জানুয়ারি মাসের ১৭ তারিখ তারাতলার গোডাউন প্ল্যানে অনুমোদন দিয়েছিল কলকাতা পুরসভা। তাতে সই রয়েছে তৎকালীন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের।
এর সঙ্গে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদেরও সই রয়েছে। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে এই কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর হুঁশিয়ারি, "টাকা নিতে নিতে সিটি অফ জয় কলকাতাকে মৃত্যুপুরী বানিয়েছে তৃণমূল সরকার। এটা আপনাদের পাপের ফল। একাধিক দুর্ঘটনা থেকে কোনও শিক্ষা নেননি। এখানে প্রাক্তন মেয়রের সই আছে। কাউকে ছাড়া হবে না।" তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চিকিৎসাধীন ২০ জন। এ দিন বিধানসভায় তাঁদের আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি তৃণমূল আমলে বেনিয়ম তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানিয়েছেন, এনিয়ে রাজনীতি করবেন না। কিন্তু যারা দায়ী তাদের কাউকে রেয়াত করা হবে না।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন