Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized

বুধবার, ১৩ মে, ২০২৬

প্রয়াত টুটু বোস! শোকস্তব্ধ ময়দান

 ১২:৩৩ AM     kolkata     No comments   


ভারতীয় ক্রীড়াপ্রশাসনে যুগাবসান। প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বোস ওরফে টুটুবাবু। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। টুটুবাবু বেশ কিছুদিন ধরেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধেয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁকে প্রথম থেকেই রাখা হয় ভেন্টিলেশনে। তাঁর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে পৌঁছে যান সদ্য দায়িত্ব নেওয়া ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খোঁজখবর নেন মোহনবাগানের প্রাণপুরুষের। এর পরে হাসপাতালে যান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেও। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও টুটুবাবুর শারীরিক অবস্থা নিয়ে খোঁজ নেন। তাঁর চিকিৎসার জন্য বিশেষ টিমও তৈরি হয়। কিন্তু মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ায় আর বাঁচানো যায়নি টুটুবাবুকে। গভীর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১২ মে, ২০২৬

অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল!

 ৯:৫৪ AM     kolkata     No comments   


রাজ্যে ১৫ বছর পর ঘটেছে পালাবদল। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে একের এক প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন শুভেন্দু অধিকারী।

এবার রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্ত নিল নতুন সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল। সোমবার বিকেলেই নির্দেশ জারি করা হয়েছে যে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ বিশাল নিরাপত্তা বাহিনী বা বিশেষ পাইলট কারের সুবিধা আর থাকছে না।রাজ্যে পালাবদলের পর অভিষেকের বাড়ির সামনে থেকেও পুলিশি নিরাপত্তা তুলে নিয়েছিল প্রশাসন। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল! একজন সাংসদ যে নিরাপত্তা পেয়ে থাকেন, এখন থেকে সেই নিরাপত্তাই পাবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সোমবারই এই নির্দেশ জারি হয়েছে বলে খবর।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বাসে আর ভাড়া লাগবে না মহিলাদের! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

 ৯:৪৪ AM     kolkata     No comments   


কথা রাখল বিজেপি। মাত্র তিনদিন হল বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। এই কম সময়ের মধ্যে একাধিক প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার।

আজ ক্যাবিনেট বৈঠক থেকে ৬টি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে বাংলায় আয়ুষ্মান ভারত সহ অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। প্রতিশ্রুতি ছিল, সংকল্প পত্রে এবার সেই অঙ্গীকার পূরণে একধাপ এগোল রাজ্য সরকার। বিজেপির সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি করে দেওয়া হবে।সেই মতোই এবার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত নিল সরকার। বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের মহিলারাও এই সুবিধা পাবেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুন; তদন্তভার হাতে নিল সিবিআই

 ৯:৩২ AM     kolkata     No comments   


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার হাতে নিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই।

রাজ্য পুলিশ এই তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। মঙ্গলবার তাদের হাত থেকে তদন্তের দায়িত্বভার গ্রহণ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই বিবৃতি দিয়ে জানিয়েছে, এই তদন্তের জন্য সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হবে। কলকাতা অঞ্চল-এর যুগ্ম নির্দেশক অধীনে কাজ করবে সেই দল। এই ঘটনায় উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার হয়েছে তিন জন শার্পশুটার। বিস্তারিত খবর আসছে:-
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!

 ৫:০৬ AM     kolkata     No comments   


রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শুভেন্দুর স্পষ্ট বার্তা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা যাবে না।

প্রশাসন সূত্রে খবর, কলকাতা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন, যাতায়াত এবং জনসভা বা রাজনৈতিক কর্মসূচির সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। নিরাপত্তা বলয়ে কোনও ধরনের ফাঁক বা গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সরকার যে অতিরিক্ত সতর্ক, তা এই নির্দেশ থেকেই স্পষ্ট বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তা ছাড়া ভোটপর্ব মিটে যাওয়ার পর শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের পর রাজ্যের হাইপ্রোফাইল মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে পুলিশ প্রশাসনে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১১ মে, ২০২৬

তৃণমূলের হেভি-ওয়েট নেতা গ্রেপ্তার!

 ৯:৩২ PM     kolkata     No comments   


পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ১০টায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। এদিন সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী। সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পরে গ্রেপ্তার হয়েছে সুজিতকে। ইডি সূত্রে খবর, বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এর আগে একই মামলায় কোর্টের নির্দেশে ১ মে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। প্রায় ৯ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।

ইডি দপ্তর থেকে বেরিয়ে সুজিত দাবি করেছিলেন, যেই মামলায় ইডি তাঁকে ডেকেছে, সেই মামলায় সিবিআই ইতিমধ্যেই চার্জশিট পেশ করে দিয়েছে। সেই চার্জশিটে তাঁর নাম নেই। সুজিতের বয়ান খতিয়ে দেখে ফের তাঁকে তলব করে ইডি। সোমবার সকালে ইডি দপ্তরে আসেন প্রাক্তন দমকল মন্ত্রী। পুরনিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁক জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং হালিশহর-সহ বিভিন্ন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক কারচুপি হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই দুর্নীতি মামলায় অয়ন শীল ও অন্যান্য অভিযুক্তদের জেরা করে ইডি। সেই সময় অয়নের বাড়ি থেকে বেশ কিছু নথিও উদ্ধার হয়। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতে দুই হেভি ওয়েট নেতার নাম উঠে আসে। রথীন ঘোষ ও সুজিত বসু।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার শুরু; এবার মিলবে ৩ হাজার টাকা

 ৯:১৯ PM     kolkata     No comments   

 


আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'অন্নপূর্ণা ভান্ডারের' টাকা ঢুকতে শুরু করবে। ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই 'অন্নপূর্ণা ভান্ডার' চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তা-ই নয়, ওই ১ জুন থেকেই সরকারি বাসে চড়লে মহিলাদের কোনও ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত,২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে মহিলাদের 'লক্ষ্মীর ভান্ডার' দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১ সালে ভোটে জিতেই সেই প্রকল্প চালু করেন তিনি। প্রথমে মাসিক ৫০০ টাকা দিয়ে শুরু হয় ওই প্রকল্প। তার পরে ধাপে ধাপে সেই টাকার পরিমাণ বেড়েছিল। পূর্বতন সরকারের শেষ বাজেটে লক্ষ্মীর ভান্ডারে টাকার পরিমাণ বাড়িয়ে মাসিক দেড় হাজার করা হয়েছিল। আর তফসিলি জাতি ও জনজাতি মহিলাদের জন্য মাসে ১,৭০০ টাকা করে দেওয়া হত।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
নবীনতর পোস্টসমূহ পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates