রবিবার ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু। ভোর সাড়ে ৫টা থেকেই সেতু দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আজ শনিবার ব্রিগেডে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। সেজন্য সকাল থেকে সেতুতে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আজ শনিবার ভোর সাড়ে ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কোনও পণ্যবাহী গাড়ি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতার দিকে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। শুধু আজ শনিবার নয়, রবিবারও দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন