kolkata লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
kolkata লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
ইডির দফতরে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল!
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
বিজেপির আমলেও ভোট লুটের অভিযোগ!
তৃণমূল আমলেও ভোট লুটের অভিযোগ উঠেছিল বার বার। বিজেপি আমলেও সেই একই অভিযোগ সামনে এল। মঙ্গলবার চলছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপ-নির্বাচন। আর এই নির্বাচনে ভোট লুটের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। একদিকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ও অন্যদিকে রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠা হুমায়ুন কবীর পুলিশের বিরুদ্ধে এই একই অভিযোগ করছে। |
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
ফের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল!
সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা কালীঘাট তৃণমূলের। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা চারটি অ্যাকাউন্ট ব্যবহার করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। কিন্তু সেই আবেদনে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। বহাল থাকল কলকাতা হাই কোর্টের নির্দেশই। অর্থাৎ ওই চারটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে। ফলত উপনির্বাচন আগে মমতা তৃণমূল ওই চার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে না। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে সিআইডি। এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় মমতা তৃণমূল। কিন্তু এই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি আদালত।
এরপরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আজ, বৃহস্পতিবার বিচারপতি সুন্দররেশের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী মনু সিংভি বলেন, প্রায় ১২ কোটি টাকা প্রতি মাসে খরচ হয় দলের। এই পরিস্থিতিতে সামনে উপ নির্বাচন। ফলে দ্রুত অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি যাতে সুপ্রিম কোর্ট দেয় সেই আবেদন জানান আইনজীবী। যদিও এই বিষয়ে তীব্র আপত্তি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। পালটা যুক্তি দিয়ে তিনি বলেন, ভিন্ন একটি এফআইআরের ভিত্তিতে তদন্ত চলছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে সম্পর্কিত বিষয়টি। যদিও পুরো বিষয়টি এখন নির্বাচন কমিশনের বিচারাধীন রয়েছে বলেও দাবি করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। এছাড়াও বেশ কিছু যুক্তিও এদিন তুলে ধরেন। সবপক্ষের বক্তব্য শুনে বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানায়, তৃণমূলের প্রতীক ফ্রিজ় করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। এরপরেই মমতা তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
'দিমাগি নকশালদের মূল মন্ত্রণাদাতা মমতা'; বিস্ফোরক মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন দিল আদালত!
নন্দীগ্রামের উপনির্বাচনের আগে স্বস্তিতে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। কলকাতা হাই কোর্টে মঞ্জুর তাঁর অন্তর্বর্তী জামিন। ফলে জেলমুক্ত হয়েই নির্বাচনে লড়তে পারবেন তিনি। প্রচারেও আর বাধা থাকছে না।
তবে ২০ হাজার টাকা বন্ড-সহ একাধিক শর্তসাপেক্ষে এই জামিন দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আগামী ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ। তারপর ২১ অক্টোবর ফের আদালতে গিয়ে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণার দিন কয়েক পরই তাঁকে পুরনো মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। জেল হেফাজতে ছিলেন মিলন প্রধান। ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে খুন-সহ মোট ১১টি মামলা ছিল। তার মধ্যে ৬ টি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করে নিয়েছিল। বাকি মামলায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। সওয়াল-জবাবের পর বিচারপতির মন্তব্য ছিল, "জামিন দিয়ে দিচ্ছি, ভোটে উনি লড়াই করুন।" সোমবার চূড়ান্ত রায় ঘোষণার কথা থাকলেও ওইদিন বাকি মামলার চাপে মিলনের আর্জির শুনানি হয়নি।মঙ্গলবার সকাল সকাল মামলার অন্তর্বর্তী রায় দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। জানা গিয়েছে, খেজুড়ি থানার ২টি এবং নন্দীগ্রামের থানার ৪টি মামলায় অন্তর্বর্তী জামিন চেয়েছিলেন। মোট ৬টি মামলায় ২০ অক্টোবর পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আদালত। ২০ অক্টোবর পর্যন্ত মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ। তদন্তে নিয়মিত সহযোগিতা করতে হবে তাঁকে। প্রতিদিন দু’বার করে পুলিশ ফোন করবে নন্দীগ্রামের প্রার্থীকে। মেয়াদ শেষের পর অর্থাৎ ২১ অক্টোবর মিলনকে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে ৪ অক্টোবর পর্যন্ত প্রচার চলবে। তাতে কোনও বাধা নেই মিলনের।
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
হাইকোর্টে অভিষেক? দ্রুত শুনানির আর্জি
নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তরফে আদালতে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে বলে আদালত সূত্রে খবর পাওয়া গিয়েছে।অভিষেককে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। তিনি জানান, আগামী ৬ অক্টোবর এই মামলার শুনানি হবে।
সোমবার আদালতে অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, "আমার মক্কেল (অভিষেক) রাজ্যের প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক।
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
কংগ্রেসের পথে 'ক্যাপ্টেন'?
পাঞ্জাব বিজেপিতে বড়সড় ভাঙন কি সময়ের অপেক্ষা? জল্পনা ক্যাপ্টেন অমরিন্দর সিংকে নিয়ে। পাঞ্জাবের রাজনীতির অন্যতম মহীরুহ বেশ কিছুদিন ধরেই বিজেপিতে কোণঠাসা। এবার প্রকাশ্যেই নিজের দল নিয়ে সরাসরি ক্ষোভপ্রকাশ করে পুরনো দল কংগ্রেসে ফেরার ইঙ্গিত দিলেন ক্যাপ্টেন। তিনি স্পষ্টই বলে দিচ্ছেন, বিজেপি তাঁর কাছে কোনওরকম মতামত নেওয়ার প্রয়োজন মনে করে না।অমরিন্দর সিং, পাঞ্জাবের একাধিকবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেসের সঙ্গে তাঁর পুরনো সম্পর্ক। গান্ধী পরিবারের সঙ্গেও তাঁর ব্যক্তিগত সখ্য রয়েছে।
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা; কবে দেখা মিলবে রোদের?
নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তর ও দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ বেশকিছু এলাকা জলমগ্ন। উত্তরবঙ্গে বাড়ছে নদীর জলস্তর। একাধিক এলাকায় নেমেছে ধস। পুজোর আগে আবহাওয়ার এই খামখেয়ালিপনায় স্বাভাবিকভাবেই মুখভার আমজনতার।
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করল ককরোচ জনতা পার্টি!
নির্বাচন কমিশনের বিতর্কে এবার ঢুকে পড়ল ককরোচরা। এবার সরাসরি জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আজ, বৃহস্পতিবার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন যে ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতে হবে। যদি ইস্তফা না দেন, তাহলে দেশজুড়ে আন্দোলন শুরু হবে। এ দিন নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে বলেন যে নির্বাচন কমিশনারদের মধ্য এসআইআর নিয়ে যে বিরোধের ঘটনা সামনে এসেছে ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তমূলক প্রতিবেদনের মাধ্যমে, তারপর জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ইস্তফা দিতেই হবে।
'মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন'; বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের নির্বাচনে লড়তে দিন। জামিন মামলায় বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। আজ, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, "মিলন প্রধানকে নির্বাচনের লড়তে দিন। আমি অন্তর্বর্তী জামিন দিচ্ছি।"
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এনসিপিআইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে কুণাল!
এনসিপিআইয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বুধবার নিজেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন বিস্ফোরক তথ্য জানালেন।হোয়াটসঅ্যাপ গ্রুপের একাধিক স্ক্রিনশট তাঁর কাছে রয়েছে বলেই দাবি বিধায়কের। স্বাভাবিকভাবেই কুণালের দাবি ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চাপানউতোর।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আরও ৫ মামলায় গ্রেফতারির আশঙ্কা; রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে কংগ্রেস প্রার্থী
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রেজিনগরে 'ইউটার্না' রবিউলের!
নাটকীয়তায় ভরা এবারের উপনির্বাচন! রেজিনগর আসনে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েও 'ইউটার্ন' রবিউল আলম চৌধুরীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হওয়ার পরই নিজের আগের সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। 'ভোটযুদ্ধে' থাকছেন রবিউল। মনোনয়ন প্রত্যাহার করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। নতুন প্রতীক 'ফুটবলার' চিহ্নে লড়াই করবেন তিনি। জানিয়েছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো লড়াই করব। নতুন প্রতীক নিয়ে লড়াই হবে।
বুধবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণে!
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলছে। আগামী সপ্তাহে সেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণের অন্তত চারটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বৃষ্টি বাড়তে পারে কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। ভিজতে পারে কলকাতাও।
তবে সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমবে। আবার আগামী বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবার থেকে ভারী বৃষ্টি হতে পারে। চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার সকালে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের জন্য কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে।
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ওসিকে হুমকি! কী বললেন অসীম সরকারের?
তৃণমূল আমলে বোলপুরের ওসি-কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আর তা নিয়ে বিতর্ক কম হয় নি। ওসিকে টেনে বের করার কথা শোনা গিয়েছিল বীরভূমের তৃণমূল নেতার মুখে। আর এবার সেই একই সুর বিজেপি বিধায়কের গলায়! ভাইরাল হওয়া অডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'টেনে বের করে নিয়ে যাব।' ফোনে ওসি-কেই হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে অসীম সরকারের বিরুদ্ধে। ভাইরাল অডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা নিউজ ডট অনলাইন। তবে অডিয়োর কথা স্বীকার করেছেন বিধায়ক নিজেই। ভাইরাল হওয়া একটি অডিয়োতে বিধায়ককে এক পুলিশকর্মীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে অসীম সরকারকে।
পুলিশ অফিসারের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, "অশোকবাবু (নগরউখড়া ফাঁড়ির আইসি অশোক বিশ্বাস) সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে! এত সাধুগিরি আগে কোথায় ছিল। আমি যত নরম, তত গরম। মণ্ডল সভাপতিকে অ্যারেস্ট করবে বলেছে। এত বড় কথা বলার ক্ষমতা কোথা থেকে পেল! টেনে বের করে নিয়ে যাব। কোন বাপ ঠেকায় দেখব, আমাকে চেনে না এখনও।"জানা গিয়েছে, নগরউখড়ায় অটো-টোটো সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বিজেপির মণ্ডল সভাপতি তুষারকান্তি গাইনের বিরুদ্ধে পুলিশি হেনস্থার অভিযোগ ওঠে। বিষয়টি বিধায়ককে জানানো হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন বলে জানা গিয়েছে। এরপরই তাঁর কথোপকথনের অডিয়ো ভাইরাল হয়।
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
দেবরাজের দুর্নীতির টাকা অভিষেকের সংস্থায়! বিস্ফোরক দাবি পুলিশের
যুব তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 'লিপস অ্যান্ড বাউন্স'-এর অ্যাকাউন্টে সরাসরি ১০ কোটি টাকা! আজ, বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ধৃত তৃণমূলের প্রাক্তন যুবনেতা দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তৃতীয় চার্জশিট জমা দেয় আদালতে। তোলাবাজি ও সংগঠিত অপরাধের মামলায় এই চার্জশিট জমা পড়ে বলে জানা গিয়েছে।
ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে দমকলের নোটিস খারিজ করে দিল হাই কোর্ট!
অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। অভিষেকের ৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর। সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীরা হাতাহাতিতে জড়িয়েছিলেন বলে অভিযোগ। সেই আবহে দমকল বাহিনী যায় ক্যামাক স্ট্রিটের ওই ভবনে। ওই ভবনের সব ক’টি তলা ঘুরে দেখেন দমকল আধিকারিকেরা। তার পরেই ক্যামাক স্ট্রিটের ওই ভবনের মালিককে একটি নোটিস পাঠায় দমকল বিভাগঅভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির। ক্যামাক স্ট্রিটের সপ্তম এবং অষ্টম তলায় অভিষেকের দফতর। সেখান থেকে বিলবোর্ড খুলে আনতে গিয়ে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীরা হাতাহাতিতে জড়িয়েছিলেন বলে অভিযোগ। সেই আবহে দমকল বাহিনী যায় ক্যামাক স্ট্রিটের ওই ভবনে। ওই ভবনের সব ক’টি তলা ঘুরে দেখেন দমকল আধিকারিকেরা। তার পরেই ক্যামাক স্ট্রিটের ওই ভবনের মালিককে একটি নোটিস পাঠায় দমকল বিভাগ। অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির।
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি গড়ছেন মিঠুন!
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বাংলায় ২৫২ টি অনুমোদনহীন মাদ্রাসাকে বন্ধের নির্দেশ!
mgid
adgebra
Offer-2
offer-1
Adnow
AD
Popular Posts
-
প্রায় আট মাসের কাছাকাছি সময় স্তব্ধ স্কুল কলেজেরে নিত্যদিনের কাজকর্ম। সকাল ১১ টার মধ্যে স্কুলে কচিকাঁচাদের ভিড় নেই, টিফিন টাইমে ভাগ করে টিফি...
-
শিক্ষা দফতরের পূর্ব ঘোষণা অনুযায়ী অফলানেই হবে এবারের মাধ্যমিক পরীক্ষা। আগামী মাস থেকে বঙ্গে শুরু হচ্ছে দুই বড় পরীক্ষা, মাধ্যমিক (Madhya...
-
রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
Recent Posts
Categories
- Entertainment
- India
- International
- kolkata
- Sports



















