Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

স্বস্তিতে শান্তনু; সাসপেনশন প্রত্যাহার

 ১:৪৪ PM     kolkata     No comments   


জল্পনার অবসান। কয়েক মাস নাটকের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন আরজি কর কাণ্ড থেকে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া ডঃ শান্তনু সেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁর ওপর জারি করা সাসপেনশন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ফের ঘাসফুল শিবিরের সক্রিয় রাজনীতিতে তাঁর ফেরার পথ প্রশস্ত হলো। আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পর যখন রাজ্য রাজনীতি তোলপাড়, সেই সময় বিস্ফোরক সব মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন। হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA)-এর ব্যানারে সিজিও কমপ্লেক্স অভিযানেও তাঁকে প্রথম সারিতে দেখা গিয়েছিল। এরপরই কড়া পদক্ষেপ নেয় দল।

মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ড হওয়ার পর শান্তনু সেন কার্যত ভেঙে পড়েছিলেন। তিনি বারংবার জানিয়েছিলেন, জন্মলগ্ন থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক। কোনো দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ায়নি, ইডি-সিবিআই তাঁর দরজায় কড়া নাড়েনি— তাও কেন এই শাস্তি, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। তবে দলবদল করার কোনো ইঙ্গিত তিনি দেননি। সূত্রের খবর, শান্তনু সেনের সাংগঠনিক দক্ষতা এবং চিকিৎসকদের মহলে তাঁর গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখেই দল এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে সামনে যখন বড় নির্বাচন এবং রাজনৈতিক সমীকরণ বদলাচ্ছে, তখন তাঁর মতো একজন পুরনো ও অভিজ্ঞ নেতাকে দলের মূল স্রোতে ফিরিয়ে নেওয়া জরুরি ছিল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates