Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

রবিবার, ৯ আগস্ট, ২০২৬

লক্ষণের সঙ্গে বৈঠকে বিসিসিআই সচিব; বড় সিদ্ধান্তের অপেক্ষা?

 ১২:৫৯ PM     Sports     No comments   



আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের বিপর্যয়ের পর তড়িঘড়ি এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। সূত্রের খবর, রবিবারই বোর্ড সচিব বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন লক্ষ্মণের সঙ্গে বৈঠক করতে।  ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি এবং বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে কাজ ঠিকমতো চলছে কিনা, কী কী সমস্যা সব লক্ষ্মণের থেকে জানতে চান বোর্ডের ওই শীর্ষকর্তা।
পর পর দুই সিরিজে ভরাডুবির পর ভারতীয় ক্রিকেটের অন্দরের বহু ফাঁকফোকর সামনে চলে এসেছে। মাঠে টিমের পারফরম্যান্স যেমন বিসিসিআই কর্তাদের নজরে, তেমনই মাঠের বাইরে গোটা সিস্টেম সঠিকভাবে চলছে কিনা সেটা নিয়ে পর্যালোচনা শুরু করেছে ভারতীয় বোর্ড। আর সেটা খতিয়ে দেখতে গিয়ে সবচেয়ে বেশি অব্যবস্থার অভিযোগ এসেছে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স থেকে। আসলে এই মুহূর্তে ভারতীয় দল একপ্রকার মিনি হাসপাতাল। চোটের জন্য শ্রীলঙ্কা সফরে নেই জশপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি, সাই সুদর্শন, আকাশ দীপরা। এর বাইরে সাদা বলের বিশেষজ্ঞ হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তীরাও এই মুহূর্তে চোটের জন্য বাইরে। প্রত্যেকেই বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে শুশ্রূষা নিচ্ছেন। ভারতীয় দলের চোটের এই দীর্ঘ তালিকা নতুন নয়। গত এক দেড় বছরে লাগাতার বহু ক্রিকেটার চোটের কবলে পড়েছেন। বোর্ড সূত্রের খবর, অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জাতীয় নির্বাচকদের সঙ্গে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম সমন্বয় সাধন করে কাজ করতে পারেনি। অনেক ক্ষেত্রেই নাকি টিম ম্যানেজমেন্টের চাহিদা অনুযায়ী ফিটনেস টেস্টের শর্ত শিথিল করা হয়েছে। এছাড়াও বহু বেনিয়মের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে বোর্ড সচিবের সঙ্গে লক্ষ্মণের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates