বিমান পরিষেবায় বড় ধরনের ধাক্কা আসতে পারে। কারণ জ্বালানি প্রায় শেষ। মাত্র ৬ সপ্তাহের উড়ান জ্বালানি আর মজুত আছে। এমনই ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে ইউরোপ ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এবার স্তব্ধ হতে পারে বিমান পরিষেবা। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (IEA)-এর প্রধান সতর্ক করে বলেছেন, ইউরোপে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল (ATF) মজুত রয়েছে।
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
রাশিয়া ও ইরানের থেকে আর তেল কেনা যাবে না! ভারতকে সাফ জানাল আমেরিকা
ফের তেল সংকটে পড়তে চলেছে ভারত? এবার বাড়তে পারে পেট্রোল-ডিজ়েলের দাম! ফের নতুন করে এমনই আশঙ্কা-উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকার ছাড়ের পর থেকে এতদিন রাশিয়া ও ইরানের থেকে তেল কিনেই আভ্যন্তরীণ তেল সংকট কাটাচ্ছিল নয়া দিল্লি। এবার সেই পথও বন্ধ হতে চলেছে মনে করছে বিশেষজ্ঞরা। রাশিয়া ও ইরানের থেকে তেল কেনায় আবারও নিষেধাজ্ঞা জারি করতে চলেছে আমেরিকা।
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
সংঘর্ষবিরতি নিয়ে ফের ট্রাম্পের দাবি ওড়াল ইরান
আর বড়জোর দু'সপ্তাহ! এর মধ্যেই এই যুদ্ধ থেমে যাবে। আমেরিকার লাগাতার আক্রমণে ধসে যাবে ইরান। এক দিন আগে এমনটাই জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, তাঁর আরও দাবি ছিল যে, তেহরানের তরফে নাকি যুদ্ধবিরতি চেয়ে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অর্থাৎ ইরান যুদ্ধবিরতি চেয়ে দ্বারস্থ হয়েছে আমেরিকার। এমন দাবি উড়িয়ে দিয়েছে ইরান। সে দেশের সেনার শীর্ষ কর্তারা জানিয়ে দিয়েছেন, এমন কোনও 'আবেদন' করেনি তেহরান। এদিকে এরই মধ্যে লেবাননের দক্ষিণে একাধিক জায়গায় বোমাবর্ষণ করেছে ইজরায়েলি ডিফেন্স ফোর্স। পাল্টা আক্রমণ শানাচ্ছে হেজবোল্লা বাহিনীও। আল মনসুরিতে এমনই এক হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানকে 'ভাতে মারতে' এবার মার্কিন বোমারু যুদ্ধবিমান বি-৫২ কে তেহরানে পাঠাল আমেরিকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর এই প্রথম ইরানের উদ্দেশে রওনা দিয়েছে বি-৫২ বোমারু যুদ্ধবিমান।
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল আমেরিকা!
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের প্রতিবাদে বিরাট জনসমাগম মার্কিন মুলুকে। চারিদিকে 'রাজা চাই না', স্লোগান। হাতে প্ল্যাকার্ড নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতির বিরোধিতা করে আন্দোলনে করছেন কয়েক হাজার হাজার মানুষ।
শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
মার্কিন হামলায় মৃত্যু হয়েছে ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতাবার?
ইরানের নয়া সুপ্রিম লিডার নির্বাচিত হওয়ার পর থেকে তাঁকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি। তার মধ্যেই বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদপত্র 'দ্য সান' দাবি করেছে, মার্কিন হামলায় গুরুতর আহত হয়েছেন মোজতাবা খামেনেই। তিনি নাকি কোমায় রয়েছেন।
বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
মার্কিন তেল ট্যাঙ্কারে ইরানের হামলা!
ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। তবে মানতে হবে তিনটি শর্ত। এই তিন দফা শর্ত মানলেই ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত বন্ধের ঘোষণা করল ইরান।এসবের মাঝেই সামনে এসেছে বড় এক খবর।
বুধবার, ৪ মার্চ, ২০২৬
ইরানের পরবর্তী সুপ্রিম লিডার মোজতবা!
আয়াতোল্লা খামেনেইয়ের মৃত্যুর পর পরবর্তী সুপ্রিম লিডার বেছে নিল ইরান। এই বিষয়ে জানা যাচ্ছে, দেশটির তিন সদসস্যের অন্তর্বর্তী কাউন্সিল খামেনেইয়ের পুত্র মোজতবা খামানেইকে এই পদের জন্য বেছে নিয়েছে।
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
আমেরিকায় জরুরী অবস্থা ঘোষণা ট্রাম্পের!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবা তেল সরবরাহকারী দেশগুলোর ওপর নতুন শুল্ক ও ট্যারিফ চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন, যা কিউবা ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিমধ্যেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে বলে জানা গিয়েছে।ট্রাম্প জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি সম্পর্কে 'অনন্য ও বহিরাগত হুমকি' বলে কিউবা সরকারকে ঘোষণা করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ওই আদেশের মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন একটি ট্যারিফ ব্যবস্থা চালু করার ক্ষমতা পাচ্ছে, যার আওতায় যেকোনও দেশ বা অঞ্চল যাদের মাধ্যমে কিউবা তেল পায় — সরাসরি বা পরোক্ষভাবে — তাদের পণ্যের ওপর আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা যেতে পারে। তবে আদেশে ট্যারিফের হার বা কোন দেশগুলো টার্গেট হবে তা এখনও স্পষ্টভাবে বলা হয়নি।
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
প্রায় ১২ বছর পর বিছানা ছেড়ে হুইলচেয়ারে শ্যুমাখার! এখন কেমন আছেন তিনি?
একসময় ফরমুলা ওয়ানে রাস্তা কাঁপিয়েছেন। তাঁর ঝুলিতে ৯১টি গ্রাঁপি ও সাতটি বিশ্বখেতাব জয়ের রেকর্ড রয়েছে। তিনি হলেন মাইকেল শ্যুমাখার। ফরমুলা ওয়ানের ইতিহাসে হেন কোনও রেস নেই, যা অধরা ছিল তাঁর। কিন্তু, একটি দুর্ঘটনা পুরোপুরি বদলে দেয় শুমির জীবন। টানা ৬ বছর তিনি ছিলেন কোমায়। ৬ বছর পর জেগে উঠলেও পুরোপুরি সুস্থ হননি এই স্পিড স্টার। এখন কেমন আছেন শ্যুমাখার?
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
বাংলাদেশে ফের খুন সংখ্যালঘু যুবক!
বাংলাদেশে ফের সংখ্যালঘু হত্যা। মণি চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ। সূত্রের খবর, সোমবার রাতে ভরা বাজারের মাঝেই ধারালো অস্ত্র নিয়ে ওই দোকানদারের উপর হামলা করা হয়। ঢাকার নরসিংদি জেলার চিরসিন্দুর বাজারের ঘটেছে এই ঘটনা। গতকালই সংখ্যলঘু সাংবাদিককে হত্যার অভিযোগ ওঠে।
সূত্রের খবর, সোমবার রাত ১০ টা নাগাদ ব্যবসায়ী শরৎ চক্রবর্তী (মণি)-র উপর বেশ কয়েকজন মিলে হামলা করে বলেই অভিযোগ। ক্ষতবিক্ষত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরে তাঁর মৃত্যু হয় বলেই জানা গিয়েছে।
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাড়িতে ড্রোন হামলা! উদ্বিগ্ন মোদি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার উত্তর মস্কোর নভগ্রোড এলাকায় পুতিনের বাড়িতে ৯১টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে দাবি রাশিয়ার। এই ঘটনায় ইউক্রনকে দুষেছে রাশিয়া। এবার এ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া!
দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। অবশেষে হার মানলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ঢাকার হাসপাতালে মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিএনপি চেয়ারপার্সন। এদিন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চিকিৎসকরা। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামী জীবনের পাশাপাশি স্বাস্থ্য নিয়েও অনেকদিন ধরে লড়েছেন খালেদা জিয়া। কিডনি, লিভার, আর্থ্রাইটিস, চোখের সমস্যা শেষ জীবনে তাঁকে জর্জরিত করে ফেলেছিল।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
বাংলাদেশে ফের পিটিয়ে সংখ্যালঘু যুবককে হত্যা!
দীপু দাসের পর ফের বাংলাদেশে পিটিয়ে সংখ্যালঘু যুবককে হত্যার ঘটনা ঘটল। বাংলাদেশের রাজবাড়ীর পাংশা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল ওরফে সম্রাট (২৯) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হোসেনডাঙ্গা পুরাতন বাজার এই ঘটনা ঘটে।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
দিল্লির চাপ! দীপু হত্যা পাশবিক বলে পরিবারের দায়িত্ব নিল ইউনুস সরকার
দীপু দাসকে নৃশংস হত্যা-সহ বাংলাদেশ ধারাবাহিক সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের বিবৃতিতে কিছুটা কাজ হল। কূটনৈতিক চাপে পড়ে নিহত হিন্দু যুবকের পরিবারের দায়িত্ব নিল মহম্মদ ইউনুসের সরকার। মঙ্গলবার ময়নমনসিংহে দীপু দাসের বাড়িতে যান বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে পাশবিক অপরাধে'র বিচার করা হবে বলে আশ্বাস দেন। আবরার মন্তব্য করেন, 'এই হত্যার অজুহাত হতে পারে না'। মঙ্গলবার ময়মনসিংহের বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু চন্দ্র দাসের বাড়িতে যান শিক্ষা উপদেষ্টা। পরিবারের সঙ্গে আলাপচারিতার পর তিনি বলেন, "একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মতপ্রকাশের অধিকারকে সম্মান করি, যতক্ষণ পর্যন্ত তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতের আপত্তির মুহূর্তেও কোনও ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখেন না। বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র। অভিযোগ তদন্ত করা ও বিচার করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের। বিশ্বাস বা মতের পার্থক্য কখনও সহিংসতার কারণ হতে পারে না।"
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
ফের উত্তপ্ত বাংলাদেশ;'র'-এর সঙ্গে যোগের গুজবে সংখ্যালঘু রিকশাচালকের উপর হামলা
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ ফের এক বার সামনে এল। ময়মনসিংহে সংখ্যালঘুদের যুবক দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় এক সংখ্যালঘু রিকশাচালককে গণপিটুনির শিকার হতে হল বলে অভিযোগ সামনে আসে।
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
জেলেই খুন ইমরান খান? বাড়ছে গুঞ্জন
দু'বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি তিনি। এই মুহূর্তে রয়েছেন রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে। হঠাৎই সোশাল মিডিয়ায় টপ ট্রেন্ড পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। গুঞ্জন জেলেই খুন করা হয়েছে তাঁকে! যদিও এখনও পর্যন্ত কোনও নির্ভরযোগ্য সংবাদ এজেন্সি বা সূত্র এই খবরকে মান্যতা দেয়নি। 'আফগান টাইমস' নামের এক এক্স হ্যান্ডলে প্রথম ইমরানের মৃত্যু সংক্রান্ত দাবি করা হয়। পরে আরও কোনও কোনও সূত্র থেকে এই গুঞ্জন জোরালো হতে থাকে।
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
পেশোয়ারে পাক আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা বন্দুকবাজদের!
পেশোয়ারে পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা বন্দুকবাজের। আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স পাকিস্তান পুলিশের সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আধা সামরিক বাহিনীর দপ্তরে হামলা চালায় দুই বন্দুকবাজ। আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তারা।
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
অগ্নিগর্ভ নেপাল; গদি হারালেন প্রধানমন্ত্রী ওলি
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
রাশিয়ার ড্রোন হামলায় ধ্বংস ইউক্রেনের বৃহত্তম রণতরী!
রাশিয়ার প্রথম সমুদ্র-ড্রোন হামলায় ধ্বংস ইউক্রেনের ‘বৃহত্তম’ রণতরী! বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সেই কথা জানিয়েছে।
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
ফের আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া; মৃত ১৪
ফের আকাশপথে ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। কিয়েভে আচমকা আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। হামলায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জখম ৪৮। স্থানীয় প্রশাসনের তরফে এমনটাই দাবি করা হয়েছে। তিন বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা এই যুদ্ধে এটা অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা বলে মনে করা হচ্ছে।



















