প্রশ্ন ফাঁসে 'ককরোচ জনতা পার্টি' আন্দোলন নিয়ে এবার সরাসরি বামেদেরই কাঠগড়ায় তুললেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, কমিউনিস্টরাই ছারপোকা, আরশোলা তৈরি করে।
বামেদের হাত ধরেই দেশদ্রোহীদের আন্দোলন সংগঠিত হয়েছে দাবি দিলীপের। বস্তুত, এর আগে স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে মাওবাদ মনোভাবাপন্নদের 'দিমাগি নকশাল'বলে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার বামেদের বিরুদ্ধে CJP আন্দোলনে উস্কানির অভিযোগ দিলীপের। বাংলায় আইন-শৃঙ্খলা ভঙ্গ হলে কোনও রকম বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে রাখলেন তিনি। মূলত, বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির এক কর্মীর বাবাকে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় গতকাল অর্থাৎ সোমবার বামেদের প্রতিনিধি দল শোকতপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই বলতে গিয়ে দিলীপ ঘোষ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন