Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৭ জুন, ২০২৬

এবার পুলিশের জালে উদয়ন গুহ!

 ৩:৫৬ PM     kolkata     No comments   

পুলিশের জালে রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী। গ্রেপ্তার প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। আজ, বুধবার কলকাতার ফুলবাগান থেকে তাঁকে গ্রেপ্তার হয়েছেন বলে কোচবিহার পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়কের খোঁজ চালাচ্ছিল পুলিশ। এরপরেই ফুলবাগানে প্রাক্তন মন্ত্রীর নিজের বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কোন মামলায় গ্রেপ্তার তা এখনও স্পষ্ট নয়।

তবে সূত্রের খবর, প্রতারণা, ভোট পরবর্তী হিংসার মামলায় দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরেই ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। তবে আজই উত্তরবঙ্গে প্রাক্তন মন্ত্রীকে নিয়ে যাবে পুলিশ। পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ছিলেন উদয়ন গুহ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে কোচবিহারের সাংগঠনিক দায়িত্বও সামলেছেন উদয়ন গুহ। তৃণমূলের শাসনকালে তাঁর দাপট ছিল চোখে পড়ার মতো। একের পর এক বিতর্কিত মন্তব্য থেকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। কিন্তু রাজ্যে পালাবদলের পরেই বদলে যায় পরিস্থিতি। বিপুল ভোটে বিজেপি প্রার্থীর কাছে হেরে যান উদয়ন গুহ। এরপরেই কোচবিহার ছাড়েন তিনি। কলকাতার ফুলবাগান এলাকাতেই থাকছিলেন। সেভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি প্রাক্তন মন্ত্রীকে।এরমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয় পুলিশে। এমনকী ভোট পরবর্তী হিংসার ঘটনাতেও নাম জড়ায় উদয়ন গুহের। সূত্রের খবর, এরপর থেকেই মন্ত্রীর খোঁজ চালাচ্ছিল পুলিশ।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates