Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের হামলা!

 ১:৪৮ PM     International     No comments   

 


ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। তবে মানতে হবে তিনটি শর্ত। এই তিন দফা শর্ত মানলেই ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধের ঘোষণা করল ইরান।এসবের মাঝেই সামনে এসেছে বড় এক খবর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে তথ্য, উপসাগরে মার্কিন মালিকানাধীন তেল ট্যাঙ্কারে ইরানে ড্রোন হামলা চালিতেছে এবং তাতে এক ভারতীয়র মৃত্যু হয়েছে। তথ্য, বুধবার ইরাকের বসরার কাছে ইরানের হামলায় মার্কিন মালিকানাধীন অপরিশোধিত তেল ট্যাঙ্কারে হামলা চালানোর সময় ভারতীয় ক্রু সদস্যের মৃত্যু হয়। বাগদাদের ভারতীয় দূতাবাস জানিয়েছে, জাহাজে থাকা বাকি ১৫ জন ভারতীয় ক্রু সদস্যকে সেখান থেকে সরিয়ে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে। ইরাকের জলসীমায় হামলার পর পারস্য উপসাগরে আরেকটি তেল ট্যাঙ্কারে আগুন ধরার ঘটয়না ঘটে বলেও তথ্য। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারক আইআরআইবি জানিয়েছে, ইরান হামলার দায় স্বীকার করেছে, জানিয়েছে, জলের নীলে ড্রোন হামলার মাধ্যম,এ দুটি তেল ট্যাঙ্কার ধ্বংস করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজ্যপাল হিসেবে শপথ নিলেন আরএন রবি!

 ১:৩৫ PM     kolkata     No comments   

 


জল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত সূচি মেনেই লোকভবনে সম্পন্ন হল পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল আরএন রবির শপথ গ্রহণ অনুষ্ঠান। আজ, বৃহস্পতিবার বেলা ১১ টায় লোকভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন রাজ্যপালকে রাজ্যে স্বাগত জানাতে প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশাপাশি রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। বামফ্রন্টের প্রবীণ নেতা বিমান বসু যেমন অনুষ্ঠানে হাজির ছিলেন, তেমনই বিজেপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে এক সৌজন্যের আবহে নতুন রাজ্যপালকে বরণ করে নেওয়া হয়। মূল শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপরিবারে রাজ্যপাল আরএন রবির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মুখ্যমন্ত্রী নিজে রাজ্যপাল এবং তাঁর স্ত্রীকে উত্তরীয় ও শাল প্রদান করে অভ্যর্থনা জানান। দীর্ঘক্ষণ তাঁদের মধ্যে আলাপচারিতা চলে এবং মুখ্যমন্ত্রী নতুন রাজ্যপালকে তাঁর দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১১ মার্চ, ২০২৬

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা!

 ২:০০ PM     kolkata     No comments   

 


দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা থাকলেও তা অনেকাংশেই কেবল মেঘলা আকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আবহাওয়ার খামখেয়ালিপনায় সেভাবে বৃষ্টির দেখা মেলেনি। যদিও একে অবশ্য শাপে বর বলেই মনে করছেন চাষীরা।

আলু-সহ বিভিন্ন ফসল কাটার মুখে বৃষ্টি হলে তা পাকা ধানে মই দেওয়ার সামিল হত। আজ বুধবার দিনে মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলে কোথাও কোথাও হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ এবং ২৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসম এবং নাগাল্যান্ডের উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঝাড়খণ্ড থেকে মরাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা এবার তৈরি হয়েছে উত্তরবঙ্গে। যদিও ফাল্গুনের শেষে চৈত্রের দোরগোড়ায় ঝড়বৃষ্টিতে গরম কমার ইঙ্গিত নেই। সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই স্বাভাবিকের বেশ কিছুটা ওপরে। তবে সবসময় যে উপরে রয়েছে তা বলা যাবে না। সবে তিরিশের ঘরে ঢুকেছে। চলতি সপ্তাহেই শুষ্ক গরমের হাত ধরে পারদ আরও চড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

সই সংগ্রহ শুরু; বড় পদক্ষেপ নিতে চলেছে তৃণমূল

 ১:৪৪ PM     kolkata     No comments   


একদিকে শহরে দফায় দফায় বৈঠক করছেন মুখ্য নির্বাচন কমিশনার। অপরদিকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহেই বড় পদক্ষেপের কথা জানানো হল তৃণমূলের তরফে।

গত কয়েক মাসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন বঙ্গের মুখ্যমন্ত্রী। সুর চড়িয়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। বেশ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হবে। পরে অভিষেক জানিয়েছিলেন সেই প্রক্রিয়া নিয়ে আলোচনাও চলছে। শুরু হয় জল্পনা। যদিও এমন একজন সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া খুব একটা সহজ নয়। সোমবার মধ্যরাতে তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে যে ইমপিচমেন্ট আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সই সংগ্রহের কাজও শুরু হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রান্নার গ্যাস বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

 ১:২১ PM     India     No comments   

 


সময় যত এগোচ্ছে জটিল হয়ে উঠছে পশ্চিম এশিয়ার ভয়ংকর যুদ্ধ। যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে ভারতে পড়তে শুরু করেছে। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বেড়ে গিয়েছে। বেড়েছে প্রাকৃতিক গ্যাসের (LNG) দামও। এরমধ্যেই গ্যাসের বুকিংয়ের সময়সীমা আরও বাড়িয়ে দিল কেন্দ্র। এবার আর ২১ দিন নয়, ২৫ দিন অন্তর বুকিং করা যাবে রান্নার গ্যাস। কেন্দ্রের দাবি, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই বুকিং-সময়সীমা ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

প্রায় ১০ দিন ধরে চলছে ইজরায়েল-ইরান যুদ্ধ। এই অবস্থায় তেল-গ্যাসের দাম হু হু করে বাড়বে! টান পড়বে মজুত থাকা পেট্রোপণ্যে? বাড়বে কালোবাজারি? এই পরিস্থিতিতে এই প্রশ্নগুলোই ঘোরাফেরা করছিল ভারতীয় আমজনতার মনে। যদিও তেল এবং গ্যাসের দাম বাড়বে না বলেও দেশের মানুষকে আশ্বাস দেয় নরেন্দ্র মোদি সরকার। এমনকী দেশের তেল শোধনাগারগুলিকে এলপিজি উৎপাদন বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়। কিন্তু দেখা যায়, যুদ্ধের আবহে গত কয়েকদিন আগেই ১৪.২ কেজি ওজনের বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কেন্দ্র ৬০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বর্ধিত দাম কার্যকরও হয়েছে। অর্থাৎ ৬০ টাকা দাম বৃদ্ধি হওয়ায় ৮৭৯ টাকার গ্যাস এবার কিনতে হচ্ছে ৯৩৯ টাকায়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৯ মার্চ, ২০২৬

সূর্যদের বিশ্বজয়ে নুনের ছিটে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার!

 ১:২৮ PM     Sports     No comments   

 


ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ে গোটা দুনিয়া যখন ধন্য ধন্য করছে, তখন উল্টো কথা বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। বলে দিলেন, ভারতের এই উত্থান কিন্তু ক্রিকেটকে ধ্বংস করে দিল।নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত একতরফা ফাইনালে একপ্রকার উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ৯৬ রানে জিতে ভারত তৃতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল। ভারতের এই দুরন্ত জয় নিয়ে সবাই যখন প্রশংসা করছেন তখন শোয়েব ছিটিয়ে দিলেন নুনের ছিটে।

বললেন, ভারত হল বড়লোকের বাচ্চা। প্রতিবেশীদের খেলায় আধিপত্য বিস্তার করছে। শোয়েব বলছেন, "পাড়ায় যদি একটা বড়লোকের বাচ্চা থাকে, সে গরিব বাচ্চাদের বলে, এসো ক্রিকেট খেলি। ভারতও ঠিক সেই কাজটাই করছে। আটটা দলের মধ্যে চারটে দলকে সঙ্গে নিয়ে চলছে। সেই চারটি দলের মধ্যে থেকে আবার তিনটি দলকে নিয়ে চলছে। এভাবেই এগিয়ে চলেছে। তার পরে বলছে, আমরাই জিতেছি। এভাবেই ক্রিকেটকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।"শোয়েব আখতারের এহেন মন্তব্যের পরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় চলছে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মুণ্ডপাত। ফাইনালের আগে এই শোয়েবকেই বলতে শোনা গিয়েছিল, ক্রিকেটের স্বার্থে ফাইনাল জেতা উচিত নিউজিল্যান্ডের। কিন্তু ঠান্ডা ঘরে বসে ভবিষ্যদ্বাণী করা যায়। খেলা তো হবে মাঠে। সেখানে নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই দলই জিতবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রয়াত অভিনেতা তমাল রায়চৌধুরী!

 ১:০৭ PM     kolkata     No comments   

 


প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তমাল রায়চৌধুরী। বয়স হয়েছিল ৮০। সোমবার ভোরে ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে টলিপাড়ার এই জনপ্রিয় চরিত্রাভিনেতার। এমন খবর পাওয়া গিয়েছে পরিবার সূত্রে। মঞ্চ থেকে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর। সারাজীবন থিয়েটার তাঁর ধ্যানজ্ঞান হলেও টলিপাড়াতেও ছিল অবাধ যাতায়াত।

নয়ের দশকের মাঝামাঝি থেকে চুটিয়ে জনপ্রিয় সব ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে করেছিলেন তিনি। এরপর তিনি পা রাখেন বড়পর্দায়। অন্যধারার ছবি থেকে মূলধারার বাণিজ্যিক ছবি-সবেতেই ছিল তাঁর অনায়াস চলাফেরা। তাঁর অভিনীত ছবির তালিকায় যেমন রয়েছে চ্যালেঞ্জ, লে হালুয়া লে, বিন্দাস, আমাজন অভিযান, চাঁদের পাহাড় এর মত একাধিক জনপ্রিয় বাণিজ্যিক ছবি, তেমনই রয়েছে জাতিস্মর, গোরস্থানের সাবধান-এর মতো ছবিও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates