Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শনিবার, ৯ মে, ২০২৬

১৫ বছর পর রাজ্য সরকারি বিজ্ঞাপন পাবে সিপিএমের মুখপাত্র!

 ১২:৪৮ PM     kolkata     No comments   


প্রায় ১৫ বছর পর সিপিএমের প্রভাতী মুখপত্র রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর ছবি সংবলিত বিজ্ঞাপন ছাপা হয়েছে ওই সংবাদপত্রের প্রথম পাতাতেই। শনিবার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ রয়েছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

তার বিজ্ঞাপন সকালে বিভিন্ন সংবাদপত্রে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। সিপিএমের মুখপত্র দীর্ঘ দিন রাজ্য সরকারের কোনও বিজ্ঞাপন পায়নি। রাজ্যে সরকার বদলের পর আবার সরকারি বিজ্ঞাপন ছাপা হল সেখানে। রাজ্য সরকারের বিজ্ঞাপন পাওয়াকে প্রাথমিক ভাবে ইতিবাচক হিসাবেই দেখছে আলিমুদ্দিন স্ট্রিট। দলের অভিযোগ ছিল, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে সংবাদপত্র হিসাবে সিপিএমের দলীয় মুখপত্রকে বিজ্ঞাপন দেওয়া হয়নি। এমনকি, এ বিষয়ে সিপিএম আদালতে মামলাও করেছিল। কিন্তু লাভ হয়নি। প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ বিজ্ঞাপনের হাত ধরে দলীয় মুখপত্রে রাজ্য সরকারি বিজ্ঞাপন ছাপার ধারা যদি আবার শুরু হয়, তবে তা আর্থিক দিক থেকে কিছুটা লাভজনক হবে বলে আশাবাদী আলিমুদ্দিন। ২০১৪ সালে দলীয় মুখপত্রে রাজ্য সরকারি বিজ্ঞাপন না-পাওয়ার অভিযোগ জানিয়ে সিপিএম কলকাতা হাই কোর্টে মামলা করেছিল। আদালতের পর্যবেক্ষণ ছিল, প্রত্যেক সংবাদপত্রের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সমান হওয়া উচিত। কোনও রাজনৈতিক দলের মুখপত্র যদি সংবাদপত্রের আইন মেনে কাজ করে, তবে তাকে সংবাদপত্র হিসাবেই দেখা উচিত। আদালত সেই সময় এই মামলায় নির্দিষ্ট কোনও নির্দেশ দেয়নি। কিন্তু সিপিএমের অভিযোগ, তার পরেও তাদের মুখপত্র রাজ্য সরকারের বিজ্ঞাপন পায়নি। তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম তারা রাজ্য সরকারের কাছ থেকে বিজ্ঞাপন পেল।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates