Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

রাজ্যসভায় নীতীশ!

 ৬:৫৭ PM     India     No comments   

 


বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-জেডি(ইউ) জোটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা সুকৌশলে এড়িয়ে গিয়েছিল বিজেপি।  অলিখিত হলেও নীতীশ কুমারই যে সেই মুখ, তা প্রচারে তুলে ধরেছিল বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘন ঘন প্রচারে এসে প্রবীণ জেডি(ইউ) নেতার নেতৃত্বে ফের সরকার গড়ার কথা বলেছিলেন। বিরোধী আরজেডি, কংগ্রেস বারবার পাল্টা প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে নীতীশ কুমারকে আর মুখ্যমন্ত্রী করবে না। কিন্তু পাল্টা বিজেপি আরজেডি'র সময়ের জঙ্গল রাজের ভয়াবহ দিনগুলির কথা মনে করিয়ে দিয়েছিল বিহারের আমনজতাকে।

রাজ্যের সর্বাধিক বার মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে নীতীশের। তাঁর মুখ সামনে রেখে নির্বাচনে লড়ে বিজেপি-জেডি(ইউ) জোট। গত ৭ ও ১১ নভেম্বর দু'দফায় বিধানসভা ভোট হয়। ১৪ নভেম্বর ফলাফলে ৮৯ টি ভোট ঝুলিতে ভরে জেডি(ইউ)-র থেকে মাত্র 4টি ভোটে এগিয়ে ছিল বিজেপি। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতীশ কুমার। উপ-মুখ্যমন্ত্রী হন বিজেপির সম্রাট চৌধুরী। পটনার গান্ধি ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখে মনে হয়েছিল একা বিজেপিই সরকার গড়ছে। স্বরাষ্ট্র দফতরের মতো একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক নিজের দখলে রেখেছে বিজেপি। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। বৃহস্পতিবার, রাজ্যসভা নির্বাচনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে নিয়ে রাজ্যসভার প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নীতীশ। দেশের হিন্দিভাষী রাজ্যগুলির মধ্যে শুধু বিহারেই বিজেপির মুখ্যমন্ত্রী ছিল না। এবার সেই রাস্তা পরিষ্কার হয়ে গেল। বিরোধী শিবিরের আশঙ্কা সত্যি করে নীতীশকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। অতএব, বিহারও হস্তগত করল বিজেপি। এই সমীকরণ বিধানসভা ভোটের অনেক আগে থাকতে কষে নেওয়া হয়েছিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অবশেষে খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের!

 ৬:০১ PM     India     No comments   


সদ্যপ্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, সাধারণত এধরনের হামলা রাতের অন্ধকারে চালানো হয়। কিন্তু খামেনেইয়ের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতেই আর দেরি করেনি ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ।

তৎক্ষণাৎ ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করতে তৎপর হয় দুই দেশ। পরদিন অর্থাৎ রবিবার আমেরিকা ও ইজরায়েল ঘোষণা করে তাদের অভিযানে খামেনেইয়ের মৃত্যু হয়েছে। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর কথা জানায়। ৮৬ বছরের খামেনেই ১৯৮৯ সাল থেকে শাসকের ভূমিকা পালন করে আসছেন। আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর পরবর্তী সুপ্রিম লিডার বেছে নিয়েছে ইরান। জানা যাচ্ছে, দেশটির তিন সদস্যের অন্তর্বর্তী কাউন্সিলের তরফে খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেইকে এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানের পরবর্তী সুপ্রিম লিডার মোজতবা!

 ৩:৪০ PM     International     No comments   

আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর পরবর্তী সুপ্রিম লিডার বেছে নিল ইরান। এই বিষয়ে জানা যাচ্ছে, দেশটির তিন সদসস্যের অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেইকে এই পদের জন্য বেছে নিয়েছে।

তেহরানের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সূত্র উল্লেখ করে এই তথ্য দিয়েছে।শনিবার সকালে ইরানে ভয়ংকর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা এবং ইজরায়েল। এই হামলাকে তারা সতর্কতামূলক হামলা হিসাবে ব্যাখ্যা করে। এই হামলার মূল লক্ষ্য ছিল আয়াতোল্লা খামেনেই। তাঁর দপ্তর লক্ষ্য করেই চলে হামলা। পরদিন অর্থাৎ রবিবার আমেরিকা ও ইজরায়েল ঘোষণা করে তাদের অভিযানে খামেনেইয়ের মৃত্যু হয়েছে। পরে ইরানও আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর কথা জানায়। খামেনেইয়ের মৃত্যুর পরই জল্পনা শুরু হয় তাঁর উত্তরসূরি নিয়ে। এই গুরুদায়িত্ব কার হাতে উঠবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়। অবশ্য সেই তালিকায় সবার উপরেই ছিলেন খামেনেইয়ের দ্বিতীয় পুত্র মোজতবা খামেনেই।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিংহ!

 ৭:৫৪ PM     kolkata     No comments   


রাজসভা নির্বাচনে আদি বিজেপিকেই গুরুত্ব দিলেন বঙ্গ নেতৃত্ব। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল সিংহ। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ছ’টি রাজ্যের মোট ন’টি রাজ্যসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তালিকায় নাম রয়েছে নিতিন নবীনেরও।

রাহুল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পরে জাতীয় সম্পাদক হয়েছিলেন। গত কয়েক বছর তিনি বিজেপির কোনও পদে ছিলেন না। তাঁকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে যখন অনুপম হাজরাকে ওই পদ দেওয়া হয়েছিল, তখন নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখও খুলেছিলেন রাহুল।

তবে দল ছাড়েননি। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দলে তথা পশ্চিমবঙ্গে বিজেপির সংগঠনে রাহুলের গুরুত্ব বাড়তে থাকে। ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র সভায় রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্রধান বক্তা হিসাবে পাঠানো হচ্ছিল রাহুলকে। এ বার রাজ্যসভার প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষিত হল।  উল্লেখ্য, পশ্চিমবঙ্গে পাঁচটি আসনে বিধানসভার যা বিন্যাস, তাতে তৃণমূলের চারটি এবং বিজেপির একটি আসনে নির্বাচিত হয়ে রাজ্যসভায় পৌঁছোনোর কথা। তৃণমূল চার প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। বিজেপিও একজন প্রার্থীর নামই জানাল। ফলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় যাচ্ছেন রাহুল। এর আগে তিনি বেশ কয়েক বার লোকসভা এবং বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু কোথাও জয়ী হননি। বড় কোনও অঘটন না-হলে এ বারই প্রথমবার জনপ্রতিনিধি হতে চলেছেন বিজেপির রাহুল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২ মার্চ, ২০২৬

ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে তলব করল ইডি!

 ১২:১৪ PM     kolkata     No comments   


এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে তদন্তকারী সংস্থা ইডি। দোলের পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল। দু’জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে। 



Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক! পড়ুন

 ৯:০৭ AM     kolkata     No comments   

রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর সেই তালিকায় স্থান পেতে দেখা গেল রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এই তালিকায় রয়েছে একাধিক চমক। অভিনেত্রী কোয়েল মল্লিককেও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এঁদের পাশাপাশি তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও। শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক। সংসদের উচ্চকক্ষের চার প্রার্থীকেই শুভ কামনা জানানো হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। 


 

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

রুজিরার বিরুদ্ধে কোনও মানহানিকর মন্তব্য নয়: হাই কোর্ট

 ২:১০ PM     kolkata     No comments   


তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অবমাননাকর মন্তব্য করা যাবে না। শুধু তাই নয়, অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে কোনও প্রচার করা যাবে না বলেও নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার জন্য তাঁর নাম জড়িয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি সংবাদমাধ্যম ইচ্ছামতো প্রচার করছে। এই অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায় বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের স্পষ্ট নির্দেশ, রুজিরার বিরুদ্ধে কোনওরকম মানহানিকর বা অকারণে তাঁর নাম জড়িয়ে সংবাদমাধ্যমে প্রচার করা চলবে না। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত এই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে বলে জানিয়েছে আদালত। ওই দিনই এই মামলার বিস্তারিত শুনানি হবে। প্রসঙ্গত, এই সংক্রান্ত মামলায় আগেই বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে তাদের তদন্তের বিষয়ে আগে থেকে সংবাদমাধ্যমে প্রচার না-করা বা ইনফর্ম না-করার নির্দেশ দিয়েছিলেন। এর পাশাপাশি সংবাদমাধ্যমও যাতে অকারণে রুজিরার নাম ব্যবহার করে প্রচার না-করে সে বিষয়ে সতর্ক করেছিল আদালত।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates