প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খবর, ১৫ মিনিট অভিনেতার বাড়িতে ছিলেন তিনি।
সঙ্গে গিয়েছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কিছু দিন আগেই পদ্মশ্রী সম্মানে ভূষিত হন প্রসেনজিৎ। পদ্মশ্রী পুরস্কার নিতেই দিনকয়েক আগে দিল্লিতে গিয়েছিলেন প্রসেনজিৎ। তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তখনই অমিত শাহকে কলকাতায় নিজের বাসভবন ‘উৎসব’-এ আসার আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন অভিনেতা, খবর এমনই। সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শহরে এসেছেন অমিত শাহ। এই দিনেই একাধিক কর্মসূচির মাঝে প্রসেনজিতের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাঁদের মধ্যে ঠিক কী নিয়ে আলোচনা হয়েছে, তা এখনও জানা যায়নি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন