পুজোর আগেই চা-শ্রমিকদের ২০ শতাংশ বোনাস দিতে হবে বাগানের মালিকদের। এ ব্যাপারে ভাবনাচিন্তা চলছে। মঙ্গলবার উত্তরকন্যা থেকেই এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের তরফে এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে ইতিমধ্যেই। এর পাশাপাশি, রাজ্যে ছড়িয়ে থাকা চা-বাগানগুলির পরিকাঠামো উন্নয়নে ৩২০ কোটি টাকার প্রকল্পের কথাও বলেন মুখ্যমন্ত্রী।
সঙ্গে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা থেকে পাহাড়ের মানুষ বঞ্চিত না-হন, তা গুরুত্বসহকারে দেখা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার কালিম্পঙে যাওয়ার কথা ছিল শুভেন্দুর। সেই মতো হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু পাহাড়ে আবহাওয়া খারাপ থাকায় অবতরণে সমস্যা হয়। মাঝ আকাশেই চক্কর কাটতে থাকে হেলিকপ্টারটি। বার দুয়েক অবতরণের চেষ্টা করেও খারাপ আবহাওয়ার কারণে ব্যর্থ হয়। ফলে কালিম্পঙে না-নেমে শিলিগুড়ি ফিরে আসতে হয় শুভেন্দুকে। তার পরে উত্তরকন্যায় টানা চার ঘণ্টা বৈঠক করেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন