Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ৮ জুলাই, ২০২৬

দলীয় অর্থে চপার? তৃণমূলের অ্যাকাউন্ট তদন্তে ইডি

 ৮:০৯ PM     kolkata     No comments   



দলের অ্যাকাউন্ট থেকে 'কেয়ারওয়েল অ্যাভিয়েশন' চার্টার বিমান সংস্থাকে কপ্টার এবং বিমান কেনার জন্য কোটি কোটি টাকা ট্রান্সফার করেছিল তৃণমূল। তার পর সেই কপ্টার এবং বিমানই ‘ভাড়া’ নিয়ে টাকা গুনেছিল তারা। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে নেমে এমনটাই জানা গিয়েছে বলে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর বা ইডির। কেন এমনটা করা হয়েছিল, এখন সেটাই খুঁজছে তদন্তকারী সংস্থা। তদন্তকারীদের অনুমান, এ ভাবে তছরুপ হয়ে থাকতে পারে তহবিল।
তা নিয়ে আরও তদন্ত করে দেখতে চায় তারা। এই সূত্রেই তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা 'ফ্রিজ়' করার নির্দেশও দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় মঙ্গলবার চার্টার বিমান সংস্থার দফতর-সহ কলকাতার পাঁচ জায়গায় তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। ইডির সূত্র বলছে, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে ওই বিমানসংস্থার অ্যাকাউন্টে ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। তদন্তের সূত্রে জানা গিয়েছে, সেই টাকা দিয়েই কেনা হয় কপ্টার, বিমান যা 'ভাড়া' দেওয়া হয়েছিল তৃণমূলকেই। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ভিভিআইপি-দের বিমান ভাড়া দিত এই সংস্থাটি।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates