Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

সোমবার, ১৫ জুন, ২০২৬

মমতার ভ্রাতৃবধূ থেকে স্বরূপের স্ত্রী, শুভেন্দুকে ঘিরে হুড়োহুড়ি ছোট লাল বাড়িতে

 ৭:৪৫ PM     kolkata     No comments   


কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে নাটকীয় চিত্র। তাঁকে ঘিরে তৃণমূল কাউন্সিলর ও দলের একাধিক নেতার বিশেষ তৎপরতা ঘিরে শুরু হয়েছে আলোচনা। আজ, সোমবার মুখ্যমন্ত্রীর আগমনের নির্ধারিত সময়ের কিছু আগেই কলকাতা পুরসভার প্রধান প্রবেশদ্বারের সামনে উপস্থিত ছিলেন তৃণমূলের বেশকিছু পরিচিত মুখ।
তাঁদের মধ্যে ছিলেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাস, দেবাশিস কুমার, অনন্যা বন্দ্যোপাধ্যায়েরা। পুরসভায় প্রবেশ করার সময় শুভেন্দুকে দেখে প্রথমেই এগিয়ে আসেন মমতার ভাইয়ের স্ত্রী কাজরী। হাসিমুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় তাঁকে। একই সময়ে উপস্থিত জুঁই বিশ্বাস মুখ্যমন্ত্রীকে প্রণাম করেন। অন্য দিকে, দীর্ঘ সময় ধরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় ছিলেন দেবাশিস কুমার। পরে তিনি ইশারায় মুখ্যমন্ত্রীকে ফোনে যোগাযোগ করার কথাও জানান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। এর পর অনুষ্ঠানের মঞ্চের দিকে এগিয়ে যান মুখ্যমন্ত্রী। সেই সময় পথের একপাশে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দেখে তিনি হাসিমুখে শুভেচ্ছা জানান। তবে শুভেন্দু কোনও প্রতিক্রিয়া না দিয়ে সোজা মঞ্চের দিকে এগিয়ে যান।

মঞ্চের কাছেই উপস্থিত ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।  তাঁকে দেখে শুভেন্দু সরাসরি মঞ্চে আসার আমন্ত্রণ জানান। একই ভাবে প্রাক্তন চেয়ারপার্সন মালা রায়কেও মঞ্চে বসার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates