মার্চের শেষেই উত্তরবঙ্গে যেন বর্ষার আমেজ। টানা বৃষ্টি চলছে পাহাড়ি জেলাগুলিতে। সিকিমের বিস্তীর্ণ এলাকাতেও চলছে তুমুল বৃষ্টি। তুষারপাতে বিপর্যস্ত ছাঙ্গু। কিন্তু গ্রীষ্মের শুরুতে কেন আচমকা ভোলবদল ঘটাচ্ছে প্রকৃতি? নেপথ্যে রয়েছ হাজার কিলোমিটার লম্বা এলাকায় ছড়িয়ে থাকা ঘূর্ণাবর্ত।
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
কার্যকর হল সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশের জন্য অ্যাড হক বোনাস! বিজ্ঞপ্তি জারি নবান্নের
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুসলিম প্রার্থী দিলেন হুমায়ুন!
ইতিমধ্যে তৃণমূল-বিজেপি-সিপিএম-সিআইএমএল-এর প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এবার প্রার্থী তালিকা দিল হুমায়ুন কবীরের 'আম জনতা উন্নয়ন' পার্টির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করছেন। ১৮২টি আসনে প্রার্থী দেওয়া হচ্ছে। সেখান থেকে মুর্শিদাবাদ, মালদহের প্রার্থী তালিকা প্রকাশ করা করলেন তিনি। তবে, এবার হুমায়ুন কবীর লড়বেন না ভরতপুর থেকে। শুভেন্দু অধিকারী যেমন নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়বেন, তেমনই হুমায়ুন কবীরও লড়বেন দুজায়গা থেকে। কিন্তু এখানেও তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। শুভেন্দু নন্দীগ্রামের পাশাপাশি কলকাতায় এসে ভবানীপুরে লড়ছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার উদ্দেশ্যে। তবে তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবীর লড়বেন মুর্শিদাবাদেরই দুটি বিধানসভা আসন থেকে, ওয়াকিবহাল মহলের প্রশ্ন, কেন? তিনি কাকে হারাতে চাইছেন? নাকি নিজের হারার আশঙ্কাতেই দু'জায়গা থেকে লড়ছেন তিনি?সাংবাদিক বৈঠক করে হুমায়ুন বলেন, "আমরা ১৮২টি আসনে প্রার্থী দিচ্ছি। মালদহ-মুর্শিদাবাদের প্রার্থী দেব। বাকি পুরো তালিকা আগামী ২২ তারিখ রবিবার ১ নাগাদ বলব।
আরও একটি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে চান আগরকর!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে ভারতের সামনে আর কোনও ম্যাচ নেই। শুরু হবে আইপিএল। তার আগেই এক বছর চুক্তি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করলেন অজিত আগরকর। প্রধান নির্বাচক হিসাবে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান তিনি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বোর্ডের অন্দরে। আগরকর দায়িত্বে থাকাকালীন দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
সন্দেশখালি-কাণ্ড; শেখ শাহজাহানের জামিনের আবেদন খারিজ
সন্দেশখালি-কাণ্ডে গ্রেফতার হওয়া শেখ শাহজাহান ও তাঁর ভাই আলমগীরের বিরুদ্ধে সিবিআই মামলায় জামিনের আবেদন করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। এই জামিনের আবেদন করে শেখ শাহজাহানের আইনজীবী জানিয়েছিলেন, মামলার শুনানির সময় সাক্ষীর সংখ্যা ছিল ৮৬ ।
বুধবার, ১৮ মার্চ, ২০২৬
আইএসএফের সঙ্গে ৩২ আসনে সমঝোতা প্রায় চূড়ান্ত বামেদের!
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে আসন রফা চূড়ান্ত হয়েছে। আইএসফের সঙ্গে ৩২ আসনের সমঝোতা হয়েছে বামেদের। মঙ্গলবার রাতে সিপিএম-আইএসএফ দ্বিপাক্ষিক আলোচনায় আসন রফা চূড়ান্ত হয় বলে খবর। যদিও তারপরেও কিছুটা জটিলতা রয়েছে। আলিমুদ্দিন স্ট্রিট সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া আসন ছাড়তে রাজি হলেও অশোকনগর আসন ছাড়তে চায়ছে না আইএসএফ।
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
সরানো হল ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে!
বঙ্গে ভোট ঘোষণার দিনই নজিরবিহীনভাবে মধ্যরাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে কমিশন। শুধু তাই নয়, বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশকর্তাকে।






