এদিন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। ওয়ারেন্ট ইস্যু করল কৃষ্ণনগর জেলা আদলত। তাতে আরও বিপাকে পড়ল কৃষ্ণনগরের সাংসদ।
হাজিরা না দেওয়ায় মহুয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঘূর্ণির কয়েকজন মহিলা। তাঁদের দাবি ছিল, মহুয়ার একের পর এক মন্তব্য আপত্তিজনক। সেই মামলাটি ওঠে কৃষ্ণনগর জেলা আদালতে। কয়েকবার শুনানির পর তাঁকে এদিন বুধবার সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেয় নিম্ন আদালত। কিন্তু মহুয়া এ দিন আদালতে হাজিরা দেননি। আইনজীবী মারফত জানান, তিনি আসতে পারবেন না। আদালত এদিন বিকেল ৫টা পর্যন্ত হাজিরা দেওয়ার সময় দেন। মহুয়ার আইনজীবী তারপরও জানান সাংসদ এদিন আসতে পারবেন না। এরপরই নিম্ন আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মহুয়ার বিরুদ্ধে পরোয়ানা জারির খবর জানার পর মন্ত্রী তাপস রায় বলেন, "এদের অনেক দম্ভ। কোথায় কী বলতে হয় কোনও ধারণা নেইম কিছু না করে পদ পেয়ে গেলে, যা হয়। আদালত যা মনে করেছে সেই নির্দেশ দিয়েছে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন