আরও বিপাকে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন মমতা তৃণমূলের এই বিধায়ক। এ বার তাঁর বিরুদ্ধে সরাসরি ক্যানিং থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের হল।
পুলিশ সূত্রে খবর, পরেশ-সহ আট জনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। 'নির্যাতিতার' দাবি, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপর্বে এই ঘটনা ঘটেছিল। ওই মহিলা পুলিশের কাছে জানান, পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হতে চেয়েছিলেন। অভিযোগ, মনোনয়নপর্বে তাঁকে ঘিরে ধরে মারধর করেন পরেশরাম এবং তাঁর সহযোগীরা। তার পরেই তাঁকে অন্যত্র নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। গত ৯ নভেম্বর ধর্ষণ মামলায় পরেশকে গ্রেফতার করেছিল পুলিশ। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করা হয়। বিধায়ক পরেশরামকে গ্রেফতারের সময় তাঁর থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ছ'টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন