রাজ্যে পাঁচ নম্বর এনকাউন্টার হয়েছে গতকাল, রবিবার। পুলিশকে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত খতম হয়েছে গতকাল। আত্মরক্ষার স্বার্থেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে বলেই জানিয়েছেন বীরভূমের SP বিদিত রাজ বুন্দেশ। একই সঙ্গে তিনি বর্ণনা দিয়েছেন গতকালের ঘটনারও। কেন পুলিশ গুলি চালাল রতনকে লক্ষ্য করে সবটাই জানিয়েছেন তিনি। এ দিন সাংবাদিক বৈঠক করেন এসপি। তিনি বলেন, "ওর বিরুদ্ধে তদন্ত করা চলছিল। পুরনো ৩৬টা মামলা আছে। চুরি,ডাকাতিরমতো অন্যান্য ধারা ছিল। অনেকবার গ্রেফতার হয়েছে। নানা জেলে ছিল এতদিন ধরে। ঘটনার দিন বোলপুর সংশোধনাগার থেকে ছাড়া পায়।"
পুলিশকে গুলি চালানোর পর রতন শেখকে গ্রেফতার করা হয়। SP বলেন, "ওঁকে জেরার সময় অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। সেই তথ্য পাওয়ার পর খতিয়ে দেখা হয়। এরপর ওকে ফের জেরা করা হয়। ১৩ তারিখ যে ঘটনা ঘটেছিল (পুলিশকে গুলি) তারপর ও কোথায় কোথায় গিয়েছিল, আর কোথায়-কোথায় অস্ত্র লুকিয়ে রেখেছে সবটা জানায়।"
তিনি বলেন, "সেই মতো নানুরের একটি ইট ভাটায়ও পুলিশকে নিয়ে আসে। ওইখানে উনি পৌঁছতেই এ দিক ওদিক খুঁজতে শুরু করে কোথায় বন্দুক লুকিয়ে রেখেছেন। এরপর হঠাৎ করে বসে যায় ও। তারপর ঝোপ থেকে আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের টিমের উদ্দেশে গুলি চালায়। যদিও সেই গুলি পুলিশের গাড়িতে লাগে। এরপরই আত্মরক্ষার স্বার্থে রতনকে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।"
পুলিশ ওকে নিয়ে হাসপাতালে যায় বলেও জানান তিনি। বলেন, "এই ঘটনার পরও উনি দাঁড়িয়ে ফের গুলি চালানোর চেষ্টা করেন। এরপরই উনি আহত হন। ওঁর প্রাণ বাঁচানোর জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নানুর বিপিএসসিতে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ওঁকে মৃত বলে ঘোষণা করেন। "
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন