স্ত্রী এবং দুই পুত্রকে আগেই তলব করেছিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা ইডি। গত সপ্তাহে তাঁদের আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। এ বার ইডির দফতরে হাজিরা দিলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ বিধায়ক মদন মিত্র।
বুধবার দুপুর ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে পৌঁছোন কামারহাটির বিধায়ক। গত সপ্তাহে আলাদা আলাদা ভাবে ইডি জিজ্ঞাসাবাদ করে মদনের স্ত্রী এবং দুই পুত্রকে। এ দিন ইডির দফতরে প্রবেশের সময়ে মদনের দাবি, তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন।
পুরনিয়োগ মামলার তদন্তে গত ১৪ জুলাই মদনের স্ত্রী এবং দুই পুত্রকে নোটিস পাঠায় ইডি। একদা মমতার আস্থাভাজন মদন সেই রাতেই চলে যান 'বিদ্রোহী' শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে। পরের দিন যোগ দেন তৃণমূলের ঋতব্রত-শিবিরে। ছেড়ে দেন কালীঘাট তৃণমূলের সব পদও।
প্রসঙ্গত, কালীঘাট-তৃণমূল ছাড়ার পর থেকেই বিভিন্ন সময়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। ইডির তদন্তের ভয়েই শিবিরবদল কি না, তা নিয়ে বিবিধ প্রশ্নবাণ সামলাতে হচ্ছে। তা নিয়ে আগেই মদন বলেছিলেন,"ইডির চেয়ে এবি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বেশি ভয়ঙ্কর। দল ছাড়ার মূল কারণই অভিষেক।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন