পালাবদলের পরই শিক্ষিত বেকারদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হুগলির পুরশুড়া থেকে তিনি জানালেন, ২৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে ‘ভরসা’ প্রকল্পে অনুমোদন দেওয়া হবে। জানুয়ারি থেকে আবেদন করতে পারবেন শিক্ষিত বেকাররা। গ্র্যাজুয়েট ও আন্ডার গ্র্যাজুয়েটরা পাবেন আবেদনের সুযোগ।
তৃণমূল জমানায় বেকারদের আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। বহু বেকার যুবসাথী প্রকল্পে মাসে ১৫০০ টাকা পেয়েছেন। পালাবদলের পরই আমজনতার মনে প্রশ্ন দানা বাঁধে, এরপর সেই টাকা মিলবে কি না। যদিও সেই সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেকারদের পাশে থাকবে সরকার। তবে কবে থেকে প্রকল্প চালু হবে তা নিয়ে কোনও তথ্য মেলেনি। এবার জানা গেল, যুব সমাজকে ভরসা দিতে আগামী ২৩ তারিখ মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দেবে। তারপর জানুয়ারী থেকে আবেদন করা যাবে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, "যতক্ষণ না চাকরি পান, সরকার পাশে থাকবে।" যদিও কীভাবে আবেদন করতে হবে, আবেদনের ন্যূনতম যোগ্যতা কী, তার কিছুই এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, আগামীতে বিস্তারিত তথ্য দেওয়া হবে সরকারের তরফেই। বিস্তারিত না মিললেও মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি বেকার যুবক-যুবতীরা।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন