Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মমতার ভাইঝির রহস্যমৃত্যু!

 ৪:২৮ PM     kolkata     No comments   



বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে উদ্ধার হল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়ার ঝুলন্ত দেহ। মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়। তিনি মমতার মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের কন্যা বলে জানা গিয়েছে। পরিবারের দাবি, অবসাদের কারণে আত্মঘাতী হয়েছেন ওই যুবতী। প্রাথমিক ভাবে পুলিশও তা-ই মনে করছে।
অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারা। একপ্রস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে পরিবারের সদস্যদের। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বাড়ির দোতলার একটি ঘরে বৃষ্টির ঝুলন্ত দেহ মেলে। ২০২৩ সালের মার্চ মাসে কলকাতা হাই কোর্টের নির্দেশে এসএসসি-র নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃষ্টির চাকরি বাতিল হয়। বোলপুর হাই স্কুলের করণিক ছিলেন তিনি। বৃষ্টির বাবা, অর্থাৎ মুখ্যমন্ত্রীর মামাতো ভাই নীহার দাবি করেছিলেন, তাঁর মেয়ে বরাবর পড়াশোনায় ভাল। নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। কোথাও, কোনও ভাবে মেয়ের চাকরির জন্য দরবার করেননি তিনি। তার পর তিন বছর কেটে গিয়েছে। সম্প্রতি বৃষ্টির বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়েছে আদালতে। বৃষ্টির ঘনিষ্ঠরা জানিয়েছেন, পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে যথেষ্ট টানাপড়েনের মধ্যে ছিলেন তিনি। কুসুম্বার মুখোপ্যাধ্যায় পরিবারের এক সদস্য জানান, সকাল ৯টা নাগাদ বাড়ির দোতলার ঘরে বৃষ্টিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর কথায়, "ও ডিপ্রেশনের রোগী। গত চার-পাঁচ বছর ধরে মানসিক অবসাদে ভুগছিল। ডাক্তার দেখানো হচ্ছিল। ওষুধপত্রও খাচ্ছিল।"
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুন
নবীনতর পোস্ট পুরাতন পোস্ট হোম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা; নয়া নির্দেশিকা
      শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates