ভোটের ফল বেরানোর পরে তৃণমূলের একাধিক বিধায়ক বৈঠক করলেন কলকাতায়। সূত্রের খবর, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দলের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার চেয়ে নিজেদের এলাকার পরিস্থিতি অনুযায়ী নিজেরা পদক্ষেপ করার।
বুধবার, ১৩ মে, ২০২৬
প্রয়াত টুটু বোস! শোকস্তব্ধ ময়দান
ভারতীয় ক্রীড়াপ্রশাসনে যুগাবসান। প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি তথা বিশিষ্ট ব্যবসায়ী স্বপনসাধন বোস ওরফে টুটুবাবু। মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। টুটুবাবু বেশ কিছুদিন ধরেই কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবার সন্ধেয় গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
মঙ্গলবার, ১২ মে, ২০২৬
অভিষেকের জেড প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হল!
রাজ্যে ১৫ বছর পর ঘটেছে পালাবদল। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে একের এক প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নিয়েছেন শুভেন্দু অধিকারী।
বাসে আর ভাড়া লাগবে না মহিলাদের! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কথা রাখল বিজেপি। মাত্র তিনদিন হল বাংলায় সরকার গঠন করেছে বিজেপি। এই কম সময়ের মধ্যে একাধিক প্রতিশ্রুতি পূরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলার সরকার।
শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুন; তদন্তভার হাতে নিল সিবিআই
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের তদন্তভার হাতে নিল কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআই।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা ব্যবস্থা নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর!
রাজ্যের প্রশাসনিক দায়িত্ব গ্রহণের পর থেকেই বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করেন তিনি। সেই বৈঠকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বৈঠকে শুভেন্দুর স্পষ্ট বার্তা ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে কোনও রকম আপস করা যাবে না।
সোমবার, ১১ মে, ২০২৬
তৃণমূলের হেভি-ওয়েট নেতা গ্রেপ্তার!
পুরনিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এদিন সকাল ১০টায় সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন তিনি। এদিন সঙ্গে ছিলেন তাঁর ছেলে সমুদ্র বসু এবং আইনজীবী। সাড়ে ১০ ঘণ্টা জেরা করার পরে গ্রেপ্তার হয়েছে সুজিতকে। ইডি সূত্রে খবর, বয়ানে একাধিক অসঙ্গতি এবং অসহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। এর আগে একই মামলায় কোর্টের নির্দেশে ১ মে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত। প্রায় ৯ ঘণ্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।






