আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন। রাজ্যসভার পাঁচ জন প্রার্থীই মনোনয়ন জমা দেবেন। তৃণমূলের তরফে প্রাক্তন আইপিএস তথা প্রাক্তন ডিজি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক, আইনজীবী মানেকা গুরুস্বামী এবং বাবুল সুপ্রিয় মনোনয়ন দাখিল করবেন।
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
রাজ্যসভায় নীতীশ!
বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি-জেডি(ইউ) জোটের মুখ্যমন্ত্রী মুখ ঘোষণা সুকৌশলে এড়িয়ে গিয়েছিল বিজেপি। অলিখিত হলেও নীতীশ কুমারই যে সেই মুখ, তা প্রচারে তুলে ধরেছিল বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘন ঘন প্রচারে এসে প্রবীণ জেডি(ইউ) নেতার নেতৃত্বে ফের সরকার গড়ার কথা বলেছিলেন। বিরোধী আরজেডি, কংগ্রেস বারবার পাল্টা প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে নীতীশ কুমারকে আর মুখ্যমন্ত্রী করবে না। কিন্তু পাল্টা বিজেপি আরজেডি'র সময়ের জঙ্গল রাজের ভয়াবহ দিনগুলির কথা মনে করিয়ে দিয়েছিল বিহারের আমনজতাকে।
অবশেষে খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ ভারতের!
সদ্যপ্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুতে অবশেষে শোকপ্রকাশ ভারতের। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশ সচিব বিক্রম মিসরি। দিল্লিতে ইরানের দূতাবাসে গিয়ে শোকপুস্তিকায় সই করেন তিনি। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। বিশেষজ্ঞদের একটি অংশের বক্তব্য, সাধারণত এধরনের হামলা রাতের অন্ধকারে চালানো হয়। কিন্তু খামেনেইয়ের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেতেই আর দেরি করেনি ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ।
বুধবার, ৪ মার্চ, ২০২৬
ইরানের পরবর্তী সুপ্রিম লিডার মোজতবা!
আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর পরবর্তী সুপ্রিম লিডার বেছে নিল ইরান। এই বিষয়ে জানা যাচ্ছে, দেশটির তিন সদসস্যের অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেইকে এই পদের জন্য বেছে নিয়েছে।
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
রাজ্যসভায় বিজেপির প্রার্থী রাহুল সিংহ!
রাজসভা নির্বাচনে আদি বিজেপিকেই গুরুত্ব দিলেন বঙ্গ নেতৃত্ব। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন রাহুল সিংহ। মঙ্গলবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ছ’টি রাজ্যের মোট ন’টি রাজ্যসভা আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তালিকায় নাম রয়েছে নিতিন নবীনেরও।
রাহুল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পরে জাতীয় সম্পাদক হয়েছিলেন। গত কয়েক বছর তিনি বিজেপির কোনও পদে ছিলেন না। তাঁকে জাতীয় সম্পাদক পদ থেকে সরিয়ে যখন অনুপম হাজরাকে ওই পদ দেওয়া হয়েছিল, তখন নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখও খুলেছিলেন রাহুল।
সোমবার, ২ মার্চ, ২০২৬
ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতাকে তলব করল ইডি!
এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করতে চলেছে তদন্তকারী সংস্থা ইডি। দোলের পরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর পাওয়া গিয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও গ্রেপ্তার করা হয়েছিল। দু’জনেই এখন ওই মামলায় জামিনে মুক্ত। এসএসসি মামলার তদন্তও করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আধিকারিকরা তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম বেশ কিছু জায়গায় পেয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। সেজন্যই এই মামলায় দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।
শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী তালিকায় চমক! পড়ুন
রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল। আর সেই তালিকায় স্থান পেতে দেখা গেল রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। এই তালিকায় রয়েছে একাধিক চমক। অভিনেত্রী কোয়েল মল্লিককেও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ঘাসফুল শিবির। এঁদের পাশাপাশি তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীও। শুক্রবার রাতে তৃণমূল কংগ্রেসের তরফে তাদের এক্স হ্যান্ডলে এই বিষয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, রাজ্যসভার প্রার্থী হতে চলেছেন বাবুল সুপ্রিয়, রাজীব কুমার, মেনকা গুরুস্বামী ও কোয়েল মল্লিক। সংসদের উচ্চকক্ষের চার প্রার্থীকেই শুভ কামনা জানানো হয়েছে ঘাসফুল শিবিরের পক্ষ থেকে।






