পরিষদীয় দলের পর এবার তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেও বড়সড় ভাঙন। জল্পনা সত্যি করে এবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি জমা দিলেন 'বিদ্রোহী' সাংসদরা। সূত্রের খবর, আপাতত ২৮ জনের মধ্যে ২০ জন সাংসদের সই করা চিঠি জমা পড়েছে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে চিঠি জমা দেওয়া হয়েছে। অর্থাৎ এবার বিধানসভার পর লোকসভার রাশও ‘আসল তৃণমূলে’র হাতে। শোনা যাচ্ছে, 'বিদ্রোহী' সাংসদের সংখ্যাটা বেড়ে ২১ হতে পারে।
সোমবার, ৮ জুন, ২০২৬
শনিবার, ৬ জুন, ২০২৬
বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য!
নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তড়িঘড়ি তাঁকে শিলিগু়ড়ির এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। পরে স্থানান্তরিত করা হয় অন্য হাসপাতালে। শনিবার নিজের বাড়িতে পড়ে যান শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র। পরিবার সূত্রে খবর, মাথা ফেটে যায় তাঁর।
বাংলায় এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর!
সরকার বদলের এক মাসের মধ্যেই বাংলায় রেলের কাজে গতি বাড়ল। একের পর এক রেল প্রকল্প আটকে থাকায় রেলমন্ত্রীকে পাশে বসিয়ে আগের সরকারের অসহযোগিতা নিয়ে সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় সমর্থন জানিয়ে আগের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সাফ বললেন, "আগের সরকার রেলের উন্নয়ন আটকে রেখে দিয়েছিল। তৃণমূল সরকার মেট্রো রেলের সুবিধা কলকাতার মানুষ যাতে না পান তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল।
অন্যদিকে বাংলার জন্য যে বড় অঙ্কের বরাদ্দ কার্যত দরজায় কড়া নাড়ছে তাও জানালেন রেলমন্ত্রী। কত বারদ্দ হচ্ছে, কী কী প্রকল্পে কাজ হচ্ছে তারও বিশদে হিসাব দিয়ে বললেন, “ইউপিএ সরকারের আমলে ৪০০০ কোটি মিলত বাংলার জন্য। আর নরেন্দ্র মোদীজী ১৪২০৫ কোটি দিয়েছেন। এখন তো এনওসি দেওয়ার কাজ, জমি অধিগ্রহণের সমস্যা সব সমাধান হতে শুরু করেছে। আগামীতে সবাই মিলে আরও দ্রুত কাজ হবে।"বাংলার জন্য রেলের রূপরেখা সম্পর্কে বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, "১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হবে। তার মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বন্দে ভারত স্লিপার সবার আগে বাংলায় চালু হয়েছিল। ৯ বন্দে ভারত এক্সপ্রেস চলছে বাংলায়। ১৩টি অমৃত ভারত চলছে।" এবার যে বাংলাও বুলেট ট্রেন পাচ্ছে সে কথা জানান রেলমন্ত্রী। সাফ বলেন, "পশ্চিমবঙ্গে এবার প্রধানমন্ত্রী বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করেছেন। দিল্লি থেকে বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে এই বুলেট ট্রেন।
বিতর্কিত খবরকে গুজব বলে ওড়ালেন সৌরভ!
ইউসুফ পাঠানকে পদত্যাগ করিয়ে তাঁর জায়গায় বহরমপুর আসন থেকে লোকসভায় যেতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়! বেশ কয়েকদিন ধরে সংবাদমাধ্যম ও সোশাল মিডিয়ায় এমন চাঞ্চল্যকর খবর ছড়াচ্ছে। তাতে খানিকটা অপ্রত্যাশিতভাবে জড়িয়ে গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও। বলা হচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ই নাকি মমতার বার্তা পৌঁছে দিয়েছেন ইউসুফ পাঠানের কাছে।
দেব-রচনাদের নিয়ে বাড়ছে জল্পনা!
পুরসভার বোর্ড ভাঙা থেকে শুরু হয়েছে। তারপর বিধানসভায় টালামাটাল অবস্থা। বাংলায় ক্ষমতাচ্যূত হতেই একমাসের মধ্যেই বদলে গিয়েছে তৃণমূলের পুরো খোলনলচে। বিধানসভায় ভেঙেছে তৃণমূল। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাধ্যায়ের নেতৃত্বে ‘'নব তৃণমূল ব্লক' গঠন হয়েছে। তাতে আবার ৫০ এর বেশি বিধায়ক যোগদান করেছেন। এবার লোকসভায়ও সেই ছবি দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
শওকতকে ১৪ দিনের এনআইএ হেফাজতে পাঠাল আদালত!
শুক্রবার, ৫ জুন, ২০২৬
কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম!
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...






