রাজ্যে ১৫ বছর পর ঘটেছে পালাবদল। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে একের এক প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন শুভেন্দু অধিকারী।
এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল। সোমবার বিকেলেই নির্দেশ জারি করা হয়েছে যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ বিশাল নিরাপত্তা বাহিনী বা বিশেষ পাইলট কারের সুবিধা আর থাকছে না।রাজ্যে পালাবদলের পর অভিষেকের বাড়ির সামনে থেকেও পুলিশি নিরাপত্তা তুলে নিয়েছিল প্রশাসন। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল! একজন সাংসদ যে নিরাপত্তা পেয়ে থাকেন, এখন থেকে সেই নিরাপত্তাই পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সোমবারই এই নির্দেশ জারি হয়েছে বলে খবর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন