রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ এবং জুতো দেখানোর ঘটনায় সরকারের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। ওই ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। আদালতের নির্দেশ, পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে। গত ২৪ ফেব্রুয়ারি সিইও দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল তৃণমূলপন্থী বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) একটি সংগঠন।
/div>
বিকেলে সেখানে শুভেন্দু গেলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগান। ওই ভিড় থেকেই কয়েক জন বিরোধী দলনেতাকে জুতো দেখান বলেও অভিযোগ। শুভেন্দু সেই ঘটনায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। শুক্রবার কলকাতা হাই কোর্টের বিচারপতি প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে সিইও দফতরের সামনের ঘটনা নিয়ে রাজ্যকে বিস্তারিত রিপোর্ট দিতে হবে। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানি পর্যন্ত শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন