আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন তিনিই। সেই আখতার আলির বিরুদ্ধে এদিন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলল আলিপুর আদালত। আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। তারা এর আগে আখতারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল আদালতে। কিন্তু একাধিক সমন সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। তার পরেই শুক্রবার আখতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে এর আগে একাধিক চার্জশিট দিয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। শেষ যে অতিরিক্ত চার্জশিটটি দেওয়া হয়েছিল, তাতে আখতারের নাম ছিল।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন