Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized
India লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
India লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

এক ধাক্কায় ৩০০ ফুট নিচে এয়ার ইন্ডিয়ার বিমান; আহত ১৫

 ৩:৫৪ PM     India     No comments   

 



ফের এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি। মঙ্গলবার দিল্লিতে নামার আগে এয়ার ইন্ডিয়ার ফুকেট থেকে আসা উড়ানে তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রী-বিমানকর্মী-সহ অন্তত ১৫ জন। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হঠাৎ বায়ুপ্রবাহের অস্থিরতার কারণেই একধাক্কায় ৩০০ ফুট নিচে নামতে বাধ্য হয় বিমানটি।
এর জেরে বেশ কিছুক্ষণ তীব্র ঝাঁকুনি হয় বিমানটিতে। তাতেই আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে এআই২৩৭৯ উড়ানটি। থাইল্যান্ডের শহর ফুকেট থেকে আসছিল সেটি। দিল্লি নামার কিছুটা সময় আগে বায়ুপ্রবাহের তারতম্যের কারণে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। আচমকা ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। এর জেরে ১১ জন যাত্রী ও ৪ জন বিমানকর্মী আহত হয়েছেন বলেই জানা গিয়েছে। বিমানসংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে,"বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করেছে এবং সকল যাত্রী ও বিমানকর্মী বিমান থেকে নেমেছেন।"








Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৩ আগস্ট, ২০২৬

প্রশান্ত কিশোরের বড় জয়; বিজেপির ভোটব্যাঙ্কে বড় ধাক্কা

 ১০:৩৮ PM     India     No comments   




চমকে দিলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। বিজেপির তিরিশ বছরের গড়ে লিখলেন নয়া কাব্য। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া আসনে পিকে জিতলেন ১৮ হাজার ৯৫৩ ভোটে। তিনি পেয়েছেন ৬৩ হাজার ২০৩টি ভোট। যেখানে বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৪৪ হাজার ২৫০টি ভোট। আরজেডি প্রার্থী রেখা কুমারী পেয়েছেন মাত্র ১৪ হাজার ৮৫টি ভোট। পিকে-কে অভিনন্দন জানিয়েছেন বিহারের মুখ্য়মন্ত্রী সম্রাট চৌধুরী। তিনি সোশাল মিডিয়ায় লিখেছেন, 'বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জনগণ জন সুরাজ-কে বেছে নিয়েছে।
এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি প্রশান্ত কিশোর জি-কে তাঁর এই জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানাই।'গত এপ্রিলে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। যার জেরে বাঁকিপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়ে। ৩০ জুলাই ভোটগ্রহণ হয় এই কেন্দ্রে। তবে বাঁকিপুরে বিজেপির প্রার্থী নিয়েও একদফা নাটক চলে। মনোনয়ন জমা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টা পর অভিষেক বান্টিকে সরিয়ে এই কেন্দ্রে নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছিল বিজেপি। তবে প্রার্থী বদলেও বিজেপির যে বিশেষ সুবিধা হয়নি তা ভোটের ফলেই স্পষ্ট। অথচ ১৯৯৫ সাল থেকে এখানে হারেনি বিজেপি। সেই সময় অবশ্য ওই কেন্দ্রের নাম ছিল পাটনা পশ্চিম। নবীনের বাবা কিশোর প্রসাদ সিনহা ১৯৯৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার এই কেন্দ্রের বিধায়ক হন। তাঁর মৃত্যুর পর ২০০৬ সালে উপনির্বাচনে এখানে জয়ী হয়েছিলেন নীতীন। তার পর থেকে নীতীন ও বাঁকিপুর ছিল কার্যত সমার্থক শব্দ। এই অবস্থায় বাঁকিপুর ধরে রাখা ছিল বিজেপির কাছে অন্যতম চ্যালেঞ্জ। বলে রাখা ভালো, ২০২৫ সালের নভেম্বরে পিকের দল শেষ করেছিল শূন্যয়। বিধানসভায় নির্বাচনে একটি আসনেও জিততে পারেনি জন সুরাজ পার্টি। অথচ ২৩৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা। এদিন গণনা শুরুর পর থেকেই দেখা যায় পিকে এগিয়ে রয়েছেন। তখন থেকেই স্পষ্ট হচ্ছিল ছবিটা। শেষে গণনার পর দেখা গেল পিকেই জয়লাভ করেছেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মৃত্যুর ২ বছর পর কয়লা কেলেঙ্কারি থেকে মুক্ত ডঃ মনমোহন সিং!

 ৪:৪৮ PM     India     No comments   



কমনওয়েলথ গেমস, টু’জি কেলেঙ্কারির মতো আরও এক দুর্নীতির অভিযোগ থেকে এবার ক্লিনচিট পেয়ে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। ২০১২ সালে প্রধানমন্ত্রিত্বের শেষ দিকে এসে কোলব্লক কেলেঙ্কারি বা কোলগেট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল। সেসময় ওড়িশার তালাবিরা-তে অবৈধভাবে কোলব্লক বণ্টনের অভিযোগ ওঠে তৎকালীন ইউপিএ সরকারের বিরুদ্ধে। অভিযোগ প্রকাশ্যে আসার পর বেশ কিছু কোলব্লক বণ্টন বাতিল করা হয়। মনমোহন সিংয়ের সরকারের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ তোলে বিরোধীরা। তৎকালীন কয়লামন্ত্রী, সরকারের একাধিক আমলা অভিযুক্ত হন। এমনকী অভিযোগের তির চলে যায় সোজা প্রধানমন্ত্রীর দপ্তরের দিকে। সেই কয়লা কেলেঙ্কারি থেকে মনমোহন সিংকে রেহাই দিল সুপ্রিম কোর্ট। জীবিত থাকাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রীর গায়ে দুর্নীতির একমাত্র দাগ ছিল এই কয়লা কেলেঙ্কারি।
এর বাইরে আর কোনও দুর্নীতিতে সরাসরি অভিযুক্ত ছিলেন না মনমোহন। একমাত্র কোলগেট কেলেঙ্কারিতেই তাঁকে অভিযুক্ত হিসাবে তলব করেছিল নিম্ন আদালত। কিন্তু পরে সিবিআই তদন্ত করতে গিয়ে জানায়, প্রাক্তন প্রধানমন্ত্রীকে অভিযুক্ত হিসাবে দেখানোর মতো উপযুক্ত প্রমাণ মিলছে না শেষমেশ ক্লোজার রিপোর্টে মনমোহনকে অভিযুক্ত হিসাবে দেখায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই ক্লোজার রিপোর্ট গ্রহণ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিল, সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ না করার মতো কোনও কারণ এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ জানাল, " সিবিআইয়ের নিম্ন কোনও আদালতেই এই মামলার নিষ্পত্তি হওয়া উচিত ছিল। মনমোহন সিং ২০২৪ সালেই প্রয়াত হয়েছেন। ফলে মামলাটি এমনিও নিষ্ফলা। তাছাড়া মামলায় সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট খারিজ করার মতো কোনও পোক্ত প্রমাণও নেই। " যার অর্থ, মৃত্যুর দু'বছর পর কয়লার দাগ থেকে মুক্ত হলেন মনমোহন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বিজেপিকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী!

 ১:৫৫ PM     India     No comments   



নিট প্রশ্নফাঁস ইস্যুতে এদিন হট্টগোল লোকসভায়। বিজেপি সাংসদ কিরেন রিজিজুর অভিযোগ, 'অসংসদীয়' ভাষায় বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণ করেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। হাউসের রেকর্ড থেকে শব্দটি বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।
একই আর্জি জানিয়েছেন রাহুলও। ঠিক কী বলেছেন রাহুল? আজ, বুধবার লোকসভায় বক্তব্য রাখার সময় রাহুলকে বলতে শোনা যায়, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীরা দেশের গর্ব। তারা কোনও ঘৃণাভাষণ দেয়নি। এরপরই এক তরুণীর বক্তব্য তুলে ধরে তাঁকে বলতে শোনা যায়, "(অসংসদীয় ভাষা)-রা যুবদের কথা শোনে না।" পরে তিনি বিজেপি সমর্থকদের 'অন্ধ ভক্ত' বলেও তোপ দাগতে দেখা যায় তাঁকে। রাহুলের এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। পরে রাহুল বলেন, ওই শব্দ সরকারের উদ্দেশে তিনি ব্যবহার করেননি। এবং ওই শব্দগুলি রেকর্ড থেকে বাদ দিয়ে দেওয়া হোক।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

কেন্দ্রের সঙ্গে বৈঠক; জট কাটল না; ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় রইল ককরোচ জনতা পার্টি

 ৫:২৮ PM     India     No comments   



দীর্ঘ টানাপোড়েনের পর এবার আলোচনার টেবিলে ককরোচ জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা। দিল্লির ভিপি হাউসে প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠক হয় বলে জানা গিয়েছে। কিন্তু তারপরও অচলাবস্থা কাটার কোনও স্পষ্ট ইঙ্গিত মিলল না। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিয়ে নিজেদের অবস্থানে অনড় ‘ককরোচ’রা। প্রায় ২ ঘণ্টার বৈঠকেও শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে স্পষ্ট কোনও বার্তা দেয়নি সরকার পক্ষ।
ককরোচ জনতা পার্টির মুখপাত্রদের দাবি, প্রধানের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে কেন্দ্র। বৃহস্পতিবার পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ককরোচ জনতা পার্টির দুই প্রতিনিধি সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে দিল্লির ভিপি হাউসে বৈঠকে বসেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডা। প্রায় ঘণ্টা দুই দু-পক্ষের আলোচনা হয়। সূত্রের দাবি, কেন্দ্রের তরফে এ পর্যন্ত প্রশ্নফাঁস কাণ্ডে কী কী পদক্ষেপ করা হয়েছে এবং আগামী দিনে আর কী কী পদক্ষেপ করা হবে, সবটা 'ককরোচ'দের দুই প্রতিনিধিকে জানানো হয়। সৌরভ দাসরাও নিজেদের দাবির কথা মন্ত্রীদের জানান। সূত্রের খবর, ককরোচদের অধিকাংশ দাবি মেনে নিলেও ধর্মেন্দ্রর ইস্তফার দাবি মানতে আরও খানিকটা সময় চেয়েছে সরকার পক্ষ। সূত্র বলছে, নিটের প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের পাশে দাঁড়ানো, বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের মতো ইস্যুতে পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্র। এমনকী, নিট প্রশ্নফাঁসে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারগুলিকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে মোদি সরকার। কিন্তু জটিলতা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায়। ককরোচ জনতা পার্টির সাফ কথা, অন্য যে দাবিই মানা হোক, প্রধান ইস্তফা না দিলে বিক্ষোভ প্রত্যাহার করা হবে না। বরং আগামী দিনে আরও তীব্র হবে আন্দোলন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

নিট প্রশ্নফাঁস বিতর্ক; শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে

 ১২:০৭ PM     India     No comments   



নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভের মাঝেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। শিক্ষা সচিব পদ থেকে সরানো হল বিনীত যোশীকে। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব হলেন নরেশ গাঙ্গোয়ার।
বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের তরফে। ২০২৫-এর জানুয়ারিতে উচ্চশিক্ষা দফতরের সচিব পদে দায়িত্ব নেন বিনীত যোশী। তাঁকে শিক্ষা দফতর থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল পঞ্চায়েতি রাজ মন্ত্রকে। অন্যদিকে, স্কুলশিক্ষা দফতরের সচিব হলেন টি কে অনিল কুমার। গ্রামোন্নয়ন দফতরের সচিব ছিলেন তিনি।১৯৯২ ব্যাচের অফিসার বিনীত যোশী এর আগে মণিপুরের মুখ্যসচিব ছিলেন। পরীক্ষা সংক্রান্ত নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-র প্রথম ডিরেক্টর জেনারেলও ছিলেন তিনি। কানপুর আইআইটি-র ছাত্র বিনীত যোশী একসময় সিপিএসই-র সচিব পদ সামলেছেন, সামলেছেন শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিবের পদও।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অনশন এখনও ভাঙানো যায়নি ওয়াংচুকুর! এমনটাই জানালেন স্ত্রী

 ৬:১৪ PM     India     No comments   


যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করানোর পরেও অনশন ভাঙেননি সোনম ওয়াংচুক। হাসপাতালেই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। নুনজল ছাড়া আর কিছু খাচ্ছেন না।দিল্লির সফদরজং হাসপাতালের সামনে দাঁড়িয়ে এমন খবর জানিয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি জে আংমো। তাঁর দাবি, দিল্লি হাই কোর্টের নির্দেশ মেনে কাজ করেনি কেন্দ্রীয় সরকার। কারণ, আদালতের নির্দেশে কোথাও হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হয়নি।

অন্য হাসপাতালে সোনমকে নিয়ে যাওয়ার তোড়জোড়ও শুরু করেছে তাঁর পরিবার। গীতাঞ্জলি জানিয়েছেন, সোনমের অনশন চলছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও নুনজল ছাড়া কিছুই তিনি খাননি। অনশনের প্রথম থেকে তিনি নুনজল খেয়ে এসেছেন। প্রসঙ্গত, শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে অনশন করছেন সোনম।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৬ জুন, ২০২৬

বাংলায় এসে বড় ঘোষণা রেলমন্ত্রীর!

 ৮:৪০ PM     India, kolkata     No comments   


সরকার বদলের এক মাসের মধ্যেই বাংলায় রেলের কাজে গতি বাড়ল।  একের পর এক রেল প্রকল্প আটকে থাকায় রেলমন্ত্রীকে পাশে বসিয়ে আগের সরকারের অসহযোগিতা নিয়ে সমালোচনায় মুখর হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কথায় সমর্থন জানিয়ে আগের তৃণমূল সরকারের ভূমিকা নিয়ে গুচ্ছ গুচ্ছ প্রশ্ন তুললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। সাফ বললেন, "আগের সরকার রেলের উন্নয়ন আটকে রেখে দিয়েছিল। তৃণমূল সরকার মেট্রো রেলের সুবিধা কলকাতার মানুষ যাতে না পান তার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল।

আজ বাংলায় যে পরিবর্তন এসেছে, তাতে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ যাতে হয় সেটাই দেখব।" 

অন্যদিকে বাংলার জন্য যে বড় অঙ্কের বরাদ্দ কার্যত দরজায় কড়া নাড়ছে তাও জানালেন রেলমন্ত্রী। কত বারদ্দ হচ্ছে, কী কী প্রকল্পে কাজ হচ্ছে তারও বিশদে হিসাব দিয়ে বললেন, “ইউপিএ সরকারের আমলে ৪০০০ কোটি মিলত বাংলার জন্য। আর নরেন্দ্র মোদীজী ১৪২০৫ কোটি দিয়েছেন। এখন তো এনওসি দেওয়ার কাজ, জমি অধিগ্রহণের সমস্যা সব সমাধান হতে শুরু করেছে। আগামীতে সবাই মিলে আরও দ্রুত কাজ হবে।"বাংলার জন্য রেলের রূপরেখা সম্পর্কে বলতে গিয়ে রেলমন্ত্রী বলেন, "১০২ টি নতুন অমৃত ভারত স্টেশন হবে। তার মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বন্দে ভারত স্লিপার সবার আগে বাংলায় চালু হয়েছিল। ৯ বন্দে ভারত এক্সপ্রেস চলছে বাংলায়। ১৩টি অমৃত ভারত চলছে।" এবার যে বাংলাও বুলেট ট্রেন পাচ্ছে সে কথা জানান রেলমন্ত্রী। সাফ বলেন, "পশ্চিমবঙ্গে এবার প্রধানমন্ত্রী বুলেট ট্রেন চালুর পরিকল্পনা করেছেন। দিল্লি থেকে বারাণসী-পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত ছুটবে এই বুলেট ট্রেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ১৩ মে, ২০২৬

প্রয়াত হলেন মুলায়ম সিংহ যাদবের কনিষ্ঠ পুত্র!

 ৯:৫৭ AM     India     No comments   

 



মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত হলেন মুলায়ম সিংহ যাদবের কনিষ্ঠ পুত্র প্রতীক যাদব। বুধবার ভোরে তাঁকে অচৈতন্য অবস্থায় লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তবে তাঁর অকালমৃত্যুর কারণ এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। তাই বিষয়টি নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

একটি সূত্রের দাবি, গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন প্রতীক। কয়েক সপ্তাহ আগে তাঁকে লখনউয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই সময় তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সমাজবাদী পার্টি (এসপি)-র নেতা তথা মুলায়মের জ্যেষ্ঠপুত্র অখিলেশ যাদব। প্রতীকের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। মঙ্গলবার রাতে প্রতীকের শারীরিক অবস্থার ফের অবনতি হয়। লখনউয়ের সিভিল হাসপাতালের অধিকর্তা জিপি গুপ্ত জানিয়েছেন, ভোর ৫টা নাগাদ তাঁরা প্রতীকের অসুস্থতার খবর পান। তার পরেই চিকিৎসকদের একটা দল মুলায়ম-পুত্রের বাড়িতে যায়। তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক থাকায় তড়িঘড়ি প্রতীককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে ৫টা ৫৫ মিনিটে মারা যান প্রতীক।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হরভজনের বাড়ির দেওয়ালে 'গদ্দার' লিখলেন সমর্থকরা!

 ৫:৫০ PM     India     No comments   


আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পরেই সমর্থকদের বিক্ষোভের মুখে রাজ্যসভার সাংসদ তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ। শনিবার পঞ্জাবের জলন্ধরে তাঁর বাড়ির সামনে আপ সমর্থকেরা বিক্ষোভ দেখান। অভিযোগ, তাঁর বাড়ির বাইরের দেওয়ালে কালি দিয়ে 'গদ্দার' লিখে দেওয়া হয়েছে, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় 'বিশ্বাসঘাতক'।

এর পরেই রবিবার হরভজনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জলন্ধরের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্র উল্লেখ করে শনিবার জানিয়েছিল, হরভজন-সহ আপ-ত্যাগী সাংসদেরা এত দিন পঞ্জাব পুলিশের যে নিরাপত্তা পেতেন, তা তুলে নেওয়া হয়েছে। হরভজনের সঙ্গে পঞ্জাব পুলিশের ৯ থেকে ১০ জন আধিকারিক সবসময় থাকতেন। তাঁদের আর দেখা যাচ্ছে না। রবিবার থেকে তাঁর বাড়ির সামনে রয়েছে সিআরপিএফ। যাঁরা আপ ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন, তাঁদের প্রত্যেকের জন্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পৃথক নিরাপত্তার বন্দোবস্ত করে দিয়েছে বলে খবর। একই নিরাপত্তা পাচ্ছেন রাঘব চড্ঢাও। জানা গিয়েছে, পঞ্জাব পুলিশের নিরাপত্তা সরে যাওয়া এবং হরভজনদের বাড়ির সামনে বিক্ষোভের ঘটনার পরেই কেন্দ্র পৃথক নিরাপত্তার নির্দেশে সিলমোহর দেয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

'মা-বোন-কন্যদের কাছে ক্ষমা চাইছি': মোদী

 ৭:৪৩ AM     India     No comments   


লোকসভার আসন বাড়িয়ে মহিলাদের সংরক্ষণ চালুর উদ্দেশে আনা ১৩১তম সংবিধান সংশোধনী বিল। যদিও শুক্রবার লোকসভায় পাশ করাতে পারেনি কেন্দ্র। এ বার সে জন্য কংগ্রেস-সহ বিরোধী দলগুলির উদ্দেশে কড়া ভাষা প্রয়োগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'ভ্রূণহত্যা'র অভিযোগ তুললেন কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি (এসপি)-র মতো দলগুলির বিরুদ্ধে।

বিল পাশ করাতে না-পারার জন্য প্রধানমন্ত্রী ক্ষমাও চেয়ে নিলেন দেশের সমস্ত ‘মা-বোন-কন্যা’র কাছে।পূর্ব ঘোষণামতোই শনিবার রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। আধ ঘণ্টার ভাষণে 'মহিলাদের অধিকার কেড়ে নেওয়ার জন্য' তিনি বিরোধী দলগুলিকে নিশানা করেন। মোদী বলেন, "মহিলাদের অধিকারের ভ্রূণকে এক প্রকার হত্যা করল বিরোধীরা। মোদীর বক্তৃতায় বার বার এসেছে কংগ্রেসের নাম। তুলনায় কম হলেও তৃণমূল, এসপি, ডিএমকে-র কথাও একাধিক বার উল্লেখ করেছেন তিনি। পশ্চিমবঙ্গের শাসকদলকে তোপ দেগে মোদী বলেন, "মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল তৃণমূলের কাছে। কিন্তু সেই সুযোগ তারা নষ্ট করল। একই পথে হাঁটল সমাজবাদী পার্টিও।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

নির্বাচনের মুখে ডিএ নিয়ে ভাল খবর!

 ৮:১৩ PM     India     No comments   

কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভাল খবর। মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল মোদি সরকার। যার জেরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ-র হার বেড়ে দাঁড়াল মূল বেতনের ৬০ শতাংশ।

বাংলা ও তামিলনাড়ুর ভোটের মুখে এই ডিএ বৃদ্ধি মোদি সরকারের মাস্টারস্ট্রোক হতে পারে। কারণ এই ঘোষণায় রাজ্য ও কেন্দ্র সরকারের ডিএ'র ফারাক আরও বাড়ল। সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। এর মধ্যে ৫০.৫ লক্ষ কর্মী ও ৬৬.৫ লক্ষ পেনশনভোগী।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

প্রয়াত কিংবদন্তি শিল্পী আশা ভোসলে!

 ৯:১২ PM     India     No comments   




শ্বাসপ্রশ্বাস থেমে গেলে মানুষের মৃত্যু হয়। তাঁর কাছে সঙ্গীতই ছিল শ্বাসগ্রহণ করার সমতুল্য। সঙ্গীতচর্চার মধ্যে নিজের যাপনের সন্ধান পেতেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে।

৯০ বছর বয়সেও মঞ্চে টানা তিন ঘণ্টা পারফর্ম করেছিলেন তিনি। রবিবার সকালে অসুস্থতার কারণে মারা গেলেন আশা। কিন্তু তাঁর ‘শ্বাসপ্রশ্বাস’, তাঁর সঙ্গীত অমর হয়ে রইল। আশার কেরিয়ারের ঝুলিতে ছিল ১২ হাজারেরও বেশি গান। সঙ্গীতে অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ২০০৮ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। তা ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্যও মনোনীত হয়েছিলেন তিনি। আশার পেশাগত জীবন সাফল্যের আলোয় যতটা রঙিন, ব্যক্তিজীবন ছিল ততোধিক আঁধারময়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

শ্রবণশক্তি হারানোয় গান থেকে দূরে সরেন! এখন কেমন আছেন অলকা

 ১:৪১ PM     India     No comments   

একটা সময় বলিউডে রাজত্ব করেছেন। তিনি। প্রায় চার দশক ধরে বলিউডের ছবিতে নায়িকার কণ্ঠে তাঁর গান শুনেছেন মানুষ। কিন্তু ২০২৪ সালে তাঁর কণ্ঠ হঠাৎ থমকে যায়। নিজেই ঘোষণা করেছিলেন গায়িকা অলকা যাজ্ঞিক। জানিয়েছিলেন তিনি শ্রবণশক্তি হারিয়েছেন।

যার জেরে সঙ্গীত থেকে দূরে সরে যান তিনি। এখন কেমন আছেন অলকা?একটি ভাইরাল সংক্রমণের জন্য শ্রবণশক্তি হারিয়েছিলেন তিনি। যার জন্য বন্ধ হয় গান গাওয়াও। সম্প্রতি এক সাক্ষাৎকারে অলকা জানান, তাঁর অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি। সেই জন্যই এখনও তিনি কাজে ফিরতে পারেননি। গায়িকার কথায়, "গীতিকার ও সুরকারেরা প্রায়ই আমাকে গান গাওয়ার প্রস্তাব দেন। কিন্তু আমি এখন গাইতে পারছি না।" কী ভাবে শ্রবণশক্তি হারিয়েছিলেন অলকা? ২০২৪ সালে একটি বিবৃতির মাধ্যমে বর্ষীয়ান গায়িকা লিখেছিলেন, "কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার সময়ে মনে হয়, আমি কানে কিছুই শুনতে পাচ্ছি না। তার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে জানতে পারি, ভাইরাসের আক্রমণের কারণে একটি বিরল স্নায়ুর সমস্যায় ভুগছি। এই সমস্যার কারণে আমার শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এটা আমার কাছে বড় ধাক্কা। আমি সমস্যাটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করুন।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

পেট্রল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের!

 ৫:১৪ PM     India     No comments   


যুদ্ধপরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগের মধ্যেই পেট্রল-ডিজেলের দাম বাড়বে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। এবং গ্যাসের দাম বাড়লেও পেট্রল-ডিজেলের দাম বাড়েনি। সরকারের তরফে পেট্রল-ডিজেলের দাম বাড়ানোর কোনও ইঙ্গিতও দেওয়া হয়নি।

যদিও গতকাল, বৃহস্পতিবার ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি জ্বালানি বিক্রেতা সংস্থা নায়রা এনার্জি পেট্রলের দাম প্রতি লিটারে ৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা করে বৃদ্ধি করেছে। এদিকে এই আবহে এবার পেট্রল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার

আজ, শুক্রবার,কেন্দ্রীয় সরকার পেট্রল-ডিজেল দুটিরই অতিরিক্ত শুল্ক কমিয়েছে। লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের উপর শুল্ক কমে হল লিটার প্রতি ৩ টাকা। আর ডিজেলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত। অতিরিক্ত শুল্ক কমানোয় এবার তা-ও দিতে হবে না। এর অর্থ, ডিজেলের ক্ষেত্রে অতিরিক্ত শুল্ক শূন্য। যুদ্ধ-পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। প্রসঙ্গত, পেট্রল-ডিজেলে শুল্ক কমানোর পাশাপাশি বিমানের অন্তঃশুল্কও কমানো হয়েছে।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

গ্যাস সিলিন্ডার বুকিংয়ে নিয়ম বদল হয়নি;বিবৃতি দিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক

 ১:৪৮ PM     India     No comments   


রান্নার গ্যাসের সিলিন্ডার বুকিংয়ের নিয়ম বদলেও কি ঢোঁক গিলল কেন্দ্র? মঙ্গলবার সকালে বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এই প্রসঙ্গে জানাল, গ্যাস সিলিন্ডার বুকিয়ের ব্যবধানে কোনও বদল হয়নি। আগে যা ছিল, তা-ই রয়েছে। অথচ সিলিন্ডার সরবরাহকারীদের সংগঠনের দাবি, মঙ্গলবারই তাদের হোয়াট‌্‌সঅ্যাপ করে নতুন 'নির্দেশ' জানানো হয়েছিল। বুধবার সকালে তাঁরা দেখেন, সেই হোয়াট্‌সঅ্যাপ বার্তা মুছে দেওয়া হয়েছে। মঙ্গলবারের ওই 'নির্দেশ'-এর কথা চাউর হতেই দেশব্যাপী শোরগোল পড়ে যায়। সাধারণ জনতার মধ্যে উদ্বেগও দানা বাঁধতে থাকে। এরই মধ্যে বুধবার সকালে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, কিছু সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে, এলপিজি (রান্নার গ্যাস) সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বদলে গিয়েছে।

কী কী ধরনের পরিবর্তনের খবর ছড়িয়েছে বলে কেন্দ্রের নজরে এসেছে, তা-ও উল্লেখ করা হয় বিবৃতিতে। তিন ধরনের বুকিংয়ের ক্ষেত্রে সময়ের ব্যবধানের কথা কেন্দ্রের নজরে এসেছে বলে জানানো হয় বিবৃতিতে। প্রথম, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকদের ক্ষেত্রে দু'টি সিলিন্ডার বুকিংয়ের মাঝে ব্যবধান করা হয়েছে ৪৫ দিন। দ্বিতীয়, যাঁরা উজ্জ্বলা যোজনার গ্রাহক নন, তাঁরা একটিই সিলিন্ডার ব্যবহার করলে বুকিংয়ের ব্যবধান থাকবে ২৫ দিন। তৃতীয়, তাঁরা দু’টি সিলিন্ডার ব্যবহার করলে ব্যবধান হবে ৩৫ দিন। তবে কেন্দ্রের বক্তব্য, এমন কোনও পরিবর্তনই করেনি তারা। কেন্দ্র আরও জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বুকিংয়ের মাঝে সময়ের ব্যবধান এত দিন যা ছিল, তা-ই রয়েছে। এবং তা-ই চলবে। বর্তমানে কী নিয়ম রয়েছে, তা-ও বিবৃতিতে উল্লেখ করেছে কেন্দ্র। বলা হয়েছে, শহরাঞ্চলের ক্ষেত্রে দু’টি সিলিন্ডার বুকিংয়ের মাঝে ব্যবধান থাকবে ২৫ দিন। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ব্যবধান থাকবে ৪৫ দিন। সকল ধরনের এলপিজি-সংযোগের ক্ষেত্রেই এই নিয়মই কার্যকর বলে জানিয়েছে কেন্দ্র। অর্থাৎ, গ্রাহক কোন ধরনের এলপিজি-সহযোগ ব্যবহার করছেন, তিনি একটিই সিলিন্ডার ব্যবহার করেন, নাকি দু’টি— এ সবের উপরে বুকিংয়ের সময়ের ব্যবধান নির্ভর করবে না। তবে গ্যাস সিলিন্ডার সরবরাহকারীদের সংগঠন মঙ্গলবার জানিয়েছিল, দু’টি সিলিন্ডার বুকিংয়ে মাঝে সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে। উজ্জ্বলা যোজনার অধীনে নন এমন গ্রাহক, যাঁদের ডবল সিলিন্ডার রয়েছে, তাঁদের সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে। অর্থাৎ একটি বুক করার পরে অন্তত ৩৫ দিন পর দ্বিতীয়টি বুক করা যাবে। একই সঙ্গে এ-ও জানানো হয়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্রাহকেরা একটি সিলিন্ডার বুক করার ৪৫ দিনের মাথায় পরেরটি বুক করতে পারবেন। তার আগে তাঁরা নতুন সিলিন্ডার বুক করতে পারবেন না। এর আগে এই সময়সীমা ছিল ২৫ দিন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

গুরুতর অসুস্থ সোনিয়া গান্ধী!

 ১২:৪১ PM     India     No comments   

 


গুরুতর অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির এক নামী হাসপাতালে। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সোনিয়া গান্ধী।‌

সূত্রের খবর, মঙ্গলবার আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় সোনিয়া গান্ধীর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। দু'জনেই তাঁরা হাসপাতালে দীর্ঘক্ষণ ছিলেন। গভীর রাতে রাহুল গান্ধী হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান। কী কারণে সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হল, অসুস্থতার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।সর্বভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, আবহাওয়ার পরিবর্তনের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন সোনিয়া গান্ধী। তাঁকে হাসপাতালে নজরে রেখেছেন চিকিৎসকরা। যদিও তাঁর শারীরিক অবস্থার বিরাট অবনতি হয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ২৩ মার্চ, ২০২৬

দীর্ঘদিন যুদ্ধের প্রভাব থাকবে; করোনার কথা মনে করালেন মোদি

 ৪:৫৬ PM     India     No comments   

 


মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব দীর্ঘদিন থাকবে। পৃথিবীর অন্য দেশগুলির মতো ভারতের সামনে বড় চ্যালেঞ্জ। তার জন্য দেশকে তৈরি থাকতে হবে। করোনার সময় যেভাবে দেশ লড়াই করেছিল এবারও সেটাই করতে হবে। প্রতিটি নাগরিক ও প্রতিটি রাজ্য ও কেন্দ্রীয় সরকার একত্রে লড়লে পরিস্থিতি সামাল দেওযা সম্ভব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে লোকসভায় বক্তব্য় পেশ করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারে ভাষণে একাধিকবার দেশকে কালোবাজারির বিরুদ্ধে সতর্ক থাকতে বলেন মোদি। তিনি জানান, যখনই কোনও সঙ্কট তৈরি হয় তখন অনেকে তার সুযোগ নেওয়ার চেষ্টা করে।

কালোবাজারি করে বা বিভ্রান্তিকর খবর ছড়ায় ৷ এসবের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কোনও অভিযোগ এলেই ব্যবস্থা নিতে হবে। ভাষণের একটি অংশে প্রধানমন্ত্রী জানান, যুদ্ধের শুরু থেকে উপসাগরীয় দেশ এবং মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস ভারতীয়দের সাহায্য করছে। প্রতিটি প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়িয়েছে। দিল্লিতে মন্ত্রকের পাশাপাশি বিভিন্ন জায়গায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম আর হেল্পলাইন খোলা হয়েছে। ওই অঞ্চল থেকেল এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৫ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। এর মধ্যে ইরান থেকেই হাজার খানেক ভারতীয় ফিরেছেন। তাদের ৭০০ জন মেডিক্যাল পড়ুয়া। এ প্রসঙ্গে সিবিএসই-র কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন উপসারগীয় দেশে সিবিএসই পরীক্ষা নেয়। কিন্তু এখন যুদ্ধ পরিস্থিতির জন্য় সেই পরীক্ষা পিছিয়ে দিয়েছে সংস্থা।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

LPG নিয়ে আতঙ্ক ছড়ালে কঠোর ব্যবস্থা;রাজ্যগুলিকে নজরদারির নির্দেশ মোদির

 ১:৫৯ PM     India     No comments   

 


পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কোপে এদেশে LPG সঙ্কট চরমে উঠেছে। রান্নার গ্যাস (এলপিজি) নিয়ে দেশজুড়ে উদ্বেগ পরিস্থিতির মাঝে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি হুঁশিয়ারি দিয়ে জানালেন, দেশে এলপিজি পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কিছু মানুষ। প্রধানমন্ত্রী বলেন, "যারা এই কাজ করছে তারা যে শুধু জনগণের সামনে নিজেদের রূপ প্রকাশ্যে আনছে এমনটা নয়, দেশেরও ক্ষতি করছে।"

তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজনৈতিক জবাব দেওয়ার সময় এখন নয়। পাশাপাশি কালোবাজারি রুখতে রাজ্যগুলিকে পদক্ষেপের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লিতে NXT সামিটে বক্তব্য রাখতে গিয়ে দেশের এলপিজি পরিস্থিতিকে ঘিরে গুরুতর অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। জানান, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রভাব সমস্ত দেশের উপরেই পড়েছে। তার মোকাবিলায় সরকার যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে। ভারত সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ এবং তার জ্বালানি নিরাপত্তা রক্ষায় যে কোনও উপায় খুঁজে বের করছে। প্রধানমন্ত্রী এদিন বলেন, "গত কয়েকদিনে, একাধিক দেশের সঙ্গে আমার কথা হয়েছে। সরবারহে যে বাধা এসেছে, সেখান থেকে আমরা কীভাবে সমাধান পাব, এনিয়েও আমরা অবিরত চেষ্টা করে চলেছি। বর্তমানে এলপিজি নিয়ে চারিদিকে অনেক আলোচনা চলছে। রান্নার গ্যাস নিয়ে কিছু মানুষ অপ্রয়োজনীয় আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। নিজেদের অ্যাজেন্ডা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় রয়েছে। এমন সময়ে কালোবাজারি এবং মজুতদারদের থামাতে হবে।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে আততায়ীর গুলি!

 ১:৫৮ PM     India     No comments   

 


ফের অশান্ত জম্মু-কাশ্মীর। হামলার মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। বুধবার রাতে জম্মুর গ্রেটার কৈলাস এলাকায় তাঁদের লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী।

অল্পের জন্য ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহ রক্ষা পেলেও গুলি লাগে সুরিন্দর চৌধুরীর। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আততায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। কী কারণে রাজনৈতিক নেতাদের উপর হামলা চালাল, নেপথ্যে কারা? গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ। হাইপ্রোফাইল নেতাদের উপর এই হামলার ঘটনার পর রাতারাতি নিরাপত্তা বাড়ানো হয়েছে কয়েকগুন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...
  • মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা; নয়া নির্দেশিকা
      শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates