রামনবমীতে অশান্তি ঘটনা ঘটেছিল। এই ইস্যুতে আদালতে মামলা হয়। সেই মামলার তদন্তে নেমে তিন বছর পর তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করল এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারীদের জালে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি। আজ, মঙ্গলবার দুপুর নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তাঁর রিষড়ার বাড়িতে পৌঁছে যায় এনআইএ-র টিম। রিষড়ার ওই বাড়িতে থাকেন অপরূপার কাউন্সিলর স্বামী সাকির আলি। তিনিই ছিলেন এনআইএ-র মূল টার্গেট। এমনটাই খবর সূত্রের। বাড়িটি ঘিরে রাখেন জওয়ানরা। ভিতরে ঢুকে সাকির আলিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেন এনআইএ-র আধিকারিকরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন