Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7
    • Internet
    • Market
    • Stock
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
    • Childcare
    • Doctors
  • Home
  • INDIA
    • Market
    • Stock
  • KOLKATA
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • INTERNATIONAL
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • SPORTS
  • ENTERTAINMENT
    • Childcare
    • Doctors
  • Uncategorized
Sports লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Sports লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সম্পর্ক ঠিক করতে চেয়ে ভারতীয় বোর্ডকে চিঠি বাংলাদেশের!

 ৯:০৬ PM     Sports     No comments   


আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসেনি বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও এর পরে বদলে গিয়েছে অনেক কিছুই। বদলে গিয়েছে বাংলাদেশের সরকার। নতুন সরকার ভারতের সঙ্গে আগের মতো তিক্ততা রাখতে রাজি নয়। তাই সম্পর্ক ঠিক করতে চেয়ে বাংলাদেশের তরফে চিঠি পাঠানো হয়েছে ভারতীয় বোর্ডকে। সেপ্টেম্বরে সে দেশে যাতে সাদা বলের সিরিজ আয়োজিত হয় তা নিশ্চিত করতে চায় বাংলাদেশ বোর্ড।'দৈনিক জাগরণ' ওয়েবসাইটের খবর অনুযায়ী, বাংলাদেশ বোর্ডের তরফে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে ভারতের বোর্ডকে।

যদিও দুই বোর্ডের কেউই সরকারি ভাবে এ খবর স্বীকার করেনি। ভারতীয় বোর্ডের এক সূত্র জানাচ্ছে, বাংলাদেশ সফর বা বাংলাদেশ বোর্ডের সঙ্গে সম্পর্ক ঠিক করার ব্যাপারে শেষ কথা বলবে দেশের সরকারই। সরকারের তরফে এখনও কোনও নির্দেশ আসেনি। ফলে বিষয়টি ঝুলে রয়েছে। গত বছর বাংলাদেশে গিয়ে ভারতের সিরিজ খেলার কথা থাকলেও তা রাজনৈতিক পরিস্থিতির কারণে বাতিল হয়ে যায়। সেই সিরিজ হওয়ার কথা এ বছর, যার সূচিও ঘোষিত। সেই সিরিজ় আয়োজন করতে মরিয়া বাংলাদেশ বোর্ড। এর পাশাপাশি, সে দেশে পরের বছর এশিয়া কাপ হওয়ার কথা। ভারত খেলতে না গেলে বিপুল আর্থিক ক্ষতি হবে। সব দিক বিবেচনা করেই বাংলাদেশ এ বিষয়ে উদ্যোগী হয়েছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৫ মার্চ, ২০২৬

রাজস্থান রয়্যালস বিক্রিতে ৪৫০ কোটি আয় প্রয়াত শেন ওয়ার্নের পরিবারের!

 ২:০০ PM     Sports     No comments   

 


১৫ হাজার কোটি টাকার বেশি মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। যার সুবাদে ৪৫০ কোটি টাকা ঢুকবে প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নের পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। নেপথ্যে এক গোপন চুক্তি।

যার জেরে প্রথমবার আইপিএল জয়ী অধিনায়কের পরিবার এখনও লাভবান হচ্ছে। বল হাতে ম্যাজিক দেখাতেন ওয়ার্ন। কিন্তু অজি কিংবদন্তির ম্যাজিক ছিল হিসেবনিকেশেও। যখন ২০০৮ সালে আইপিএল শুরু হয়, তখন রাজস্থান রয়্যালস তাঁকে অধিনায়ক করে। সেই সময় ওয়ার্ন চুক্তির মধ্যে একটি শর্ত রাখেন। যার কারণে সম্প্রতি রাজস্থান রয়্যালস বিক্রি হয়ে যাওয়ায় ৪৫০ কোটি টাকা পাচ্ছে কিংবদন্তি স্পিনারের পরিবার।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আরও একটি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকতে চান আগরকর!

 ১:৫৪ PM     Sports     No comments   


টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই মুহূর্তে ভারতের সামনে আর কোনও ম্যাচ নেই। শুরু হবে আইপিএল। তার আগেই এক বছর চুক্তি বাড়িয়ে দেওয়ার অনুরোধ করলেন অজিত আগরকর। প্রধান নির্বাচক হিসাবে ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত থাকতে চান তিনি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে বোর্ডের অন্দরে। আগরকর দায়িত্বে থাকাকালীন দু'টি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত।

'টাইমস অফ ইন্ডিয়া'র প্রতিবেদন অনুযায়ী, তাঁকে যাতে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখা হয় তার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন আগরকর। এ বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়েছে। আপাতত হাতে ভাল কোনও বিকল্প না থাকায় আগরকরের অনুরোধে রাজি হয়ে যেতে পারে বোর্ড। কিন্তু সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ এবং এক দিনের বিশ্বকাপ রয়েছে। বোর্ডের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পশ্চিমাঞ্চলের আর এক ক্রিকেটার নাকি প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে রয়েছেন। তবে খুব বেশি জোর নেই তাঁর দাবিতে। আগরকরের অনুরোধ মেনে নেওয়ার আগে সেই প্রার্থীর সঙ্গেও এক বার আলোচনা করতে পারে বোর্ড।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৯ মার্চ, ২০২৬

সূর্যদের বিশ্বজয়ে নুনের ছিটে দিলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার!

 ১:২৮ PM     Sports     No comments   

 


ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ে গোটা দুনিয়া যখন ধন্য ধন্য করছে, তখন উল্টো কথা বলে বিতর্কিত মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। বলে দিলেন, ভারতের এই উত্থান কিন্তু ক্রিকেটকে ধ্বংস করে দিল।নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত একতরফা ফাইনালে একপ্রকার উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে। ৯৬ রানে জিতে ভারত তৃতীয় বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলল। ভারতের এই দুরন্ত জয় নিয়ে সবাই যখন প্রশংসা করছেন তখন শোয়েব ছিটিয়ে দিলেন নুনের ছিটে।

বললেন, ভারত হল বড়লোকের বাচ্চা। প্রতিবেশীদের খেলায় আধিপত্য বিস্তার করছে। শোয়েব বলছেন, "পাড়ায় যদি একটা বড়লোকের বাচ্চা থাকে, সে গরিব বাচ্চাদের বলে, এসো ক্রিকেট খেলি। ভারতও ঠিক সেই কাজটাই করছে। আটটা দলের মধ্যে চারটে দলকে সঙ্গে নিয়ে চলছে। সেই চারটি দলের মধ্যে থেকে আবার তিনটি দলকে নিয়ে চলছে। এভাবেই এগিয়ে চলেছে। তার পরে বলছে, আমরাই জিতেছি। এভাবেই ক্রিকেটকে একেবারে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।"শোয়েব আখতারের এহেন মন্তব্যের পরে শুরু হয়েছে বিতর্কের ঝড়। সোশ্যাল মিডিয়ায় চলছে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের মুণ্ডপাত। ফাইনালের আগে এই শোয়েবকেই বলতে শোনা গিয়েছিল, ক্রিকেটের স্বার্থে ফাইনাল জেতা উচিত নিউজিল্যান্ডের। কিন্তু ঠান্ডা ঘরে বসে ভবিষ্যদ্বাণী করা যায়। খেলা তো হবে মাঠে। সেখানে নির্দিষ্ট দিনে যে দল ভাল খেলবে, সেই দলই জিতবে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৭ মার্চ, ২০২৬

বিশ্বকাপের পর অবসর নিতে চলেছেন সূর্যকুমার!

 ৪:৪২ PM     Sports     No comments   


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কি অবসর নিতে চলেছেন সূর্যকুমার যাদব? তাঁর নেতৃত্বে ভারত এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছে। এবার নজর বিশ্বকাপ জয়। এমন আবহে জল্পনা, আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল যুদ্ধের পর নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ভারত অধিনায়ক। বিভিন্ন সংবাদমাধ্যমে অন্তত এমনই দাবি করা হয়েছে। এমন খবরের পর তোলপাড় ক্রিকেটমহল।

সূর্যের বয়স এখন ৩৫। কিন্তু এরই মধ্যে জোর জল্পনা, এই টুর্নামেন্টই হয়তো তাঁর আন্তর্জাতিক ক্রিকেটজীবনের শেষ অধ্যায় হতে পারে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, বিশ্বকাপের পরেই নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে নাকি বিদায় জানাতে পারেন স্কাই। কেরিয়ারে ১১০ টি-টোয়েন্টির পাশাপাশি ৩৭ ওয়ানডে এবং একটি টেস্ট খেলেছেন। সুতরাং বোঝাই যাচ্ছে, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট ছাড়া তিনি ধারাবাহিক নন। ভবিষ্যতেও তাঁকে অন্য ফরম্যাটে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই। হয়তো এই কারণেই ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভাবছেন সূর্য যদিও এ ব্যাপারে তিনি নিজে কিংবা ভারতীয় বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

শামির ৮ উইকেট! ভারতীয় দলে ঢোকার দাবি জোরালো করলেন এই বঙ্গ পেসার

 ১২:৫৪ PM     Sports     No comments   



মঙ্গলবার কল্যাণীর মাঠে দাপট দেখালেন বাংলার প্রেসার মহম্মদ শামি। একটা সময় দেখে মনে হচ্ছিল, জম্মু-কাশ্মীর বাংলার প্রথম ইনিংসের রান টপকে যাবে। কিন্তু তা হতে দিলেন না একাই শামি। বাংলাকে গুরুত্বপূর্ণ লিড এনে দিলেন তিনি। বাংলার ৩২৮ রানের জবাবে জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হল ৩০২ রানে। শামি প্রথম ইনিংসে নিলেন ৮ উইকেট। দ্বিতীয় দিনের শেষে জম্মু-কাশ্মীরের রান ছিল ৫ উইকেটে ২০৫। ক্রিজে ছিলেন কানহাইয়া ওয়াধাওয়ান ও আবিদ মুশতাক। মঙ্গলবার সকালে তাঁদের বেশি রানের জুটি গড়তে দেননি শামি।

কানহাইয়াকে ২৯ ও আবিদকে ২৭ রানে ফেরান তিনি। বংশরাজ শর্মাকেও আউট করেন শামি। ২৩১ রামে ৮ উইকেট পড়ে গিয়েছিল জম্মু-কাশ্মীরের। তখন দেখে মনে হচ্ছিল, বাংলার লিড পাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু পাল্টা আক্রমণ শুরু করেন আকিব নবি ও যুদ্ধবীর সিংহ। বল হাতে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন আকিব। তাঁদের মধ্যে ৬৪ রানের জুটি হয়। সেই জুটি ভাঙতে পারছিল না বাংলা। সেই সময় দেখে মনে হচ্ছিল, এই জুটিই জম্মু-কাশ্মীরকে লিড এনে দেবে। সেই সময় বাংলার রক্ষাকর্তা হয়ে আবার দেখা দিলেন শামি। ৩৩ রানের মাথায় যুদ্ধবীরকে বোল্ড করলেন তিনি। ৪২ রানের মাথায় আকিবকে আউট করে জম্মু-কাশ্মীরকে অল আউট করে দিলেন তিনি। ৩০২ রানে শেষ হল জম্মু-কাশ্মীর। ২৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেল বাংলা।দ্বিতীয় দিন শামি ৩ উইকেট নিয়েছিলেন। তৃতীয় দিন সকালে বাকি ৫ উইকেটই নিলেন তিনি। ২২.১ ওভারে ৯০ রান দিয়ে ৮ উইকেট নিলেন বাংলার পেসার।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড!

 ৬:০৩ PM     Sports     No comments   

 


ইঙ্গিত স্পষ্ট ছিল। সেটাই হল শেষমেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবার সরিয়ে দেওয়া হল বাংলাদেশকে। সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড। শুক্রবার দুবাইয়ে আলোচনায় বসেছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশের ভাগ্য নিয়ে বৈঠক ছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। সূত্রের খবর সেখানেই নাকি স্থির হয়ে গিয়েছে বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড।

এই পরিবর্তনের ফলে স্কটল্যান্ড প্রাথমিক পর্বের গ্রুপ ‘সি’-তে জায়গা পেয়েছে। গ্রুপ পর্বে স্কটিশরা কলকাতায় খেলবে ওয়েস্ট ইন্ডিজ (৭ ফেব্রুয়ারি), ইতালি (৯ ফেব্রুয়ারি) এবং ইংল্যান্ডের বিরুদ্ধে (১৪ ফেব্রুয়ারি)। ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।এদিকে গত বৃহস্পতিবার বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানান, ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলা সম্ভব নয় বাংলাদেশের পক্ষে। আইসিসি তাদের প্রতি সুবিচার করেনি বলেও অভিযোগ করেন আসিফ নজরুল।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬

ফের বৈভবের তাণ্ডব!

 ৮:১৩ PM     Sports     No comments   


দুরন্ত ফর্মে রয়েছেন ‘অধিনায়ক’ বৈভব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় যুব ওয়ানডেতে সে ভেঙেছে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড।

এবার তৃতীয় ওয়ানডেতেও ঝড়ো ব্যাটিং করল সে। বুধবার ঝোড়ো সেঞ্চুরি হাঁকিয়েছে সে। যদিও তার আগে পঞ্চাশ করে ‘পুষ্পা’ সেলিব্রেশন নজর কেড়েছে সকলের। বলা যায়, তার এক চালে ফের জব্দ হয়ে গেল প্রতিপক্ষ। আয়ুষ মাত্রে না থাকায় অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্ব দিচ্ছে বৈভব। প্রথম ওয়ানডেতে বৈভব রান না পেলেও জেতে ভারত। দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ২৪৫ রানের জবাবে শুরু হয় বৈভবের তাণ্ডব। মাত্র ১৫ বলে হাফসেঞ্চুরি করে সে। এর আগে ২০১৬ সালে ঋষভ পন্থ নেপালের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি করেছিলেন। যুব ক্রিকেটে এতদিন সেটাই ছিল দ্রুততম হাফসেঞ্চুরি। যা ভেঙে দেয় বৈভব। শেষ পর্যন্ত ২৪ বলে ৬৮ রান করে আউট হয় বৈভব। যার মধ্যে ছিল ১০টি ছক্কা ও একটি চার। ম্যাচও জেতে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। আর এবার ২৪ বলে হাফসেঞ্চুরি করে সে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

হাসপাতালে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস!সমস্যা গুরুতর

 ৭:৫৮ PM     Sports     No comments   

 

পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন রবার্তো কার্লোস। এমআরআই স্ক্যানের পর আরও গুরুতর সমস্যা ধরা পড়ে তাঁর শরীরে। হৃদরোগের সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তিকে।

অস্ত্রোপচারও করাতে হয়েছে। জানা যাচ্ছে, ৫২ বছর বয়সী প্রাক্তন ডিফেন্ডারের অস্ত্রোপচার সফল হয়েছে। এই ধরনের অস্ত্রোপচার করতে যেখানে ৪০ মিনিট লাগে, সেখানে বিভিন্ন জটিলতার কারণে সময় লেগেছে তিন ঘণ্টারও বেশি। এখন তাঁকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। তিনবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ফুটবলার তিনি। সেই কার্লোস ২০১৬ সালের জানুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে ফুটবল থেকে অবসর নেন। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার সম্প্রতি বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেও ছিলেন। তবে এর পর থেকেই তাঁর পায়ে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেয়।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

কোমায় ড্যামিয়েন মার্টিন!

 ৫:২১ PM     Sports     No comments   

 


কোমায় ড্যামিয়েন মার্টিন! উদ্বিগ্ন ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও বিষয়টি নিশ্চিত করেছে। মার্টিনের সুস্থতা প্রার্থনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অ্যাডাম গিলক্রিস্ট থেকে ড্যারেন লেহম্যানরা। তবে জানা গিয়েছে অবস্থা আশঙ্কাজনক। ৫৪ বছর বয়সি প্রাক্তন ক্রিকেটার সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, বক্সিং ডে অর্থাৎ ২৬ ডিসেম্বর মেনিনজাইটিসে আক্রান্ত হন তিনি। দ্রুত তাঁকে মেলবোর্নের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায়, তিনি কোমায় চলে গিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিফ টড গ্রিনবার্গ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, "ড্যামিয়েনের অসুস্থতার খবর শুনে খুবই খারাপ লাগছে। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট দুনিয়ার পক্ষ থেকে ওর পাশে আছি। ওর দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।" মার্টিনের অসুস্থতার খবরে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররাও। মার্টিনের ঘনিষ্ঠ বন্ধু ও প্রাক্তন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, "আমি জানি ও সেরা চিকিৎসা পাচ্ছে। ওর সঙ্গী আমান্ডা ও ওর পরিবার জানে, বহু মানুষ দ্রুত সুস্থতা কামনা করছেন।" আরেক প্রাক্তন সতীর্থ ড্যারেন লেহম্যান সোশাল মিডিয়ায় লিখেছেন, 'ড্যামিয়েন মার্টিনের জন্য প্রার্থনা রইল। শক্তিশালী থাকো। কিংবদন্তির মতো লড়াই চালিয়ে যাও।'
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিজয় হাজারেতে রেকর্ড কোহলির!

 ৪:৫৭ PM     Sports     No comments   

 


বুধবার বহু প্রতীক্ষিতভাবে ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তন করলেন ভারতের ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির হয়ে মাঠে নামেন এই ব্যাটার। এটি কোহলির ২০১৩ সালের পর প্রথম লিস্ট এ ম্যাচ এবং দীর্ঘ ১৫ বছর পর বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স গ্রাউন্ড ২-এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। দিল্লির সামনে ছিল ২৯৯ রানের লক্ষ্য।

ইনিংসের শুরুতেই ওপেনার অর্পিত রানা ২ বল খেলে শূন্য রানে আউট হলে প্রথম ওভারেই ব্যাট করতে নামেন কোহলি। লিস্ট এ ক্রিকেটে ১৬,০০০ রান পূর্ণ করতে তাঁর দরকার ছিল মাত্র এক রান, যা তিনি অনায়াসেই তুলে নেন। লিস্ট এ ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে নয়া নজির গড়লেন বিরাট। এই রানের মাধ্যমে বিরাট কোহলি লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে ১৬,০০০ বা তার বেশি রান করা দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে নিজের নাম লেখান। ফলে সচিনের আরও একটি রেকর্ড ভাগ বসালেন কোহলি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

গিল বাদ! অধিনায়ক সূর্য কুমার; চমক দিয়ে সহ অধিনায়ক অক্ষর

 ৬:২১ PM     Sports     No comments   

 

সূর্যকুমার যাদব অধিনায়ক- এবং অক্ষর প্যাটেল সহ অধিনায়ক বেছে ভারতীয় দল নির্বাচন করল বিসিসিআই। চোটের কারণে বাদ শুভমান গিল। এই দুই চমকে স্তম্ভিত ক্রিকেট বোদ্ধারা। চোটের কারণে বাদ গিল।

অন্যদিকে টিম কম্পোজিশনের কথা মাথায় রেখেই এই দল নির্বাচন বলে জানা গিয়েছে। দেখে নিন পুরো দলটিঃ- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)। ভারতীয় দল আজ ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের দল ঘোষণা করল। অজিত আগরকর এবং সূর্যকুমার যাদব মুম্বইয়ে বিসিসিআই সদর দফতরে একটি নির্বাচনী সভার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

ভালো ফর্মে থেকেও বেতন কমছে কোহলি-রোহিত শর্মাদের!

 ৩:৫৫ PM     Sports     No comments   

 

প্রায় ২ কোটি টাকা বেতন কমছে বিরাট কোহলি-রোহিত শর্মাদের! এমনই খবর ছড়াচ্ছে দেশের ক্রিকেটমহলে।  টেস্ট-টি২০ বাদ দিয়ে এখন কেবল ওয়ানডে খেলেন দুই মহাতারকা। সম্প্রতি ভালো ফর্মে রয়েছেন এই দুই ব্যাটার। কিন্তু তাঁদের বেতনে এবার কোপ বসাতে চলেছে বিসিসিআই, এমনটাই শোনা যাছে বোর্ডের অন্দরমহলে।চলতি বছরের এপ্রিল মাসে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছিল বিসিসিআই।

সেখানে সর্বোচ্চ ক্যাটেগরি অর্থাৎ 'এ প্লাস' পর্যায়ে ছিল বিরাট-রোহিতের নাম। যদিও এই ক্যাটেগরিতে সেসব ক্রিকেটারদেরই মূলত রাখা হয় যাঁরা তিন ফরম্যাটেই দেশের জার্সিতে খেলেন। বিরাট-রোহিত তার আগে টি-২০ থেকে অবসর নেওয়া সত্ত্বেও তাঁদের সর্বোচ্চ ক্যাটেগরিতে স্থান দিয়েছিল বিসিসিসাই। এই দুই মহাতারকা ছাড়াও রবীন্দ্র জাদেজা এবং জশপ্রীত বুমরাহ ছিলেন এ প্লাস ক্যাটেগরিতে। তাঁদের বার্ষিক বেতন ৭ কোটি টাকা। কিন্তু সেই চুক্তি ঘোষণার মাসখানেকের মধ্যেই টেস্ট থেকে অবসর নেন রো-কো। ফলে জাতীয় দলের হয়ে কেবল একটি ফরম্যাটেই দেখা যায় তাঁদের। সেক্ষেত্রে কি তাঁদের সর্বোচ্চ পর্যায়ের চুক্তিতে রাখা উচিত? সেই নিয়ে চর্চা চলছে বোর্ডের অন্দরে। সূত্রের খবর, বিরাট এবং রোহিতকে নামিয়ে দেওয়া হতে পারে এ ক্যাটেগরিতে, যেখানে বার্ষিক বেতন ৫ কোটি টাকা। তবে জাদেজা থাকবেন সর্বোচ্চ ক্যাটেগরিতে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

চোট সারিয়ে মাঠে ফিরছেন গিল!

 ১২:২৩ PM     Sports     No comments   


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেম শুভমান গিল। এবার দলে যোগ দিলেন টিম ইন্ডিয়ার ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক। মঙ্গলবার শুরু হবে এই সিরিজ। তার আগে শুভমানের দলে যোগ ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

ইডেনে মাত্র তিন বল খেলে মাঠ ছেড়েছিলেন। তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। এরপর থেকে ক্রিকেটে ফিরতে পারেননি। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব শুরু করেছিলেন। সেই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর রবিবার ভারতীয় দলে যোগ দিলেন গিল। সোমবার তিনি অনুশীলনেও নেমে পড়বেন। ভাইরাল হওয়া এক ভিডিওতে গিলকে তাঁর টি-টোয়েন্টি ওপেনিং পার্টনার অভিষেক শর্মার সঙ্গে টিম বাসে বসে থাকতে দেখা গিয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকরা জানিয়েছিলেন, শুভমান খুব ভালোভাবে রিহ্যাব করেছেন। এখন তিন ফরম্যাটে খেলার জন্য পুরোপুরি তৈরি তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

দূরন্ত সিরিজ জয় ভারতের!

 ১১:২১ PM     Sports     No comments   


টেস্টে হারের বদলা ওয়ান ডে-তে। বিশাখাপত্তনমে  যেন দেখা গেল সেই পুরনো টিম ইন্ডিয়ার হুঙ্কার। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজ জিতল ভারত। এদিন বিশাখাপত্তনমে টসে জেতেন ভারতের অধিনায়ক কেএল রাহুল। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। বোলিংয়ের শুরুটাও ভালোই হয়। প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার রিকেলটনকে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ।

এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়ক বাভুমা এবং ডি'কক। জুটিতে ১১২ রান তোলেন তাঁরা। বাভুমা আউট হওয়ার পরও ব্রিৎজকের সঙ্গে জুটি বাঁধেন ডি'কক। সেঞ্চুরি হাঁকান ডি'কক। শেষে এক ওভারে ডি’কক এবং মার্করামকে ফিরিয়ে দিয়ে কার্যত প্রোটিয়াদের কোমর ভেঙে দেন প্রসিদ্ধ। বাকি কাজটা সেরে ফেলেন কুলদীপ। তাঁর বলে একে একে আউট হন ব্রেভিস, জ্যানসেন, বশ এবং এনগিডি। ২৭০ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এদিকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদের ছেলেখেলা করতে শুরু করেন রোহিত শর্মা আর যশস্বী জয়সওয়াল। চতুর্থ ভারতীয় হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন রোহিত। ৩ বলে ৭৫ রান করেন তিনি। কেরিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করে যশস্বী। ৪৫ বলে অপরাজিত ৬৫ রান করেন কোহলিও।শেষ পর্যন্ত মাত্র এক উইকেট খুইয়ে ৬১ বল বাকি থাকতেই জিতে নেয় টিম ইন্ডিয়া।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

মেসির কথায় শুরু নয়া জল্পনা!

 ১২:০১ PM     Sports     No comments   

শুক্রবার ফুটবল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। তার আগের দিন লিয়োনেল মেসির কথায় শুরু হল নয়া জল্পনা। মেসি জানিয়েছেন, বিশ্বকাপে খেলা এখনও নিশ্চিত নয়। হয়তো তিনি বাড়িতে বসে টিভিতে বিশ্বকাপের খেলা দেখতে পারেন। এর পাশাপাশি, পরের বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা নিয়েও কথা বলেছেন লিয়ো। ‘ইএসপিএন’-এর সাক্ষাৎকারে মেসিকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপে খেলা নিয়ে। তিনি বলেন, "এটা নিয়ে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। উনি (আর্জেন্টিনা কোচ লিয়োনেল স্কালোনি) ব্যাপারটা বুঝেছেন।

এটা নিয়ে আলোচনাও করেছি। আশা করি বিশ্বকাপে খেলতে পারব। আগেও বলেছি, পরের বছর বিশ্বকাপে খেলা আমার একটা স্বপ্ন। সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। কিন্তু সেটাও আমার কাছে আলাদা অনুভূতি হবে।" ২০২২-এর কাতারে পঞ্চম প্রয়াসে বিশ্বকাপ জিতেছিলেন মেসি। আমেরিকায় রেকর্ড ষষ্ঠ বার বিশ্বকাপ খেলতে নামবেন। মেসির কথায়, "বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি। বিশেষত আর্জেন্টিনার কাছে। আমরা একটা অন্য ধারণা নিয়ে বাঁচতে ভালবাসি।"
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

টি-টোয়েন্টিতে ফিরবেন রোহিত?

 ৯:২০ PM     Sports     No comments   

 


আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন প্রায় এক বছর আগে। কিন্তু আবার টি-টোয়েন্টি লিগের দিকে নজর রোহিত শর্মার। তিনি এই প্রসঙ্গে জানিয়েছেন, ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে চান। হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিয়েছেন রোহিত? আপাতত ভারতের হয়ে শুধু এক দিনের ক্রিকেট খেলছেন রোহিত।

তাঁর নজর ২০২৭ সালের বিশ্বকাপে। বোর্ড নির্দেশ দিয়েছে, বিশ্বকাপের দলে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই নির্দেশ মেনে ভারতের ঘরোয়া এক দিনের প্রতিযোগিতা বিজয় হজারেতে মুম্বইয়ের হয়ে তিনি খেলতে তৈরি। 'টাইমস অফ ইন্ডিয়া'কে মুম্বই ক্রিকেট সংস্থার এক সূত্র জানিয়েছে, রোহিত ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতাও খেলতে চান। সেই সুত্র বলেছে, "রোহিত মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন, মুস্তাক আলির নক আউটে খেলতে চান তিনি।"রোহিতের এই সিদ্ধান্তের পর জল্পনা শুরু হয়েছে, তবে কি আবার টি-টোয়েন্টিতে ফিরবেন তিনি? তেমন কোনও সম্ভাবনা আর নেই। বুধবার রায়পুরে রোহিতের হাতেই ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচিত হয়েছে। আগামী বছর ভারতের মাটিতে বিশ্বকাপের প্রচার দূত করা হয়েছে রোহিতকে। ভারতীয় দলকে তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। স্পষ্ট বোঝা যাচ্ছে, আর ছোট ফরম্যাটে ফিরবেন না তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

গম্ভীর-আগরকরকে তলব বোর্ডের!

 ১:৩২ PM     Sports     No comments   


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচের আগেই গৌতম গম্ভীর ও অজিত আগরকরকে ডেকে পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের প্রধান কোচ ও নির্বাচক প্রধানের সঙ্গে বৈঠকে বসতে চাইছে বিসিসিআই কর্তারা। কয়েকটি বিষয়ে দু'জনের জবাব চাইছে বোর্ড। 'স্পোর্টস্টার' একটি রিপোর্টে এই খবর জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, বুধবার রাইপুরের মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীর ও আগরকরকে বৈঠকে যোগ দিতে হবে। সেখানে বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া ও যুগ্মসচিব প্রভতেজ সিংহ ভাটিয়া থাকবেন। বোর্ড সভাপতি মিঠুন মনহাস থাকবেন কি না তা জানা যায়নি। সে দিনই খেলা থাকায় রোহিত ও বিরাটের সেই বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা কম।

ভারতীয় ক্রিকেটে গত কয়েক মাস ধরে দল নির্বাচন নিয়ে যে ডামাডোল চলছে তাতে খুশি নয় বোর্ড। দীর্ঘকালীন সাফল্যের কথা মাথায় রেখে একটি রূপরেখা তৈরি রাখতে চাইছে তারা। এর পাশাপাশি রোহিত ও বিরাটের এক দিনের ভবিষ্যৎ নিয়ে গম্ভীর, আগরকর কী ভাবছেন তা-ও জানতে চাওয়া হবে দু’জনের কাছে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

রোহিত-কোহলির ব্যাটে ভর করে জয়ে ফিরল ভারত!

 ১০:০৯ PM     Sports     No comments   

লাল বল থেকে সাদা বলে প্রত্যাবর্তন। এর সঙ্গে ভারতীয় ক্রিকেটেও ফিরল হাসি। রাঁচীতে এক দিনের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭ রানে হারিয়ে দিল ভারত। দর্শকেরা যা দেখতে মাঠে এসেছিলেন, সেটা পেয়ে গেলেন। বিরাট কোহলির শতরান, রোহিত শর্মার অর্ধশতরান! তবে শেষ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মরিয়া লড়াই বুঝিয়ে দিল, ভারতের সিরিজ জয় সহজ হবে না।

এই জয় হেসেখেলে এল না, যথেষ্ট কষ্ট করতে হল। সাদা বলের ক্রিকেটে ভারতের সাম্প্রতিক নজির খারাপ নয়। অস্ট্রেলিয়ায় গিয়ে এক দিনের সিরিজ় হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ জিতেছে। লাল বলের জুজু কাটিয়ে সাদা বলে ফিরতেই আবার স্বমহিমায় দেখা গেল গোটা দলকে। দেরিতে হলেও হাসি ফিরল গুরু গৌতম গম্ভীরের মুখেও। প্রথমে ব্যাট করে ৩৪৯/৮ তুলেছিল ভারত। দক্ষিণ আফ্রিকা আটকে গেল ৩৩২ রানে।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

শচীনকে ছাপিয়ে গেলেন কোহলি!

 ৭:৩২ PM     Sports     No comments   



রেকর্ডের আরেক নাম বিরাট কোহলি। রাঁচিতে বিরাটের ব্যাট থেকে এল ৫২তম ওয়ানডে সেঞ্চুরি। ১০২ বলে সেঞ্চুরি করে নিজেকে ফের একবার চিনিয়ে দিলেন। শেষ পর্যন্ত ১৩৫ রানে আউট হলেও শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০টি সেঞ্চুরি আছে শচীনের। তার মধ্যে টেস্টে করেছেন ৫১টি।

এতদিন পর্যন্ত ক্রিকেটের কোনও একটি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির ছিল মাস্টার ব্লাস্টারের নামে। সেই রেকর্ড ভেঙে দিলেন কোহলি। রাঁচিতে আন্তর্জাতিক ওয়ানডে’তে ৫২তম সেঞ্চুরি হাঁকালেন ‘কিং’। জানসেনের বলে চার মেরে ১০২ বলে সেঞ্চুরি পূরণ করলেন তিনি। মারেন ৫টি ছয় ও ৭টি চার। ২৮০ দিন পর সেঞ্চুরি করলেন কোহলি। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ৮৩তম সেঞ্চুরি হল তাঁর। শীর্ষে থাকা শচীনের থেকে এখন ১৭ ধাপ পিছনে তিনি।
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
পুরাতন পোস্টসমূহ হোম

mgid

adgebra

Offer-2

offer-1

Adnow

AD

Popular Posts

  • আবার কি নতুন করে বদলি হতে পারেন বহু শিক্ষক? আশঙ্কা শিক্ষকদের।
    রাজ্যের স্কুল গুলিতে ছাত্র-শিক্ষক অনুপাতের মধ্যে সমস্যা আছে। আর সেই কারণে এই রাজ্যে শিক্ষকের ঘাটতি আছে। সোমবার বিধানসভায় এমনই কথা বললেন ...
  • টার্গেট ২০১৯, মুখোমুখি দুই মুখ্যমন্ত্রী।
    টার্গেট ২০১৯ এর লোকসভা ভোট। আর তার আগে বিজেপি বিরোধী জোট মজবুত করতে আগ্রহী চন্দ্রবাবু নাইডু। আর সেই লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্...
  • ব্রিসবেনে হার কোহলিদের!
    প্রায় জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। যে কোনও দলের কাছে এই হার লজ্জার। বুধবার ব্রিসবেনে ডাকওয়ার্থ লুইস সিস্টেমে প্রথম টি২০ ম্যাচ মাত্র ৪ ...

Recent Posts

Categories

  • Entertainment
  • India
  • International
  • kolkata
  • Sports

Pages

  • Home

Text Widget

Sample Text

Copyright © Kolkata News.Online Bengali News Portal. বাংলায় খবর। বাঙালির খবর। 24 X 7 | Powered by Blogger
Design by | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By Gooyaabi Templates