অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁকে জেলে যেতে হয়েছিল। এমন বিস্ফোরক দাবি করলেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। গরুপাচার মামলায় তাঁকে কেন্দ্রীয় সংস্থা গ্রেফতার করেছিল। অনুব্রত দীর্ঘদিন দিল্লির তিহাড় জেলে ছিলেন। সেই কারাবাসের দায় এ বার তিনি চাপালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের উপর। তাঁর কথায় সায় দিয়েছেন সদ্য কালীঘাট শিবির ছেড়ে বেরিয়ে আসা কামারহাটির বিধায়ক মদন মিত্রও। তিনি দাবি করেছেন, অভিষেকের জন্য অনেককে জেলে যেতে হয়েছে।
যাঁরা টাকা দেননি, তাঁরাই জেল খেটেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে বুধবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দিয়েছেন মদন। তাঁর এই শিবিরত্যাগের কথা শুনে অনুব্রত জানান, আগামী দিনে আর কেউই মমতার পাশে থাকবেন না। সকলে ওই শিবির ত্যাগ করবেন। মদনের মতো তিনিও দলের এই পরিস্থিতির জন্য একবাক্যে দায়ী করেছেন অভিষেককে। অনুব্রতের কথায়, "আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য।" তিনি কোন দলে আছেন? কেষ্টর জবাব, "ঋতব্রতও তৃণমূল, আমিও তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেক দিন ছিলাম। প্রথম থেকেই ছিলাম। এখনও তৃণমূলেই আছি।" বুধবার শিবির বদলের পর মদনের নিশানায় প্রথম থেকেই ছিলেন অভিষেক। তিনি বলেন, "দলের পরিণতির জন্য একমাত্র অভিষেক দায়ী। ইডির চেয়েও ভয়ানক 'এবি'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন