নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে ধৃত ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে 'মূল ষড়যন্ত্রকারী' উল্লেখ করে শনিবার আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে ১৪ দিনের এনআইএ হেফাজতের আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। শনিবার এনআইএ আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ১৯ জুন পর্যন্ত এনআইএ হেফাজতে থাকতে হবে শওকতকে।
শুক্রবার গ্রেপ্তারের পর শওকতের কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ উদ্ধার করেছিলেন এনআইএ আধিকারিকরা। এগুলির ফরেন্সিক পরীক্ষার আবেদনও এদিন মঞ্জুর করেছে আদালত। বিস্ফোরণের ঘটনায় এর আগে ৩ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাঁদের মধ্যে দুই জন জেল হেফাজত ও একজন এনআইএ হেফাজতে রয়েছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া ইলেক্ট্রনিক ডিভাইসগুলির ফরেন্সিক পরীক্ষার আবেদনও মঞ্জুর করেছেন বিচারক।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন