সোমবার, ২০ জুলাই, ২০২৬
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
প্রয়াত গ্যারি সোবার্স!
শনিবার, ৪ জুলাই, ২০২৬
প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনা!
বুধবার, ১৭ জুন, ২০২৬
মেসি ম্যাজিক; আলজেরিয়াকে বধ করল আর্জেন্টিনা
শুক্রবার, ১৫ মে, ২০২৬
প্রথম বার ভারতের বড়দের দলে বৈভব!
এত দিন ধরে ভারতের অনূর্ধ্ব-১৯ ও এমার্জিং দলে দেখা গিয়েছে বৈভব সূর্যবংশীকে। এই প্রথম বার ভারতের বড়দের দলে সুযোগ পেল বৈভব। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ভাল খেলার পুরস্কার পেল বৈভব। ভারত 'এ' দলে সুযোগ পেয়েছে ১৫ বছরের বৈভব। জুন মাসে তিলক বর্মার নেতৃত্বে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় এক দিনের সিরিজ় খেলবে ভারত।
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
সম্পর্ক ঠিক করতে চেয়ে ভারতীয় বোর্ডকে চিঠি বাংলাদেশের!
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও এর পরে বদলে গিয়েছে অনেক কিছুই। বদলে গিয়েছে বাংলাদেশের সরকার। নতুন সরকার ভারতের সঙ্গে আগের মতো তিক্ততা রাখতে রাজি নয়। তাই সম্পর্ক ঠিক করতে চেয়ে বাংলাদেশের তরফে চিঠি পাঠানো হয়েছে ভারতীয় বোর্ডকে। সেপ্টেম্বরে সে দেশে যাতে সাদা বলের সিরিজ আয়োজিত হয় তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ বোর্ড।'দৈনিক জাগরণ' ওয়েবসাইটের খবর অনুযায়ী, বাংলাদেশ বোর্ডের তরফে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে ভারতের বোর্ডকে।
বুধবার, ২৫ মার্চ, ২০২৬
রাজস্থান রয়্যালস বিক্রিতে ৪৫০ কোটি আয় প্রয়াত শেন ওয়ার্নের পরিবারের!
১৫ হাজার কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। যার সুবাদে ৪৫০ কোটি টাকা ঢুকবে প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নেপথ্যে এক গোপন চুক্তি।
বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
আরও একটি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে চান আগরকর!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে ভারতের সামনে আর কোনও ম্যাচ নেই। শুরু হবে আইপিএল। তার আগেই এক বছর চুক্তি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করলেন অজিত আগরকর। প্রধান নির্বাচক হিসাবে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান তিনি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বোর্ডের অন্দরে। আগরকর দায়িত্বে থাকাকালীন দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।
সোমবার, ৯ মার্চ, ২০২৬
সূর্যদের বিশ্বজয়ে নুনের ছিটে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার!
ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ে গোটা দুনিয়া যখন ধন্য ধন্য করছে, তখন উল্টো কথা বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। বলে দিলেন, ভারতের এই উত্থান কিন্তু ক্রিকেটকে ধ্বংস করে দিল।নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত একতরফা ফাইনালে একপ্রকার উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ৯৬ রানে জিতে ভারত তৃতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল। ভারতের এই দুরন্ত জয় নিয়ে সবাই যখন প্রশংসা করছেন তখন শোয়েব ছিটিয়ে দিলেন নুনের ছিটে।
শনিবার, ৭ মার্চ, ২০২৬
বিশ্বকাপের পর অবসর নিতে চলেছেন সূর্যকুমার!
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কি অবসর নিতে চলেছেন সূর্যকুমার যাদব? তাঁর নেতৃত্বে ভারত এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। এবার নজর বিশ্বকাপ জয়। এমন আবহে জল্পনা, আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধের পর নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারত অধিনায়ক। বিভিন্ন সংবাদমাধ্যমে অন্তত এমনই দাবি করা হয়েছে। এমন খবরের পর তোলপাড় ক্রিকেটমহল।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
শামির ৮ উইকেট! ভারতীয় দলে ঢোকার দাবি জোরালো করলেন এই বঙ্গ পেসার
মঙ্গলবার কল্যাণীর মাঠে দাপট দেখালেন বাংলার প্রেসার মহম্মদ শামি। একটা সময় দেখে মনে হচ্ছিল, জম্মু-কাশ্মীর বাংলার প্রথম ইনিংসের রান টপকে যাবে। কিন্তু তা হতে দিলেন না একাই শামি। বাংলাকে গুরুত্বপূর্ণ লিড এনে দিলেন তিনি। বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হল ৩০২ রানে। শামি প্রথম ইনিংসে নিলেন ৮ উইকেট। দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান ছিল ৫ উইকেটে ২০৫। ক্রিজে ছিলেন কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাক। মঙ্গলবার সকালে তাঁদের বেশি রানের জুটি গড়তে দেননি শামি।
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড!
ইঙ্গিত স্পষ্ট ছিল। সেটাই হল শেষমেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবার সরিয়ে দেওয়া হল বাংলাদেশকে। সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। শুক্রবার দুবাইয়ে আলোচনায় বসেছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশের ভাগ্য নিয়ে বৈঠক ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। সূত্রের খবর সেখানেই নাকি স্থির হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
ফের বৈভবের তাণ্ডব!
দুরন্ত ফর্মে রয়েছেন ‘অধিনায়ক’ বৈভব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে সে ভেঙেছে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
হাসপাতালে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস!সমস্যা গুরুতর
পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। এমআরআই স্ক্যানের পর আরও গুরুতর সমস্যা ধরা পড়ে তাঁর শরীরে। হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তিকে।
কোমায় ড্যামিয়েন মার্টিন!
কোমায় ড্যামিয়েন মার্টিন! উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে। মার্টিনের সুস্থতা প্রার্থনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যাডাম গিলক্রিস্ট থেকে ড্যারেন লেহম্যানরা। তবে জানা গিয়েছে অবস্থা আশঙ্কাজনক। ৫৪ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
বিজয় হাজারেতে রেকর্ড কোহলির!
বুধবার বহু প্রতীক্ষিতভাবে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নামেন এই ব্যাটার। এটি কোহলির ২০১৩ সালের পর প্রথম লিস্ট এ ম্যাচ এবং দীর্ঘ ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ড ২-এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। দিল্লির সামনে ছিল ২৯৯ রানের লক্ষ্য।
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
গিল বাদ! অধিনায়ক সূর্য কুমার; চমক দিয়ে সহ অধিনায়ক অক্ষর
সূর্যকুমার যাদব অধিনায়ক- এবং অক্ষর প্যাটেল সহ অধিনায়ক বেছে ভারতীয় দল নির্বাচন করল বিসিসিআই। চোটের কারণে বাদ শুভমান গিল। এই দুই চমকে স্তম্ভিত ক্রিকেট বোদ্ধারা। চোটের কারণে বাদ গিল।
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
ভালো ফর্মে থেকেও বেতন কমছে কোহলি-রোহিত শর্মাদের!
প্রায় ২ কোটি টাকা বেতন কমছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের! এমনই খবর ছড়াচ্ছে দেশের ক্রিকেটমহলে। টেস্ট-টি২০ বাদ দিয়ে এখন কেবল ওয়ানডে খেলেন দুই মহাতারকা। সম্প্রতি ভালো ফর্মে রয়েছেন এই দুই ব্যাটার। কিন্তু তাঁদের বেতনে এবার কোপ বসাতে চলেছে বিসিসিআই, এমনটাই শোনা যাছে বোর্ডের অন্দরমহলে।চলতি বছরের এপ্রিল মাসে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল বিসিসিআই।
সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
চোট সারিয়ে মাঠে ফিরছেন গিল!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেম শুভমান গিল। এবার দলে যোগ দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক। মঙ্গলবার শুরু হবে এই সিরিজ। তার আগে শুভমানের দলে যোগ ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
দূরন্ত সিরিজ জয় ভারতের!
টেস্টে হারের বদলা ওয়ান ডে-তে। বিশাখাপত্তনমে যেন দেখা গেল সেই পুরনো টিম ইন্ডিয়ার হুঙ্কার। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত। এদিন বিশাখাপত্তনমে টসে জেতেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বোলিংয়ের শুরুটাও ভালোই হয়। প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকেলটনকে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ।
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
-
প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
-
টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
Recent Posts
Categories
- Entertainment
- India
- International
- kolkata
- Sports



















