Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ৩১ মে, ২০২৬

মদন মিত্রের বাড়িতে পুলিশ!

 ৪:৪৬ PM     kolkata     No comments   

এবার মদন মিত্রের বাড়িতে হানা দিল পুলিশ। আজ, রবিবার দুপুরে বিধায়কের কামারহাটির বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। কী কারণে তৃণমূল বিধায়কের বাড়িতে এই হানা? রাজ্যে পালাবদলের পরে একাধিক দুর্নীতি, ভোট পরবর্তী হিংসার অভিযোগে বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছেন। ইতিমধ্যে, তৃণমূল বিধায়কদের সই কাণ্ড নিয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়দের বাড়িতে সিআইডি আধিকারিকরা সেই তদন্তে হাজির হয়েছেন।

আগামী কাল, সোমবার এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে ডাকা হয়েছে। সেই আবহে এবার কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ যাওয়ায় শুরু হয়েছে জল্পনা। বারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (দক্ষিণ) দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে ওই তল্লাশি অভিযান চলে বলে খবর। ওই বাড়ি তালাবন্ধ ছিল। বেশ কিছু সময় পরে পুলিশ ওই বাড়িতে ঢুকতে পারে। কিন্তু কী কারণে সেখানে হানা দিল পুলিশ। প্রাথমিকভাবে খবর, কামারহাটির ওই বাড়ির নাম 'উদয় ভিলা'। সেখানে মদন মিত্রের দলীয় কার্যালয়ও আছে। অভিযোগ, যে জমির উপর ওই বাড়িটি উঠেছে, সেই জমি কেন্দ্রীয় সংস্থার। ওই জমি দখল করা হয়েছে? সেই প্রশ্ন উঠেছে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ওই জায়গায় মহিলাদের স্বনির্ভর করার বিভিন্ন কাজ শেখানো হয়। অভিযোগ, ২০১১ সালে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর থেকেই ওই জায়গা দখল হয়ে যায়।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates