হাই কোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন মিলল না সার্বিক রক্ষাকবচ! বিচারপতি সৌগত ভট্টাচার্যের প্রশ্ন, অভিষেকের তো রক্ষাকবচ রয়েছে। আবার কী প্রয়োজন? তৃণমূল নেতার আইনজীবী কপিল সিব্বল জানান, রক্ষাকবচ আছে একটি মামলায়। ডিজে মন্তব্যের জেরে মামলায় রক্ষাকবচ রয়েছে। তাঁরা সার্বিক রক্ষাকবচের আবেদন করছেন।
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
বুধবার, ২২ জুলাই, ২০২৬
সিজিও-তে মদন পুত্র!
'চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি!' বিস্ফোরক দিলীপ
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
মমতার সঙ্গে কথা কাটাকাটি; সভাত্যাগ কল্যাণের
![]() |
নিজের বক্তৃতা শেষ করেই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে নেমে সটান বাড়ি চলে গেলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা শোনার জন্যও অপেক্ষা করলেন না। কালীঘাটপন্থীদের একটি সূত্র বলছে, নেত্রী সংক্ষেপে বক্তৃতা শেষ করার নির্দেশ দিলেও কানে তোলেননি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ। প্রায় সাড়ে ২২ মিনিট বক্তৃতা করেছেন তিনি। তার জেরে তালিকায় থাকলেও বাদ পড়তে হয়েছে কয়েক জন সাংসদ-বক্তাকে। তা নিয়েই ‘কথা কাটাকাটি’ হয়েছে নেত্রীর সঙ্গে।
'সিম্বল ছাড়ব না, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব'; হুঙ্কার মমতার
সোমবার, ২০ জুলাই, ২০২৬
নয়া বিল আনছে সরকার; পঞ্চায়েত প্রধানদের সইয়ে আর কোনও কাজ হবে না
সরকারি দপ্তরের কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক! নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
বাংলা ভাষাকে ব্যাপকতরভাবে ছড়িয়ে দিতে এবার বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরের কাজকর্মে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হল বলে খবর পাওয়া গিয়েছে। সোমবার বিধানসভায় এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।






