Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

শুক্রবার, ৮ মে, ২০২৬

মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে শুভেন্দু! পড়ুন

 ৩:১১ PM     kolkata     No comments   

 


বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর বাংলায় সরকার গঠনের তোড়জোড় শুরু করেছে বিজেপি নেতৃত্ব। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে ? রাজনৈতিক মহলে একাধিক নাম ঘুরপাক খেলেও, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কুর্সির দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন প্রাক্তন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। বিজেপির তরফে এখনও সরকারিভাবে কোনও নাম ঘোষণা করা হয়নি। কিন্তু বঙ্গ বিজেপির অন্দরের সমীকরণ বলছে, প্রশাসনিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরীক্ষিত মুখ হিসেবেই শুভেন্দুর পাল্লা সবচেয়ে ভারী। মুখ্যমন্ত্রী পদ নিয়ে জল্পনায় উঠে এসেছে একাধিক নাম। তাঁদের মধ্যে রয়েছেন স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পাল, এক সন্ন্যাসী মুখ এবং বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রত্যেকের ক্ষেত্রেই কিছু না কিছু সীমাবদ্ধতা রয়েছে।স্বপন দাশগুপ্ত জাতীয় স্তরে পরিচিত মুখ হলেও, বাংলার মাটিতে তাঁর প্রত্যক্ষ নির্বাচনী ও প্রশাসনিক অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে। অন্যদিকে অগ্নিমিত্রা পাল জনপ্রিয় মুখ হলেও, মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলানোর ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা নিয়ে দলের একাংশের মধ্যেই প্রশ্ন রয়েছে। জল্পনায় থাকা সন্ন্যাসী মুখকে ঘিরে আরএসএস শিবিরে উৎসাহ থাকলেও, কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত সম্মতি মিলবে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আবার শমীক ভট্টাচার্যের সাংগঠনিক ভূমিকা নিয়ে দিল্লি অত্যন্ত সন্তুষ্ট বলেই খবর। ভোট-পরবর্তী অশান্তির আবহে যেভাবে তিনি কড়া হাতে সংগঠন সামলাচ্ছেন, তাতে তাঁকে রাজ্য সভাপতির পদেই রেখে দেওয়ার সম্ভাবনা প্রবল বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতেই অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ২০২১ সালের নির্বাচনে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানিয়ে জয়লাভ তাঁর রাজনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে বিরোধী দলনেতা হিসেবে তাঁর ধারাবাহিক আক্রমণাত্মক ভূমিকা বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা তৈরি করেছে। বাড়তি হিসেবে যোগ হয়েছে, নিজের খাসতালুক নন্দীগ্রামে ১০ হাজার ভোটে জয়ের পাশাপাশি ভবানীপুরের মতো খাস কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন ১৫হাজারেরও বেশি ভোটে। শুধু রাজনৈতিক লড়াই নয়, প্রশাসনিক ক্ষেত্রেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তৃণমূল কংগ্রেসে থাকার সময় রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। এর পাশাপাশি মেদিনীপুর, জঙ্গলমহল-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাঁর শক্তিশালী সাংগঠনিক প্রভাব বিজেপির কাছে বড় সম্পদ হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সেই ঘটনাকেও অনেকেই দিল্লির আস্থার বার্তা হিসেবেই দেখছেন।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates