কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। এদিন ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা। তৃণমূল সাংসদ মালা রায় পুরসভার চেয়ারপার্সন। তিনি বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসান। ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মূলত তৃণমূল কাউন্সিলরেরাই এই অধিবেশনে যোগ দিয়েছেন। অন্য কোনও দল সেখানে নেই। কলকাতা পুরসভায় অতীতে এমন ছবি দেখা যায় নি। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। সেই অনুযায়ী কাউন্সিলরেরা এসেছিলেন। কিন্তু অধিবেশন কক্ষে তাঁরা ঢুকতে পারেননি।
শুক্রবার, ২২ মে, ২০২৬
বুধবার, ২০ মে, ২০২৬
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট! বিতর্কের মাঝেই কী বললেন সায়নী
গত কয়েকদিন ধরে চর্চায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি। কারণ, বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস ধরানো হয়েছে তাঁকে। এমন সময় সামনে এল চাঞ্চল্যকর তথ্য। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী কলকাতার বুকে যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের সঙ্গে যৌথ মালিকানায় ফ্ল্যাট রয়েছে অভিষেকের। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। বুধবার সকালে সোশাল মিডিয়ায় এনিয়ে মুখ খুললেন সায়নী।
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
'৮ লাখে জিতে পিসির বাড়িতে আশ্রয়'; অভিষেককে খোঁচা সুজনের
আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন। আজ, মঙ্গলবার শেষ প্রচার। বিজেপি, বামেরা ফলতার বিভিন্ন জায়গায় প্রচারে রয়েছে। কিন্তু কার্যত কোনও প্রচারেই নেই তৃণমূল নেতৃত্ব। ওই এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ফলাফল বেরনোর পর থেকেই কোনও প্রচারে নেই। পুনর্নির্বাচন ঘোষণার পর থেকে তাঁকে দলের হয়ে প্রচারেও দেখা যায়নি। তাহলে কোথায় তিনি? সেই নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র উপহাস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
অবৈধ নির্মাণের অভিযোগ! অভিষেকের মা এবং লিপ্স অ্যান্ড বাউন্ডসকে জোড়া নোটিস
কলকাতা পুরসভার আতশকাচের নীচে এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়। তাঁর দু-টি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এ বার জোড়া নোটিস পাঠাল পুরসভা।
ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির!
ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। আগামী ২১ মে ফলতা বিধানসভায় নির্বাচন। আজ, মঙ্গলবার ভোটের প্রচার শেষ হচ্ছে। কিন্তু তার আগেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে, ভোটের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা করেন 'বাহুবলি' জাহাঙ্গির খান।
সোমবার, ১৮ মে, ২০২৬
নিজের বুথেই হার মমতার,'ওঁর রাজনৈতিক কেরিয়ার শেষ': শুভেন্দু অধিকারী
নিজের বুথেই জিততে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মানুষ টাটা, বাই বাই করে দিয়েছে। ক্যামাক স্ট্রিটে বিজেপির উদ্যোগে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এভাবেই মমতাকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি তিনি জানান, মমতার রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। রাজ্যের মানুষ তাঁকে দরজা দেখিয়ে দিয়েছেন।
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বহাল রাখার বিরুদ্ধে মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট!
পশ্চিমবঙ্গে প্রাথমিকের ৩২ হাজার জনের চাকরি বাতিল মামলা গ্রহণ করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ এই মামলায় নোটিস জারি করল। অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। ২০১৪ সালে শুরু হওয়া নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত ৩২ হাজার জনের চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন মূল মামলাকারী তথা বঞ্চিতেরা। সেই মামলাই গ্রহণ করল সুপ্রিম কোর্ট।






