টলিপাড়ায় ফের অঘটন। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। তালসারিতে জলে নামেন তিনি। অভিনেতা তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন। জলে ডুবে মৃত্যু বলেই প্রাথমিক খবর। সন্ধে ছ’টা নাগাদ দিঘা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। দিঘা হাসপাতালেই ময়নাতদন্ত হওয়ার কথা। পুলিশ সূত্রে খবর, দিঘায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের হয়েছে। কিন্তু ঘটনাটি তালসারিতে হওয়ায়, ওড়িশাতেও তদন্ত শুরু হবে বলে মনে করা হচ্ছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন