পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ৪৮ ঘণ্টা দল বেঁধে বাইক চালানো যাবে না, জানিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এর পাশাপাশি ব্যক্তিস্বাধীনতার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, কেউ যদি বাইক নিয়ে হাওয়া খেতে বেরোতে চান, তবে তাতে বাধা দেওয়া যাবে না। 'গ্রুপ রাইডিং'-এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। সিঙ্গল বেঞ্চ বাইক নিয়ে এর আগে যে রায় দিয়েছিল, তাতে ডিভিশন বেঞ্চ পুরোপুরি হস্তক্ষেপ করেনি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন