Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

নেই তৃণমূল; স্পিকারকে সরানোর উদ্যোগ ইন্ডিয়া শিবিরের

 ২:০৫ PM     India     No comments   

 

প্রস্তাব নেওয়া হয়েছিল আগেই। এবার লোকসভার স্পিকার ওম বিড়লাকে তাঁর পদ থেকে অপসারণ করতে উদ্যোগ নিল বিরোধী শিবির। মঙ্গলবার সকালে প্রস্তাব আনতে চেয়ে নোটিশ দিয়েছে। নোটিশে কংগ্রেস, ডিএমকে এবং সমাজবাদ পার্টি-সহ আরও কয়েকটি দলের ১২০ জন সাংসদ সই করেছেন বলে জানিয়েছেন লোকসভায় হাত শিবিরের উপ-দলনেতা গৌরব গগৈ। প্রস্তাবের পক্ষে অবশ্য তৃণমূলের কোনও সাংসদ স্বাক্ষর করেননি বলে জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই। অভিষেক মঙ্গলবার বলেন, "স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। 'ইন্ডিয়া'র দলগুলো সই করে একটা চিঠি লোকসভার স্পিকারকে দিক।

যে চারটি বিষয়কে কেন্দ্র করে অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হচ্ছে, সেগুলিই লিখিত ভাবে জানানো হোক স্পিকারকে। তিনি তিন দিনের মধ্যে সদুত্তর না-দিলে, তার পর শুক্রবার অনাস্থা প্রস্তাব আনা হোক।"চলতি বাজেট অধিবেশনে কংগ্রেসের সঙ্গে কক্ষ সমন্বয়ের প্রশ্নে তৃণমূলের সেই সখ্য দেখা যাচ্ছে না। সেই সূত্রেই প্রশ্ন উঠছিল, তৃণমূল কি অনাস্থা প্রস্তাবের প্রশ্নে কংগ্রেসের সঙ্গে সচেতন দূরত্ব তৈরি করতে চাইছে? অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেস যে ভাবে বলবে সে ভাবে তৃণমূল চলবে না। তাদেরও স্বাধীন বক্তব্য রয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

ফের পিছল আইপ্যাক মামলা!

 ১:৪২ PM     kolkata     No comments   


আজও শুনানি হল না I-PAC মামলার। আই-প্যাক তল্লাশির বিষয়ে ইডির মামলার শুনানি এদিন ফের পিছিয়ে গেল।  আই-প্যাকের কার্যালয় এবং কোম্পানির কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'হস্তক্ষেপ ও বাধা' দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ইডি।

গত ৩ ফেব্রুয়ারি মামলাটি পিছিয়ে গিয়ে ১০ তারিখ অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়েছিল। মঙ্গলবার ফের সেই শুনানি পিছিয়ে গেল। গতবার ইডির আবেদনের প্রেক্ষিতে শুনানি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে আজ মামলা স্থগিত রাখার আর্জি জানানো হয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সন্দীপ মেহতার একটি বেঞ্চ সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অসুস্থ বলে জানানোর পর মামলাটি স্থগিত করে। সলিসিটর জেনারেল তুষার মেহতা স্থগিতাদেশে সম্মত হন। এরপরই ১৮ ফেব্রুয়ারি আই প্যাক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ট্রেনিংয়ে এসে সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু; দেহ আটকে বিক্ষোভ

 ২:০৫ PM     kolkata     No comments   

 

ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু! সোমবার ভোর নাগাদ ব্যারাক থেকে ওই সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার হয়। তারপরই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ডাবগ্রাম ১২ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়ায়। দেহ আটকে দফায় দফায় বিক্ষোভ দেখান অন্যান্য সিভিকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে ডিসিপি রাকেশ সিং বলেন, "কীভাবে মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে। সব খতিয়ে দেখা হচ্ছে।"পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিকের নাম পঙ্কজ বর্মন (৩৬)।

তিনি কোচবিহারের বাসিন্দা। মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ট্রেনিংয়ে আসা সিভিক ভলান্টিয়াররা। এর পাশাপাশি ক্ষোভপ্রকাশ করেছেন পুলিশের বিরুদ্ধেও। পুলিশের তরফে জানা গিয়েছে, রবিবারই উত্তরের বিভিন্ন জেলা থেকে ৭৫০ জন সিভিককে ট্রেনিংয়ের জন্য তলব করা হয়েছিল। রাতে সবাই খেয়ে শুয়ে পড়েন। সকালে অন্যান্য সিভিকরা পঙ্কজকে ডাকতে গেলে কোনও সাড়া মেলে না। এরপরই দেখেন যে পঙ্কজের নিথর শরীর পড়ে রয়েছে। দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়। কিন্তু সময়মতো অ্যাম্বুল্যান্স আসেনি বলে অভিযোগ ওঠে। প্রায় ২ ঘণ্টা পরে একটি পুলিশের ভ্যানে পঙ্কজের দেহ নিয়ে যেতে গেলে তা আটকে তুমুল বিক্ষোভ দেখান ট্রেনিংয়ে আসা অন্য সিভিকরা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

চলতি সপ্তাহেই বঙ্গ থেকে শীত বিদায়!

 ১২:২৩ PM     kolkata     No comments   

 


 বঙ্গের আবহাওয়া থেকে শীতের বিদায় এবার প্রায় নিশ্চিত। বেলাশেষের মাঘে ঠান্ডার ভাব হালকা চালে ফিরলেও তা শীতবিলাসীদের জন্য খুশি বয়ে নিয়ে আসছে না বলেই ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দু'দিন ধরেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে।

ফুরিয়ে যাওয়া শীত আবার ফিরছে বলে অনেকই ভেবেছিলেন। বাস্তব কিন্তু অন্য কথা বলছে। শীত প্রত্যাবর্তন নয়, বরং বিদায়ের পথে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার থেকেই চড়বে পারদ। আজ সোমবার দিনের আকাশ মূলত পরিষ্কার হলেও ভোরে কুয়াশা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ এবং ১৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রসঙ্গত চলতি শীতকালে একদিনও বৃষ্টি হয়নি। সাধারণত বৃষ্টি কম-বেশি হয়ে থাকে। কোনও ঘূর্ণাবর্তও ঘনীভূত না হওয়ার ফলে নিম্নচাপও হয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রাজধানীর ৯টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি; দ্রুত সরানো হল পড়ুয়াদের

 ১২:১৪ PM     India     No comments   

 


সোমবার সকালে বোমায় রাজধানী দিল্লির ৯টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে আতঙ্ক ছড়াল। এদিন সকাল সাড়ে আটটা থেকে ন-টার মধ্যে দিল্লির প্রথম সারির স্কুলগুলিতে ইমেল আসে। সেখানে হুমকি দেওয়া হয় দুপুরে বিস্ফোরণ ঘটতে চলেছে। স্বাভাবিক ভাবেই এমন মেল পেয়ে নড়েচড়ে বসে স্কুলগুলি। দ্রুত খালি করে দেওয়া হয় কক্ষগুলি।

কী লেখা ছিল মেলে? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মেলে লেখা ছিল, 'দিল্লিকে খলিস্তান বানাব আফজল গুরুর স্মৃতিতে। দুপুর ১টা ১১ মিনিটে বিস্ফোরণ হবে।' তলায় লেখা 'খলিস্তান ন্যাশনাল আর্মি'।

স্কুলগুলি হল দিল্লি ক্যান্টনমেন্টের লোরেটো কনভেন্ট, রোহিনীর ভেঙ্কটেশ্বর গ্লোবাল স্কুল, কেমব্রিজ স্কুলের শ্রীনিবাসপুরী ও নিউ ফ্রেন্ডস কলোনি ক্যাম্পাস, সাদিক নগরের দ্য ইন্ডিয়ান স্কুল, রোহিনীর সিএম শ্রী স্কুল, আইএনএ-র ডিটিইএ স্কুল, রোহিনীর বাল ভারতী স্কুল এবং নিউ রাজিন্দর নগরের মানবস্থলী স্কুল। মেলে কেবল স্কুল নয়, সংসদ ভবনও ওড়ানোর হুমকি দেওয়া হয়েছে। লেখা হয়েছে, '১৩ ফেব্রুয়ারি সংসদও ওড়ানো হবে ১টা ১১ মিনিটে। পাঞ্জাব হল খলিস্তান।'
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

আরজি করে ৬ কোটি টাকার দুর্নীতির হদিস; সন্দীপের ৫২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

 ৪:৩৮ PM     kolkata     No comments   


আরজি কর হাসপাতালে ৬ কোটি ৮৯ লক্ষ টাকার দুর্নীতির হদিস পেয়েছে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ওই দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের ৫২ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডির আধিকারিকেরা।

আরজি করে দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজি করের দুর্নীতির মামলায় শুক্রবারই কলকাতায় বিচার ভবনে চার্জশিট জমা দিয়েছে ইডি। সূত্রের খবর, ওই চার্জশিটে নাম রয়েছে আরজি কর হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের। পাশাপাশি দুই ব্যবসায়ী বিপ্লব সিংহ এবং সুমন হাজরারও নাম রয়েছে তাতে। উভয়েই হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। বস্তুত, আরজি কর দুর্নীতির মামলায় এটিই ইডির প্রথম চার্জশিট। এর আগে সিবিআই এই মামলায় চার্জশিট জমা দিয়েছিল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

সন্দীপ ঘোষের পর্দাফাঁস করেছিলেন; এবার সেই আখতার আলির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

 ২:০৬ PM     kolkata     No comments   

 

আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে প্রথম মুখ খুলেছিলেন তিনিই। সেই আখতার আলির বিরুদ্ধে এদিন জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করতে বলল আলিপুর আদালত। আরজি করের আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। তারা এর আগে আখতারের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল আদালতে। কিন্তু একাধিক সমন সত্ত্বেও তিনি আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। তার পরেই শুক্রবার আখতারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। আরজি করের আর্থিক দুর্নীতি নিয়ে এর আগে একাধিক চার্জশিট দিয়েছে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই। শেষ যে অতিরিক্ত চার্জশিটটি দেওয়া হয়েছিল, তাতে আখতারের নাম ছিল।

তাঁর বিরুদ্ধেও ওই হাসপাতালের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলেছে সিবিআই। কিন্তু একাধিক বার তিনি আলিপুরের সিবিআই আদালতে সশরীরে হাজিরা এড়িয়ে গিয়েছেন। উল্টে আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিলেন। সম্প্রতি হাই কোর্ট তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে। আখতারের আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেল এখন অসুস্থ। হাসপাতালে চিকিৎসাধীন। তাই আদালতে হাজিরা দিতে পারছেন না। আদালত এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি। বিচারকের পর্যবেক্ষণ, চিকিৎসক আখতারকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজনীয়তা ছিল কি না, প্রশ্ন তোলা হয়েছে। সিবিআইয়ের তরফে আদালতে দাবি করা হয়, আখতার ইচ্ছাকৃত ভাবে অসুস্থতার অজুহাত দিয়ে হাজিরা এড়াচ্ছেন। আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে সেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও। তিনি এখনও জেল খাটছেন। শুক্রবার আদালতে তাঁর আইনজীবী আখতারের হাজিরা এড়ানোর বিরোধিতা করেন। প্রশ্ন তোলেন, একই অভিযোগে সন্দীপকে জেল খাটতে হলে কেন আখতার আদালতের নির্দেশ অমান্য করেও ছাড় পেয়ে যাবেন? এর পরেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates