অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার আগে রোড শো ঘিরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল ভবানীপুর। এ বার সেই ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণে চার পুলিশ আধিকারিককে নিলম্বিত (সাসপেন্ড) করল নির্বাচন কমিশন। এর পাশাপাশি ওই চার জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়ছে। অবিলম্বে পদক্ষেপ করতে বলেছে কমিশন। রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি দিয়ে ভবানীপুরের ঘটনায় পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন। যে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা হলেন— কলকাতা পুলিশের ডিসি (২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন