুর উদ্দেশে আনা ১৩১তম সংবিধান সংশোধনী বিল। যদিও শুক্রবার লোকসভায় পাশ করাতে পারেনি কেন্দ্র। এ বার সে জন্য কংগ্রেস-সহ বিরোধী দলগুলির উদ্দেশে কড়া ভাষা প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'ভ্রূণহত্যা'র অভিযোগ তুললেন কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি (এসপি)-র মতো দলগুলির বিরুদ্ধে।

বিল পাশ করাতে না-পারার জন্য প্রধানমন্ত্রী ক্ষমাও চেয়ে নিলেন দেশের সমস্ত ‘মা-বোন-কন্যা’র কাছে।পূর্ব ঘোষণামতোই শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আধ ঘণ্টার ভাষণে 'মহিলাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য' তিনি বিরোধী দলগুলিকে নিশানা করেন। মোদী বলেন, "মহিলাদের অধিকারের ভ্রূণকে এক প্রকার হত্যা করল বিরোধীরা। মোদীর বক্তৃতায় বার বার এসেছে কংগ্রেসের নাম। তুলনায় কম হলেও তৃণমূল, এসপি, ডিএমকে-র কথাও একাধিক বার উল্লেখ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের শাসকদলকে তোপ দেগে মোদী বলেন, "মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করল। একই পথে হাঁটল সমাজবাদী পার্টিও।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নির্বাচনের মুখে ডিএ নিয়ে ভাল খবর!

 ৮:১৩ PM     India     No comments   

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাল খবর। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল মোদি সরকার। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার বেড়ে দাঁড়াল মূল বেতনের ৬০ শতাংশ।

বাংলা ও তামিলনাড়ুর ভোটের মুখে এই ডিএ বৃদ্ধি মোদি সরকারের মাস্টারস্ট্রোক হতে পারে। কারণ এই ঘোষণায় রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ'র ফারাক আরও বাড়ল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। এর মধ্যে ৫০.৫ লক্ষ কর্মী ও ৬৬.৫ লক্ষ পেনশনভোগী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হরমুজ প্রণালীতে ভারতের তেলবাহী জাহাজে হামলার অভিযোগ!

 ৮:০১ PM     kolkata     No comments   

হরমুজ প্রণালীতে ভারতের তেলবাহী জাহাজে হামলার অভিযোগ। জাহাজ লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছে ইরানের নৌসেনা। এই হামলার জেরে শেষ পর্যন্ত পিছু হটেছে জাহাজ দুটি। ভারতীয় জাহাজের উপর এহেন হামলার ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ নয়াদিল্লি। গোটা ঘটনার ব্যাখ্যা চেয়ে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বিদেশমন্ত্রক।

সবমিলিয়ে এই ঘটনায় চাপানউতোর বাড়তে শুরু করেছে। জানা যাচ্ছে, ইরাক থেকে জ্বালানি তেল ভরে ফিরছিল জাগ অর্ণব ও সামনার হেরাল্ড। জাহাজগুলির পেটে ছিল ২০ লক্ষ ব্যারেল তেল। উত্তর ওমান উপকূলে অতর্কিতে ওই দুই জাহাজের উপর হামলা চালায় ইরানের নৌসেনা। সূত্রের খবর, হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে জাগ অর্ণব নামের জাহাজটি। তবে সামনার হেরাল্ডের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হামলার মুখে পড়ে পিছু হটতে বাধ্য হয় জাহাজ দুটি। বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের কোনও নৌজাহাজ উপস্থিত নেই। এই অবস্থায় সরকারের তরফে ঘটনা বিশদে জানার চেষ্টা চলছে। তবে ওমান উপসাগরে ভারতের দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার রয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অধীর চৌধুরীই আমার গুরুদেব! বিশ্বাসঘাতকতা করেছি! তৃণমূল প্রার্থী বাইরনের মন্তব্য ঘিরে বিতর্ক

 ৭:৩০ PM     kolkata     No comments   


অধীররঞ্জন চৌধুরীই তাঁর 'গুরুদেব'। তাঁর হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত অধীরকে তিনি মনে রাখবেন। এমনটাই দাবি করলেন মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। এমনকি, কংগ্রেসের সঙ্গে তিনি 'বিশ্বাসঘাতকতা' করেছেন বলেও স্বীকার করে নিলেন বাইরন। ভোটের আগে তাঁর এই সমস্ত মন্তব্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে ২০২৩ সালের উপনির্বাচনে সাগরদিঘি থেকে লড়েছিলেন বাইরন। তৃণমূল প্রার্থীকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে দিয়েছিলেন। কিন্তু জেতার পরেই তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এ বারের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি থেকে সেই বাইরনকেই টিকিট দিয়েছে রাজ্যের শাসকদল। আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় তাঁর কেন্দ্রে ভোটগ্রহণ। তার কয়েক দিন আগে অন্য সুর শোনা গেল সেই বাইরনের মুখে। তিনি সাফ জানিয়ে দিলেন, অধীর তাঁর 'দাদার মতো' এবং সেই অধীরের সঙ্গে তিনি 'স্বার্থপরের মতো বিশ্বাসঘাতকতা' করেছেন।বাইরনকে অধীর প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সারা দেশ জানে, অধীর চৌধুরীর হাত ধরেই আমি কংগ্রেসের জোট প্রার্থী হয়েছিলাম। সেলিম (সিপিএম নেতা মহম্মদ সেলিম) সাহেবের হাত ধরে প্রার্থী হয়েছিলাম। যেটা সত্যি, সেটা তো বলতেই হবে। আমি শুধু কংগ্রেস আর সিপিএমের ভোটে জয়ী হইনি। তা সম্ভব ছিল না। আমাকে বিজেপিও ভোট দিয়েছে। তৃণমূলের ভোটও পেয়েছি।" সাগরদিঘির মানুষের উদ্দেশে বাইরনের বার্তা, "আমি বাইরন বিশ্বাস নিজে বলছি, যদি বিজেপির প্রার্থী বা অন্য কোনও প্রার্থীকে আপনারা আমার থেকে ভাল বলে মনে করেন, তাঁকে জয়ী করুন।  তাঁর কাছ থেকে পরিষেবা নিন। যদি মনে হয়, অন্য কেউ সবসময় আপনাদের পাশে থাকবে, বাইরন বিশ্বাসকে জয়ী করার দরকার নেই।" 


 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates