সোমবার, ২৯ জুন, ২০২৬
রবিবার, ২৮ জুন, ২০২৬
ঋতব্রতদের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ কালীঘাট তৃণমূল!
দল একটাই। কিন্তু এখন তা আসল-নকলের দ্বন্দ্বে ভেঙে চুরমার। একটা কালীঘাট তৃণমূল। আরেকটা ঋতব্রতদের তৃণমূল। সম্প্রতি, ২১ জুলাই নিয়েও দড়ি টানাটানি শুরু হয়েছে দুই তৃণমূলের মধ্যে।
কালীঘাটের তৃণমূলের মতো ভিক্টোরিয়া হাউজেই শহিদ দিবস পালন করতে চায় ঋতব্রতপন্থীরা। যখন শহিদ দিবসের এই সমাবেশ নিয়ে রাজ্য-রাজনীতি তোলপাড়, ঠিক সেইসময় ঋতব্রতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। ঋতব্রত তৃণমূলের বিরুদ্ধে থানায় গেল কালীঘাট শিবির। ঋতব্রত, সন্দীপন, জাভেদ, অরূপদের বিরুদ্ধে দু-টি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কালীঘাট তৃণমূল। বিনা অনুমতিতে দলের নাম ও প্রতীক ব্যবহারের অভিযোগ ঋতব্রতদের বিরুদ্ধে। প্রতারণা, চক্রান্ত, ভিত্তিহীণ তথ্য পেশেরও অভিযোগ তুলে পুলিশের কাছে দ্বারস্থ কালীঘাট তৃণমূল। ঋতব্রত শিবিরের নেতাদের পাশাপাশি নিউটাউনের সভায় উপস্থিত থাকা কাউন্সিলরদের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য দিন কয়েক আগেই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিউটাউনের গোপন বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুরনিগমের একগুচ্ছ কাউন্সিলর।
সোমবারেই কি পেশ হবে অভিন্ন দেওয়ানি বিধি বিল?
শনিবার, ২৭ জুন, ২০২৬
কালীর 'কালো হাত' ক্যান্টিনে; কালীর নয়া কীর্তি ফাঁস
হাসপাতালে পাপিয়া অধিকারী!
হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী ও বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। সূত্রের খবর, শনিবার তাঁকে বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে এ দিন তাঁর একটি মাইক্রো সার্জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। পাপিয়ার সোশাল মিডিয়াতেই বেশ হাসপাতালের বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।
পাপিয়া অধিকারী জানান, ডান হাতের মধ্যমায় ইনফেকশন হয়েছিল তাঁর। এই সংক্রমণের কারণে আঙুলটি মারাত্মক ফুলে গিয়েছিল। এই আঙুলের জন্য ডানহাতে কোনওরকম কাজ করতে পারছিলেন না তিনি। ডাক্তার তাঁকে জানিয়ে ছিলেন এই অবস্থায় যদি বেশিদিন আঙুলটি থাকত, তাহলে কেটে বাদ দিতে হত। এই কারণেই দ্রুত একটি মাইক্রোসার্জারি করতে হয়েছে। প্রায় ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার চলেছে। বাঙুরের মতো সরকারি হাসপাতালের প্রশংসা করে পাপিয়া বলেন, "আমি টালিগঞ্জের বাসিন্দা। তাই বাঙুরই আমার যাওয়াটাই সুবিধাজনক ছিল। তাছাড়াও বাঙুরের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো। অপারেশন থিয়েটারও দারুণ। আমি যখন গিয়েছি, খুবই সচেতন ও যত্ন করে আমার চিকিৎসা করেছে। তাহলে অন্য কোথাও যাব কেন!"
'জাস্টিস ফর তামান্না...কথা রেখেছি'; ধৃতদের নামের তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রীর
দিন কয়েকআগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল তামান্না প্রসঙ্গ। তারপরই মৃত নাবালিকার মা সাবিনা ইয়াসমিন দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। কয়েকদিনের মধ্যে তামান্না কাণ্ডে পুলিশের জালে আরও ১২ অভিযুক্ত। শুক্রবার এক্স হ্যান্ডেলে ধৃতদের নামের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, 'কথা রেখেছি'।
গতবছর ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণার দুপুরে কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের তামান্না খাতুনের। ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথম দফায় ১১ জনকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্তরা পলাতক ছিল। সুবিচারের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তামান্নার মা। কিন্তু তা হয়নি। পালাবদলের পর মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। এরপরই তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, ছোট্ট তামান্না বিচার পাবেই। এরপরই শুরু হয় পুলিশের ধরপাকড়। একের পর এক শুরু হয় গ্রেপ্তারি। শুক্রবার গত কয়েকদিনে তামান্না কাণ্ডে জড়িত ১২ জনের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার, ২৬ জুন, ২০২৬
জাহাঙ্গিরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো 'মানবাধিকার লঙ্ঘন': হাই কোর্ট
ফলতার জাহাঙ্গির খানকে কোমরে দড়ি আর হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনায় মানবাধিকার নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে আচরণের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গিরের স্ত্রী সারিকা বিবি। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাহাঙ্গিরের সঙ্গে এমন কোনও আচরণ যেন না করা হয়, যাতে তাঁর মানবাধিকার লঙ্ঘন হয়।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...






